somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ষাটের দশকের শক্তিমান কবি আফজাল চৌধুরীর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

০৯ ই জানুয়ারি, ২০১০ ভোর ৬:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ষাটের দশকের শক্তিমান কবি অধ্যক্ষ আফজাল চৌধুরীর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ। ‘কল্যাণব্রতের’ কবি খ্যাত শিক্ষাবিদ আফজাল চৌধুরী ছিলেন তার সমসাময়িক কবিদের মধ্যে এক উজ্জ্বল ব্যতিক্রম।
সাহিত্যের টাইরেসিয়াস খ্যাত দূরদর্শী এই প্রবক্তা কবি আত্মিক দিক দিয়ে নিপীড়িত বিশ্বের সব মানুষের বিশেষভাবে শোষিত ও নির্যাতিত মুসলিম জনগণের পক্ষে ছিলেন অত্যন্ত সোচ্চার। মানবাত্মার সব ধরনের অবমাননার বিরুদ্ধে তিনি ছিলেন চির প্রতিবাদী কবিকণ্ঠ। তার বেশির ভাগ কবিতায় এ সত্য বিধৃত। সাবেক সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট শাসকগোষ্ঠী এবং পুঁজিবাদী শোষক গোষ্ঠীর বিরুদ্ধে ছিলেন সমালোচনামুখর। তার অধিকাংশ কবিতায় এই সচেতনতা ও সামাজিক দায়িত্ববোধ লক্ষ্য করা যায়।
কবি অধ্যক্ষ আফজাল চৌধুরীর মৃত্যুবার্ষিকীতে আমরা তার বিদেহি আত্মার শান্তি কামনা করি!


আফজাল চৌধুরীর কবিতা
----------------------------------
চেরাপুঞ্জির অবিশ্রাম ধারা নিয়ে ডাওকীর নীচে
নেমে আসছে চঞ্চলা পিয়াইন তথা
নহরে জাফলং
পাথরে সাজানো এর সারা বুক-পিঠ
অজস্র পাথর খচা অতিস্বচ্ছ পানির ওপর থমথমে
আকাশের মুখমন্ডলে
থরে থরে সজ্জিত পাহাড় উপত্যাকার কিনারে কানাচে
বাঙালি বস্ত আর খাসিয়াপুঞ্জির শিরোদেশে
সহসা বাড়ী খেয়ে প্রতিধ্বনিত হলো একটি আওয়াজ
"উনি নেই"।
নেই নেই?
কবে তারঁ আসা ও যাওয়ার পালা চুকে গেল তবে?
খাসিয়া-জৈন্তিয়ার শৈলশ্রেণীর রন্ধ্রে রন্ধ্রে
যে দিন
শায়খ জালালের পবিত্র সাথীদের আযান ফুটেছিল
অস্পষ্ট একটি মানচিত্র ঝটপট মেলেছিলো ডাকনা
সুরমা-কুশিয়ারা স্নিগ্ধ সবুজ দোয়াবের
নিয়তি রচিত হয়েছিলো
সেই দিন হয়েছিলো তারঁও অন্কুরোদগম
শান্ত সামহিত গ্রন্থাগারিক
কিশতি টুপি খচিত
পাজামা-পাঞ্জাবি শোভিত
নিরহংকার
অজাতশক্র
দশঘর নিবাসী একঘরের একজন মানুষ
খোদাবক্স আর্কাইভের মতো
এদেশের জন্য একটি সংসদ গড়ে আজ পাড়ি জমালেন
এইতো তার আসা যাওয়ার খন্ডকাহিনী
সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০১০ সকাল ৯:০৭
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কে আমারে ডাকে?

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১১:২০

কিছু কিছু গান তৈরির পর সৃষ্টির আনন্দে আমি অত্যধিক উচ্ছ্বসিত হই। এ গানটার ফিমেইল ভার্সনটা তৈরি করেও আমি অনেক অনেক তৃপ্ত। আপনারা যারা ফোক-ক্ল্যাসিক্যাল ফিউশন ভালোবাসেন, এটা তাদের জন্য উপযুক্ত... ...বাকিটুকু পড়ুন

ইরানের ভুল বনাম যুদ্ধকৌশল

লিখেছেন আলামিন১০৪, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১২:০৯






ইরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করেছিল এবং তার মাশুল দিচ্ছে হাড়ে-হাড়ে। যখন গাজার শিশু-মহিলা-আপামর জনসাধারণকে নির্বিচারে বোমা-ক্ষেপনাস্ত্রের আঘাতে নির্মমভাবে হত্যা করা হচ্ছিল তখন আম্রিকা বলেছিল ঈসরাইলের উপর হামলায় ইরানের ভূমিকা নেই- মানে... ...বাকিটুকু পড়ুন

লোভে পাপ, পাপে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১:৫২


"মাংস সমিতি।" এরকম নাম শুনলে প্রথমে হাসি পায়। সঞ্চয় সমিতি শুনেছি, ঋণ সমিতি শুনেছি, এমনকি মহিলা সমিতিও শুনেছি। কিন্তু মাংস সমিতি? তারপর একটু ভাবলে হাসি থেমে যায়। কারণ... ...বাকিটুকু পড়ুন

চর্যাপদঃ বাংলা ও বাঙালির ঐতিহ্য

লিখেছেন কিরকুট, ২০ শে মার্চ, ২০২৬ সকাল ৭:০৮

চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হিসেবে স্বীকৃত হলেও, এর ভাষা ও উৎস নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলে আসছে। ১৯০৭ সালে নেপালের রাজগ্রন্থাগার থেকে হরপ্রসাদ শাস্ত্রী এই পদগুলি আবিষ্কার করেন এবং... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

×