somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চলুন শ্রমিকের পাশে দাড়াই

১৩ ই মে, ২০১৩ সকাল ১০:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমাদের উপমহাদেশ বা ইউরোপ-আমেরিকা বলে কোন কথা নেই। গোটা পৃথিবীই এখন সামন্তবাদীদের দখলে। মানুষের যেমন শ্রেনী বিভাজন হয়েছে ঠিক তেমনি তাদের কাজও বিভিন্ন শ্রেনীতে বিভক্ত হয়েছে। যারা শ্রমিক শ্রেনীর তার মজুরী(ওয়েজ) পাচ্ছেন আর যারা সাহেব সুবা তারা বেতন(সেলারী) পাচ্ছেন। পশ্চিমারা অবশ্য ভদ্রভাবে বিষয়টাতে একটা শৈল্পিক মাত্রা যোগ করার চেষ্টা করেছেন। তারা বলছেন হোয়াইট কলার জব আর ব্লু কলার জব। খুভ সাভাবিক ভাবেই হোয়াইট কলাররা বেতন পাচ্ছেন। আর ব্লু কলারধারীরা ‍মজুরী পাচ্ছেন। এখন কথা হল এই হোয়াইট আর ব্লু কে নির্ধারন করেছেন? বিষয়টা নিঃসন্দেহে অনেক গভীরের । তবে সোজা দাগে শ্রমিকরা মজুরী পান তাদের ঘন্টা প্রতি কাজের বিনিময়ে। আর যারা শ্রমিক নন তারা বেতন পান মাসিক,বাৎসরিক/পাক্ষিক ভিত্তিতে। প্রশ্ন আসতে পারে যারা শ্রম দেন তারাইত শ্রমিক? কেউ হয়তো কায়িক পরিশ্রম করেন অথবা কেউ মগজ খাটান। তারপরও এত বিভাজন কেন? বিষয়টা খোদ কার্ল মার্কসও সমাধান দিতে পারেন না। আমরা মানুষরাই কিন্তু মানুষদের শোষন করছি, অবহেলা করছি,অপমান করছি। কেন করছি এর উত্তর মানুষকেই দিতে হবে। বর্তমানে বাংলাদেশে শ্রমিকদরে ত্রাহি দশা। এদের সামাজিক কোন মূল্য নেই, রাষ্ট্রে এরা অবহেলিত এমনকি নূন্যতম মজুরী বলে যে একটা বস্তু আছে সেখোক থেকেও তারা বঞ্চিত। বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১২২ ধারায় বলা হয়েছে, “ কোন মজুরী কাল এক মাসের উধে হবে না। আবার ১২৩ ধারায় বলা হয়েছে ”কোন শ্রমিকের যে মজুরীকাল সম্পকে তাহার মজুরী প্রদেয় হয় সেই কাল শেষ হওয়ার পরবর্তী সাত কর্মদিবসের মধ্যে তাহার মজুরী পরিশোধ করিতে হইবে”। এইবার বুঝেন!! সেদিনও দেখলাম সাভার রানা প্লাজার সামনে ৪ মাসের বেতন নিতে শ্রমিকের লম্বা লাইন !!! আমি বাংলাদেশে শ্রমিকদরে অধিকার নিয়ে কাজ করার চেষ্টা করছি। এদের সামাজিক এবং অর্থনৈতিক অবস্থা যে কত খারাপা তা কল্পনাও করা যায় না। আমাদের এই হতদরিদ্র শ্রমিকরা সব দিক থেকেই বঞ্চিত। সামাজিক, অর্থনৈতিক এবং সব ক্ষেত্রেই এরা চরম বৈষম্যের শিকার। এর জন্য যে আমরা তথাকথিত শিক্ষিত মানুষরাই দায়ী তা আর নতুন করে বলার কিছু নেই। চলুন আমাদের মানসিকতার পরিবর্তন ঘটাই। শ্রমিকদরে প্রতি শ্রদ্ধা করতে শিখি। তাদের প্রাপ্য অধিকার আদায়ের জন্য সামাজিক বিপ্লব ঘটাই। কাজটা কি খুব কঠিন? শুধু প্রয়োজন আত্বসচেতনতা আর মানুষের প্রতি ভালোবাসার মনোবৃত্তি চর্চা। আপনার আদর মাখা হাতটা মানুষের জন্য বাড়িয়ে দিন।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

স্পিরিট শোন বাই আমেরিকান এয়ারলাইন্স-এক অনুকরণীয় দৃষ্টান্ত!

লিখেছেন ঢাকার লোক, ০৪ ঠা মে, ২০২৬ ভোর ৪:১৫

গতকালের একটা বড় খবর ছিল আমেরিকার একটি অন্যতম জনপ্রিয় বিমান সংস্থা স্পিরিট এয়ারলাইন্স দেউলিয়া হয়ে তাদের সব সেবা তাৎক্ষণিকভাবে বন্ধ করে দিয়েছে। বেশ কিছুদিন ধরেই স্পিরিট অর্থনৈতিক সংকটে হাবুডুবু খাচ্ছিলো,... ...বাকিটুকু পড়ুন

যে আয়না আর প্রতিচ্ছবি রাখে না

লিখেছেন মুনতাসির রাসেল, ০৪ ঠা মে, ২০২৬ সকাল ১১:১৯


আমাদের ভালোবাসা ছিল এক গোপন সন্ধ্যার মতো,
জোনাকিরা তখন শব্দহীন কবিতা হয়ে বসত সিঁথির পাশে,
হাত ধরলেই হৃদয় জেগে উঠত,
বুকের ভেতর গুনগুন করত অনন্ত প্রতিশ্রুতির গান।

তুমি তখন আমার দেহে নয়,
আমার সত্তার স্পর্শে... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ আমাদের খারাপ দিনের পর

লিখেছেন সামিয়া, ০৪ ঠা মে, ২০২৬ দুপুর ২:৩৩


করোনার সময় নানান উত্থান পতন ছিল আমাদের, আব্বা মা ছোটবোন সহ আমি নিজেও করোনায় আক্রান্ত হয়ে প্রায় মরে যেতে যেতে বেঁচে গিয়েছিলাম শেষ মুহূর্তে, বেঁচে গিয়েছিল আমাদের ছোট্ট সোনার... ...বাকিটুকু পড়ুন

ডোগান- এক রহস্যময় জাতি

লিখেছেন কিরকুট, ০৪ ঠা মে, ২০২৬ বিকাল ৫:১০



আফ্রিকার মালি এর হৃদয়ে, খাড়া পাথুরে পাহাড় আর নির্জন উপত্যকার মাঝে বাস করে এক বিস্ময়কর জনগোষ্ঠী ডোগান। বান্দিয়াগারা এস্কার্পমেন্ট অঞ্চলের গা ঘেঁষে তাদের বসতি । এরা যেন সময় কে... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-১৩)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা মে, ২০২৬ রাত ৮:৪৪



সূরাঃ ১৩ রাদ, ১১ নং আয়াতের অনুবাদ-
১১। মানুষের জন্য তার সম্মুখে ও পশ্চাতে একের পর এক প্রহরী থাকে। উহারা আল্লাহর আদেশে তার রক্ষণাবেক্ষণ করে। আর আল্লাহ কোন সম্প্রদায়ের... ...বাকিটুকু পড়ুন

×