somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

Pirates of the Caribbean____ বাংলা সাবটাইটেল ও আমাদের গপ্প !

০১ লা নভেম্বর, ২০১৩ সকাল ৯:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো ! শেষ হয়েছে জলদস্যু অবলম্বনে নির্মিত এ যাবতকালের মধ্যে সেরা মুভি-ত্রয়ী পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান-এর বাংলা সাবটাইটেলের কাজ । অনুবাদকদের আড্ডা থেকে সর্বশেষ ফ্যান্টাসি/এডভেন্সার জনরার প্রাণ কিংবা বলা যায় স্মরণকালের সেরা মুভি-ত্রয়ী লর্ড অফ দ্যা রিংস এর বাংলা সাবটাইটেল করার পর থেকে পার হয়ে গেছে কয়েকটা মাস ! টিম মেম্বারদের কাজের ব্যস্ততা, পড়াশোনার চাপ, ঈদের ছুটি এসমস্ত প্রভৃতি কারণে পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান প্রোজেক্ট এর কাজ ক্রমশই ঢিমেতালে চলেছে, যদিও প্রোজেক্ট শুরু হয়েছিলো এলওটিআর এর পরপরই !

এই সিরিজ সম্পর্কে জানেনা, শোনেনি এমন কাউকে খুঁজে পাওয়া দুষ্কর । তবুও কেউ যদি এমন থেকে যায় দেখেনি সিরিজটা এবং যারা দেখেছেন তাদের কাছেও বাংলাতে এই এপিক সিরিজটিকে প্রেজেন্ট করার লোভ, উচ্ছ্বাস কোনটারই কমতি হয়নি আমাদের ! সিরিজটি সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে পড়তে পারেন এই রিভিউটা :)

প্রথম দফায় আপাতত সিরিজের প্রথম মুভি দ্য কার্স অফ দ্য ব্ল্যাক পার্ল এর সাবটাইটেলটি রিলিজ দেওয়া হয়েছে । ক্রমান্বয়ে আগামীকাল দ্বিতীয় মুভি ডেড ম্যান’স চেস্ট ও পরশুদিন অ্যাট ওয়ার্লড’স এন্ড এর সাবটাইটেল রিলিজ দেওয়া হবে ।

দ্য কার্স অফ দ্য ব্ল্যাক পার্ল___ সাগরের বুকে উন্মত্ত এক জলদস্যুর জাহাজ ভেসে বেড়ায় বলে গুজব আছে, নাম – ব্ল্যাক পার্ল; নামের মত কালো পতাকা উড়িয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির জাহাজ লুট করে বলে শোনা যায় । চোখে সেই জাহাজ দেখেছে, এমন দাবী করা মানুষের সংখ্যা খুবই কম ।

আজ রাতে সেই জাহাজ আর জাহাজের ভয়ংকর ক্যাপ্টেন বারবোসা সংক্রান্ত পুরাণগুলো ভয়াবহ সত্য বলে প্রমাণিত হবে । আজ রাতে সে আসছে ব্রিটিশ নোঙ্গর পোর্ট রয়েল-এ । পোর্ট রয়েলের একজন বাসিন্দার কাছে এমন কিছু একটা আছে, যা সেই জলদস্যুদের প্রয়োজন, বুটস্ট্র্যাপ বিল ওরফে বিল টার্নারের স্বর্ণমুদ্রা !

বাংলা সাবটাইটেল লিঙ্ক

উল্লেখ্য, পরিস্থিতি বিচারে সংলাপের টোন-এর দিকে নজর রেখে প্রায় সব চরিত্রের সংলাপই প্রচলিত বাংলা তথা কথ্য বাংলাতে করা হয়েছে । ব্যতিক্রম পিন্টেল আর র‍্যাগেটি ! এদের সংলাপে ব্যবহার করা হয়েছে আঞ্চলিক বাংলা ! একটা নমুনা না দেখালেই না >



টিম মেম্বার__

> সম্পাদক___ আদ্রে, ফরহাদ হোসাইন মাসুম

> অনুবাদক___ বর্ষণ বায়েজীদ , নাজমুল হোসাইন শুভ , অনুপ শিকদার , রেহানা আখতার , হিল্লোল দত্ত , নাইমুল ইসলাম নিলয় , আশফাক হোসাইন সুইট

অনুবাদকের আড্ডা ___ আমাদের নীতি, “অনুবাদ আমরা অনেকেই পড়ি, এবং প্রায় অনেক ক্ষেত্রেই হতাশ হই । ভালো অনুবাদকের সংখ্যা আমাদের দেশে খুবই কম । আমাদের আড্ডার বিষয়বস্তু – অনুবাদ । অন্যদের অনুবাদ নিয়ে আলোচনার পাশাপাশি আমরা নিজেরাও অনুবাদ করবো, একে অপরের অনুবাদে সাহায্য করবো, এবং আস্তে আস্তে বড় একটা লক্ষ্যের দিকে এগিয়ে যাবো । আর সেটা হচ্ছে, ভালো অনুবাদ সাহিত্য তৈরি করা । এই অনুবাদ সাহিত্য দেশের সবার কাজে লাগবে এবং বাইরের বিশ্বের কাছেও আমাদের ভালো সাহিত্যগুলো পৌঁছে যাওয়ার একটা প্ল্যাটফর্ম তৈরি হবে । Let’s do it, guys.”

মূলমন্ত্র__ “ভালো অনুবাদের প্রত্যাশায় ও পরিশ্রমে…”
১০টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মঞ্জুর চৌধুরর ছোট গল্প "একাউন্ট্যান্ট"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৪০

একাউন্ট্যান্ট

মঞ্জুর চৌধুরী


রফিকুল ইসলামের জীবনে সবচেয়ে বিলাসী জিনিসটি ছিল একটি কাঠের আলমারি।

আলমারিটা নতুন নয়। মিরপুর এগারোর যে দুই কামরার বাসায় সে আর শায়লা থাকত, তাদের বিয়েরও আগে থেকে বাড়িওয়ালার স্টোররুমে... ...বাকিটুকু পড়ুন

অবিনশ্বর হাসির সুরভি: কৈলাশ খেরের 'তেরি দিউয়ানি' এবং স্রষ্টার প্রেমে এক আধ্যাত্মিক আত্মসমর্পণ

লিখেছেন চারাগাছ, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:২৮



অবিনশ্বর হাসির সুরভি: কৈলাশ খেরের 'তেরি দিউয়ানি' এবং স্রষ্টার প্রেমে এক আধ্যাত্মিক আত্মসমর্পণ

ছোটবেলায় বা কৈশোরে যখন প্রথম কৈলাশ খেরের ''Teri deewani' গানটি শুনেছিলাম, তখন আমাদের অনেকের কাছেই এটি... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট বিদ্যুৎও কি দেশ ছেড়ে পালিয়ে গেল ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১৪


শিরোনামটা একটু অদ্ভুত মনে হতে পারে। তবে কিছুদিন ধরে বিদ্যুতের দাম, ভর্তুকি আর লোডশেডিং নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে, তাতে প্রশ্নটা একেবারে অযৌক্তিক নয়। কারণ সরকার বদলেছে, কিন্তু বিদ্যুৎকেন্দ্রগুলো তো... ...বাকিটুকু পড়ুন

লংমার্চ নাকি ‘ফোর-হুইল ড্রাইভ’—ঢাকা থেকে চট্টগ্রাম!

লিখেছেন জুয়েল তাজিম, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৭

জামায়াতের নেতৃত্বে ১১ দলের আজকের লংমার্চ—ঢাকার শাপলা চত্বর থেকে শুরু হয়ে চট্টগ্রামের লালদীঘি ময়দানে সমাবেশের মধ্য দিয়ে শেষ হওয়ার কথা। শুনে মনে হলো, ইতিহাস বুঝি আবার হাঁটতে শুরু করেছে!

কর্মসূচির ছয়... ...বাকিটুকু পড়ুন

Attention Residue: কাজ বদলালেই মনোযোগ বদলায় না

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:০৪



হয়তো ২ ঘণ্টা সময় নিয়ে একটা গুরুত্বপূর্ণ কাজ করতে বসেছেন।

ল্যাপটপে রিপোর্ট লিখছেন।
হঠাৎ Messenger-এ একটা মেসেজ এলো।

ভাবলেন,
“একটু দেখে আসি। মাত্র এক মিনিট।”

মেসেজের উত্তর দিলেন। তারপর Facebook খুলে দুই মিনিট স্ক্রল করলেন।... ...বাকিটুকু পড়ুন

×