somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কান্না

০৬ ই জুলাই, ২০১৫ সকাল ১১:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


দেশে একটা সস্তা ডায়লগ আছে, সন্তান না কাঁদলে নাকি ‘মা’ ও দুধ দেয় না। মা কে নিয়ে এই জঘন্য প্রবাদটা দেশের বেশিরভাগ মানুষেই বিশ্বাস করে। আসল ঘটনা হল, মা তার সন্তানকে না চাইতেই শুধু দুধ কেন প্রয়োজনে জীবন দিয়ে দেয়। তবে হ্যাঁ, অনেক সময় তাকে সন্তানের মঙ্গলের জন্য অন্যান্ন কাজের চাপে ব্যস্ত থাকলে, সন্তান কেঁদেঊঠে তাকে মনে করিয়ে দেয়। মায়েরা তাই সজাগ থাকে যেন কাঁদার আগেই যেন সন্তানের খাবার-টুকু মুখে তুলে দেয়া যায়। তাই মা সম্পর্কে এই প্রবাদের কোন ভিত্তি নাই। বরং আমরাই ওরকম। কেউ চিৎকার করে না কাঁদলে আমরা সাধারণত কিছু দেই না।


কিছু উদাহরন দেই,

প্রথমে ছোটখাটো কান্নাকাটির উদারনঃ

মহাখালীর মোড়ে প্রায় এক ডজন হুজুর (চেহারায়) , বিভিন্ন কাল্পনিক মসজিদের নামে চাঁদা তুলে ভাগ বাটোয়ারা করে খেয়ে ফেলছে, অথচ সত্যিকারের ধর্মপ্রাণ বহু হুজুর বিনা বেতনে মসজিদ গুলোতে কাজ করছে, তাদের কান্না না থাকায় আমরা কিছু দিচ্ছি না।

গুলশান মোড়ে টাইম শিডিউল কিনে প্রফেশনাল ভিক্ষুকরা বিপুল কালেকশন করছে অথচ সত্যিকারে দুস্থ ও অক্ষমেরা গ্রামাঞ্চলে অসহায় অবস্থায় পড়ে আছে।


মাঝারী লেভেলের কান্নাকাটি:


রানা প্লাজার দুর্গতদের কান্নাকাটি দেখে লক্ষ লক্ষ মানুষ সাভারে হাজির হল, কোটি কোটি টাকা কালেকশন হল, এখন আহাজারি কম শোনা যাচ্ছে বলে কিন্তু পুনর্বাসনের টাকা আদৌ কেউ পেল কি না, সেই নিয়ে আমাদের কারো মাথা ব্যথা নাই।


এই অবস্থা শুধু ভবন ধসের ক্ষেত্রে না, সব লঞ্চ/ বাস/ট্রেন দুর্ঘটনার ক্ষেত্রেই। একেকটা দুর্ঘটনায় যখন সারি সারি লাশ দেখা যায়, স্বজনদের কান্নাকাটিতে যখন আকাশ বাতাস ভারী হয়ে যায়, তখন হ্যান করতে হবে ত্যান করতে হবে বলে রব ওঠে। বাস্তব সত্যি হচ্ছে কোন দুর্ঘটনার জন্য কারো শাস্তি হয় না, কোন নতুন নিয়ম হয় না বা কেউ ক্ষতি পূরণ পায় না, তাতে আমাদের কিছু যায় আসে না, কারণ তখন তো আর কান্না কানে আসছে না।


বড় অর্থাৎ জাতীয় পর্যায়ের কান্নাকাটি:


কোন কোন সময় পুরো দেশ কাঁদে। কান্না থেমে গেলে সেটাও ভুলে যাই। যেমন, স্বাধীনতা যুদ্ধের সময়ের এই জাতির কান্না খুব দ্রুতই ভুলে গেছি। স্বৈরাচারের নিপীড়ন ভুলে তাকে এখন স্নেহের চোখেই দেখি। শেয়ার বাজারে ধ্বসের কিছুদিন পরেই খল-নায়কদের হাতে দেশের টাকা-পয়সার দায়িত্ব দিয়ে দেই।

আমাদের হৃদয় পাষাণের মত, চোখের জলে কিছুক্ষণের জন্য ভিজে যায় মাত্র। পাষাণের উপর জল খুব দ্রুতই শুকায়।






সর্বশেষ এডিট : ০৬ ই জুলাই, ২০১৫ সকাল ১১:৫৪
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশব

লিখেছেন চারাগাছ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৮



ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশব

​ক্যালেন্ডারে নামটা দেখেছেন হয়তো— ফাতেহা-ই-ইয়াজদাহম।
​ছোটবেলায় স্কুলে পড়েছেন যারা, তাদের অনেকের কাছেই নামটা পরিচিত। কারণ, এই নামটার সঙ্গে জড়িয়ে আছে... ...বাকিটুকু পড়ুন

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯


ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা... হৃদয় নিঃসৃত কথোপকথন!

লিখেছেন জুল ভার্ন, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩২

মন কথনিকা... হৃদয় নিঃসৃত কথোপকথন
মন কথনিকা- হৃদয়ের একান্ত গোপন কথোপকথন। কিছু কথা থাকে, যা কাউকে বলা যায় না; কিছু অনুভূতি থাকে, যা ভাষায় প্রকাশ করা যায় না। সেগুলো একান্তই নিজের,... ...বাকিটুকু পড়ুন

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

×