**************
একটা মিথ্যে হবে সত্যি
তাই রূপকথা নাকি মুছবে,
জলে জলে ভরা রাত্রি-
তাই আঁধার থেকেই হাসবে।
আজ গল্প হোক বা কান্না
যাক দূর থেকে দূর ভাবনা,
নেমে আসুক সন্ধ্যা কন্ঠে
রাত গুলো মুছে যাক না।
আজ সব কবিতা ছিঁড়ে
সুর দিয়েছি গল্পে
রঙ মেলেছে পাখনা
এক নীল পাহাড়ের তীরে
যদি পাখিরা হয় ছন্দ
আলোয় ছড়ানো গন্ধ
তবে গানটা লেখা থাক না
যদি চাঁদটা সাজে অন্ধ
ট্রাফিকের ক্যাকাফোর্নি
আজ সিগন্যালে যায় থেমে
চিলে কোঠার সেই কাকটিও
তাই হারিয়েছে নির্জনে
বেলকোনিতে রোদ্দুর
জানালার কাঁচে ঢুকে
আঁধার চুরির খেলায়
রঙ ছড়িয়ে হাসে
একটা মিথ্যে হবে সত্যি
তাই রূপকথা নাকি মুছবে
নিভু নিভু করা জোনাকি
তাই শহর জুড়ে উড়বে
আজ নীল সাগরের বুকে
লাল সন্ধ্যা নেমে আসে
ডিঙি নৌকার পালে
কালো বাতাস উড়ে আসে
যদি মেঘ বালিকার দেশে
দুঃখরা ভীড় করে
তবে বেহালা পড়ে থাক না
যদি সুখ পায়রা ফেরে
আজ এভারেস্টের শীতল
বুকে ছল ছল চোখে আগুন
তাই কষ্ট জমেছে দ্বিগুন
জ্বলেছে হলুদ ফাগুন
মনে তিলে তিলে গড়া স্বপ্ন
যদি ঘুনে খেয়ে গুঁড়ো হয়
তবে দেখেছি কেবল যুদ্ধ
বিশ্বাস? সংশয়!
ডানা মেলে উড়ে যাওয়া
স্বাধীনতা শুধু যদি
তবে সীমা কেন বাঁধ সাধে
হৃদয়ের কাছে শুধি
প্রিয় চোখে জল এনে
যদি মুক্তির স্বাদ
তবে উড়ে যাক স্বাধীনতা
পরাধীন ভাল থাক।
একটা মিথ্যে হল না সত্যি।
একটা মিথ্যে হবে সত্যি
তাই রূপকথা নাকি মুছবে,
জলে জলে ভরা রাত্রি-
তাই আঁধার থেকেই হাসবে।
আজ গল্প হোক বা কান্না
যাক দূর থেকে দূর ভাবনা,
নেমে আসুক সন্ধ্যা কন্ঠে
রাত গুলো মুছে যাক না।
আজ সব কবিতা ছিঁড়ে
সুর দিয়েছি গল্পে
রঙ মেলেছে পাখনা
এক নীল পাহাড়ের তীরে
যদি পাখিরা হয় ছন্দ
আলোয় ছড়ানো গন্ধ
তবে গানটা লেখা থাক না
যদি চাঁদটা সাজে অন্ধ
ট্রাফিকের ক্যাকাফোর্নি
আজ সিগন্যালে যায় থেমে
চিলে কোঠার সেই কাকটিও
তাই হারিয়েছে নির্জনে
বেলকোনিতে রোদ্দুর
জানালার কাঁচে ঢুকে
আঁধার চুরির খেলায়
রঙ ছড়িয়ে হাসে
একটা মিথ্যে হবে সত্যি
তাই রূপকথা নাকি মুছবে
নিভু নিভু করা জোনাকি
তাই শহর জুড়ে উড়বে
আজ নীল সাগরের বুকে
লাল সন্ধ্যা নেমে আসে
ডিঙি নৌকার পালে
কালো বাতাস উড়ে আসে
যদি মেঘ বালিকার দেশে
দুঃখরা ভীড় করে
তবে বেহালা পড়ে থাক না
যদি সুখ পায়রা ফেরে
আজ এভারেস্টের শীতল
বুকে ছল ছল চোখে আগুন
তাই কষ্ট জমেছে দ্বিগুন
জ্বলেছে হলুদ ফাগুন
মনে তিলে তিলে গড়া স্বপ্ন
যদি ঘুনে খেয়ে গুঁড়ো হয়
তবে দেখেছি কেবল যুদ্ধ
বিশ্বাস? সংশয়!
ডানা মেলে উড়ে যাওয়া
স্বাধীনতা শুধু যদি
তবে সীমা কেন বাঁধ সাধে
হৃদয়ের কাছে শুধি
প্রিয় চোখে জল এনে
যদি মুক্তির স্বাদ
তবে উড়ে যাক স্বাধীনতা
পরাধীন ভাল থাক।
একটা মিথ্যে হল না সত্যি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




