somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বাউল সম্রাট শাহ আবদুল করিম ।

১২ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৮:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাউল সম্রাট শাহ আবদুল করিম এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। হাসপাতালের চিকিৎসকরা তাকে লাইফ সাপোর্ট দিয়ে বাঁচিয়ে রেখেছেন। চিকিৎসকরা বলছেন, তার অবস্থা সঙ্কটাপন্ন। তবে তারা আপ্রাণ চেষ্টা করে আসছেন। বাউল সম্রাট শাহ আবদুল করিমের ছেলে নুর জালাল শুক্রবার দুপুরে মানবজমিনকে জানিয়েছেন, রমজানের শুরু থেকে শরীর ভালো যাচ্ছিল না আবদুল করিমের তিনি শেষদিকে অনেকটা কাহিল হয়ে পড়েন। চলতি সেপ্টেম্বর মাসের শুরুতেই তিনি গুরুতর অসুস্থ হন। এজন্য তাকে গত ৩রা সেপ্টেম্বর নিজ বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলার ধলগ্রাম থেকে নিয়ে আসা হয় সিলেট শহরে। তাকে ভর্তি করা হয় সিলেট নগরী দরগাহ গেটস্থ নুরজাহান ক্লিনিকের নিচতলার একটি কেবিনে। হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় বাউল সম্রাট শাহ আবদুল করিমের অবস্থার তেমন কোন উন্নতি হয়নি। তার বেশি সমস্যা শ্বাস-প্রশ্বাস নেয়ায়। গতকাল সকাল থেকে তার অবস্থার আরও অবনতি হতে থাকে। তার চিকিৎসায় নিয়োজিত চিকিৎসক বোর্ডের প্রধান ডা. নাসিম জানিয়েছেন, বেলা ১টা থেকে তাকে লাইফ সাপোর্ট দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে। তার অবস্থা সঙ্কটাপন্ন বলে তিনি জানান। তিনি জানান, বাউল সম্রাট শাহ আবদুল করিমের শ্বাস-প্রশ্বাসে কষ্ট হয়। এদিকে বাউল আবদুল করিমের মৃত্যু সংবাদ শুনে সিলেটে তাকে এক নজর দেখতে ভক্তরা ভিড় করছেন। বিকাল ৫টার দিকে খবর শুনে সিলেটের মেয়র বদরউদ্দিন আহমদ বাউল শাহ আবদুল করিমকে দেখতে নুরজাহান ক্লিনিকে আসেন। তিনি বাউল সম্রাট আবদুল করিমের শয্যাপাশে কিছু সময় অবস্থান করেন। এ সময় তিনি তার সুস্থতা কামনা করেন। এবং সিলেটবাসীর কাছে তার জন্য দোয়া প্রার্থনা করেন। মেয়র কামরান বলেন, বাউল সম্রাট শাহ আবদুল করিমের চিকিৎসায় যাতে কোন সমস্যা না হয় সেদিকে খেয়াল রাখা হয়েছে।
http://www.manabzamin.net/lastpage.htm
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজনীতি নাকি ক্ষমতানীতি

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।

কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯৮

লিখেছেন রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫



আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন

যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৩


আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন

শরাব পিনে দে.....

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১



মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন

বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩৬

প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”

বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

×