somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইমাম মাহদীর(আ.) আবির্ভাবের পূর্বে মুসলমানদের জিহাদ করার অনুমতি আছে কি?

২৮ শে জুলাই, ২০১৫ সকাল ১০:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সুত্রঃhttp://bd.shabestan.ir/detail/News/21342

মাহদাভিয়াত বিভাগ: কিছু হাদিসে মুসলমানদেরকে ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য সাধ্যমত চেষ্টা করতে বলা হয়েছে। আবার কিছু হাদিসে মুসলমানদেরকে ইমাম মাহদীর(আ.) আবির্ভাবের পূর্বে রাষ্ট্র কায়েম করা অবৈধ ঘোষণা করা হয়েছে। এমতাবস্থায় মুসলমানদের দায়িত্ব কি?
শাবিস্তান বার্তা সংস্থার রিপোর্ট: ওসায়েলুশ শিয়া গ্রন্থে ১৭টি হাদিস বর্নিত হয়েছে যাতে ইমাম মাহদীর(আ.) আবির্ভাবের পূর্বে জিহাদ করতে নিষেধ করা হয়েছে।
একটি হাদিসে ইমাম সাজ্জাদ (আ.) বলেছেন: "والله لا يخرج أحد منا قبل خروج القائم إلا كان مثله كمثل فرخ طار من وكره قبل أن يستوي جناحاه فأخذه الصبيان فعبثوا به"؛
আল্লাহর শপথ ইমাম মাহদীর(আ.) আবির্ভাবের পূর্বে আমাদের কেউই কিয়াম করবে না। যদি কেউ করে তাহলে তা হবে উড়তে শেখার পূর্বে পাখির বাচ্চার মত যে ওড়ার চেষ্টা করে বাচ্চাদের খেলনায় পরিণত হয়।
অনেকেই এ্ই হাদিসকে দলিল হিসাবে ব্যাবহার করে থাকেন এবং বলেন ইমাম মাহদীর(আ.) আবির্ভাবের পূর্বে ন্যায়কাজের আদেশ ও অন্যায় কাজের নিষেধ এবং ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার চেষ্টা অবৈধ।
তবে বিশিষ্ট আলেমগণ এই হাদিসসমূহ বিশ্লেষণ করে হাদিসের সঠিক উদ্দেশ্য বর্ণনা করেছেন। আয়াদতুল্লাহ মাজাহেরি বলেন:
ইসলামকে রক্ষা করার জন্য প্রতিরক্ষা যুদ্ধ বৈধ এবং ওয়াজিব এবং তার জন্য মাসূম ইমাম এবং কোন ফকিহর অনুমতির প্রয়োজন হয় না।
মুসলিম রাষ্ট্র এবং মুসলমানদেরকে রক্ষা করার জন্য অবশ্যই অস্ত্র থাকতে হবে, সেনা বাহিনী থাকতে হবে এবং শত্রুর হাত থেকে মুসলমানদেরকে রক্ষা করার জন্য সব ধরনের ব্যবস্থা থাকতে হবে।
ইমামগণ ইমাম মাহদীর(আ.) আবির্ভাবের পূর্বে যা করতে নিষেধ করেছেন তা হচ্ছে:
১- উমাইয়্যা এবং আব্বাসীয়দের সময়ে শিয়াদের সকল বিপ্লব ব্যর্থ হবে এবং শিয়াদের শত্রুরাই ক্ষমতায় থাকবে।
২- শিয়ারা যেন সত্য এবং প্রকৃত ইমাম ছাড়া অন্য কারও আনুগত্য না করে।
৩- প্রেক্ষাপট ওবং উপযুক্ত পরিবেশ তৈরি হওয়ার আগে যেন শিয়ারা কোন বিপ্লব না করে।
৪- ইমামগণ বোঝাতে চেয়েছেন যে, ইমাম মাহদীর(আ.) পূর্বে শিয়ারা যে বিপ্লব করবে তা সম্পূর্ণ রূপে সফল হবে না। ইমাম মাহদীর(আ.) পূর্বে শিয়ারা যে কিয়াম করতে তা হয় ব্যর্থ হবে নতুবা তা আংশিক বিজয় অর্জন করবে, শতভাগ নয়।

সুপ্রিয় পাঠক,আমরা জেনেছি,রাসুল(সাঃ) বলেছেনা; যে হাদিসটি কোরানের আয়াতকে সমর্থন করে না সেটি হচ্ছে জাল হাদিস।উপরের বিষয়টি আমরা কোরানের আলোকে বিশ্লেষন করে দেখিঃ

সুরা মুহাম্মাদ, আয়াত # ৩৮
“তোমরাই তো তারা যাদের আল্লাহর পথে ব্যয় করতে আহবান করা হয়,তখন তোমাদের মধ্যে কিছু সংখ্যক লোক কার্পন্য করে;আল্লাহ অমুখাপেক্ষী এবং তোমরা (তাঁরই প্রতি) মুখাপেক্ষী;তোমরা যদি বিমুখ থাক তবে তিনি তোমাদের পরিবর্তে অন্য সম্প্রদায়কে প্রতিষ্টিত করবেন এবং তারা তোমাদের মত হবে না”।(১)
সঠিক তাফসীরঃ(১)
ইবনে মারদুইয়া হযরত জাবের ইবনে আব্দুল্লাহ আনসারী থেকে বর্ননা করেছেন, একদিন রাসুল(সাঃ) এই আয়াত পাঠ করলে তাকে প্রশ্ন করা হলঃ’তারা কারা?’ তখন তিনি উত্তরে বললেন, ‘তারা হল পারস্যবাসী।যদি দ্বীন সুরাইয়া তারকাতেও পৌছায় তবুও পারস্যের একদল তা হস্তগত করবে’।আবু হুরাইরার সুত্রেও অনুরুপ সুত্রেও অনুরুপ হাদিস বর্নিত হয়েছে।তাতে বলা হয়েছে,আল্লাহর রাসুল(সাঃ) সালমান ফারসীর কাঁধে হাত দিয়ে তা বলেছেন।(তাফসীরে দুররে মানসুর,৬ষ্ট খন্ড,পাতা-৬৭)।পাঠক,তাফসীরে ইবনে কাসীরেও উপরে উল্লেখিত হাদিসের ব্যাপারে ইমাম ইবনে হাতিম ও ইমাম ইবনে জরীর থেকে উল্লেখ করা হয়েছে,তবে খালিদ যনজী নামক একজনের ব্যাপারে কোন কোন ইমাম সমালোচনা করেছেন।
উপরোক্ত আয়াত ও হাদিসের সমর্থনে নিম্নের হাদিসটিও লক্ষ্যনীয়ঃ
‘সফিনাতুল বিহার’ নামক গ্রন্থের ২য় খন্ডে্র ৬৯২ পাতায় ‘ওয়ালী’ ধাতুর অধ্যায়ে বলা হয়েছেঃ “একদিন হযরত আলী(আঃ) মিম্বরে নামাজের খুতবা দিচ্ছিলেন। আরবদের প্রসিদ্ব নেতা আশয়াস ইবনে কাইস কিন্দি তাকে উদ্দেশ্য করে বললোঃ ’হে মুমিনদের নেতা!এই রক্তিম বর্নের লোকেরা(ইরানীরা) আপনার সম্মুখে আমাদের উপর প্রতিষ্টা হচ্ছে,অথচ আপনি কিছু করছেন না।একথা বলে রাগত স্বরে বললোঃআজ আমি দেখাব আরবরা কি করতে পারে।হযরত আলী(আঃ) একথা শুনে রাগত স্বরে বললেনঃ “এই স্ফীত উদররা( মোটা পেটুক আরবরা) দিনের বেলা যখন নরম বিছানায় ঘুমায় তখন ইরানী ও মাওয়ালীরা(অনারব মুক্ত দাস) আল্লাহর জন্য প্রখর রৌদ্রের নীচে কাজ করে।অথচ এই আরাম প্রিয় আরবরা চায় আমি এই পরিশ্রমি লোকদের বিতারিত করে জালিমদের অন্তর্ভুক্ত হই।সেই আল্লাহর শপথ, যিনি বীজ অঙ্কুরীত ও মানুষ সৃষ্টি করেছেন,আমি রাসুল(সাঃ) হতে বলতে শুনেছিঃ১ম যুগে তোমরা ইসলামের জন্য ইরানীদের উপর অস্ত্র চালাবে এবং পরবর্তী যুগে ইরানীরা তোমাদের উপর ইসলামের স্বার্থে তরবারী চালাবে”।(ইরান ও ইসলামের পারস্পরিক সম্পর্ক,আয়াতুল্লাহ মুর্তাজা মোতাহারী,অনুবাদঃ হুজ্জাতুল ইসলাম এ,কে,এম,আনোয়ারুল কবির আরিফ,ষ্টুডেন্ট অফ পি,এইচ,ডি,ইরান)
সর্বশেষ এডিট : ২৮ শে জুলাই, ২০১৫ সকাল ১০:২০
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেউ জানেনা

লিখেছেন অপ্‌সরা, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৪২


কেউ জানেনা
আমার একটা জগৎ আছে,
খুব গহীনে, সংগোপনে,
বুকের ভেতর লুকিয়ে থাকা
একটা জগৎ....
নিজের জগৎ, নিজের মত
আমার একটা জগৎ লাগে।

রোজ বিকেলে কাজের পরে
একটু যখন অবসরে,
একটু সময় চায়ের কাপে
নিজের মত, নিজের... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদীরের জুলাই আন্দোলন: কারণটা কি একান্ত ব্যক্তিগত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০১


সালমান মুক্তাদীর বাংলাদেশের কনটেন্ট ক্রিয়েশন জগতের পথিকৃৎ। তার হাত ধরে এদেশে কনটেন্ট ক্রিয়েশনকে পেশা হিসেবে গ্রহণ করেছে কত তরুণ, তার কোনো হিসাব নেই। তার ভক্তের সংখ্যা অগণিত। তবে কাজের... ...বাকিটুকু পড়ুন

সামুতে পর্ণ এটাকের জনককে পাওয়া গিয়েছে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৮



ব্লগার চারাগাছ সামুতে মডারেটর নেই বলে সন্দেহ করছেন। নিজের ধারণা পাকাপোক্ত করতে সামুতে পর্ণ এটাকের প্ল্যান করছেন। ইহা কি ব্লগার?

সামুতে পর্ণ এটাকের কারণে পর্ণ সাইটের ধুয়া তুলে বিগত সরকার... ...বাকিটুকু পড়ুন

শুভ জন্মদিন আফীক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:১৩


তোর সাত বছর
কোন দিক দিয়ে গেলো
মনেই পড়ছে না;
জানিস কি অদ্ভুত সময়?
সময়ের উষ্ণভাজে
বেঁচে থাকাটাই ১ বিস্ময়!
শুভ জন্মদিনের
শুভেচ্ছাটা আরও খুশি
যেনো রঙিন ক্ষণ;
শত কষ্টের মাঝে মানুষ
হওয়াটা আনন্দাশ্রু;
মানুষের মত মানুষ হও
শুভ জন্মদিন- শুভ... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

×