জৈবিক দৃষ্টিকোন থেকে যে সব অপরাধ বিজ্ঞানী অপরাধ প্রবনতা এবং শাস্তিতত্ব সম্পর্কে মতামত ব্যক্ত করেছেন তার মধ্যে হুটন এর নাম অন্যতম।
তিনি আমেরিকার ১০ টি অঙ্গরাজ্য থেকে ১৭০০০ এর অধিক লোক সংখ্যার উপর জরিপ চালান তার মধ্যে প্রায় ১৪০০০ ই কারাবাসী। তিনার গবেষনায় উল্লেখ করেন যে,
১। শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ৩৩ টি পরিমাপের মধ্যে ২৯ টির ক্ষেত্রেই অপরাধী এবং নিরাপরাধীদের পার্থক্য ধরা পড়ে :
২। সাধারণভাবে লক্ষনীয় যে অঙ্গ প্রত্যঙ্গের সব ধরনের পরিমাপের ক্ষেত্রে নিরাপরাধীদের তুলনায় অপরাধীরাই নিকৃষ্ট এবং বিকৃত;
৩। নীচু কপাল, অস্বাভাবিক আকৃতির নাক, সংকুচিত মুখমন্ডল এবং সরু চোয়াল হচ্ছে শারিরিকভাবে নিকৃষ্টতার লক্ষন;
৪। শারিরিক নিকৃষ্টতা এ কারনেই অতি গুরুত্বপুর্ণ যে তা মানষিক নিকৃষ্টতার পরিচায়ক;
৫। শারিরিক নিকৃষ্টতার মৌলিক কারন হচ্ছে বংশগত, এটা পারিপাশ্বিক পরিবেশ বা অবস্থার উপর নির্ভরশীল নয়;
৬। অপরাধীদের মধ্যে কালো চোখ ও নীল চোখের অভাব পরিলক্ষিত হয়, অপরপক্ষে, তাদের মধ্যে নীল-ধুসর এবং মিশ্র রংয়ের চোখের আধিক্য দেখা যায়। এদের মধ্যে চোখের ভাজের আধিক্য রয়েছে কিন্তু ভ্রু প্রায় ক্ষেত্রেই বেশ পাতলা;
৭। তুলনামুলকভাবে নিরপরাধ ব্যাক্তিদের চেয়ে অপরাধীদের মধ্যে উল্কি চিহ্ন হর-হামেশাই লক্ষ্য করা যায়;
৮। আপরাধীদের ঠোট পাতলা এবং চোয়াল ত্রিভুজ আকৃতির যার কোন গুলি বেশ সংকুচিত;
৯। অপরাধীদের কান সাধারনত সামান্য মোড়ানো বা পাকানো হয়ে থাকে। অধিকন্তু তাদের কান ক্ষুদ্রাকৃতির হওয়ার প্রবণতা বেশী;
১০। এদের কপাল শুধু যে নীচু তাই নয় বরং তা বেশ ঢালু। গলা লম্বা এবং চিকন। অপরপক্ষে ঘাড়ও বেশ ঢালু।
তার সিদ্ধান্ত অনুযায়ী হাল্কা পাতলা গড়নের দীর্ঘকার ব্যাক্তিদের খুনী এবং ডাকাত হবার প্রবণতা রয়েছে। অপরপক্ষে, দীর্ঘকার অথচ ভারী দেহের অধীকারী ব্যাক্তিরা জীবন নাশকারী। আর এরাই জালিয়াতি এবং প্রতারনার আশ্রয় নেয়। খর্বকার ব্যাক্তিদের মধ্যে চোর এবং সিঁদেল চোর হবার প্রবণতা বেশী। বেটে অথচ ভারী দেহের অধীকারীরা ব্যক্তির সম্মানহানীকর কাজ করে এবং এরাই ধর্ষণ এবং অন্যান্য যৌন অপরাধে প্রবৃত্ত হয়।
তাই মানুষ চিনুন নিরাপদ থাকুন।
এ্যাডভোকেট পিযুষ কান্তি পাল
এলএল.বি.(অনার্স) এলএল.এম.
মোবাইল : ০১৯১১০৪৬৯৮৯
https://www.facebook.com/pal.bd
বি: দ্র: এই পেজের কোন কন্টেন্ট লেখকের অনুমতি ব্যাতিরেকে নিজ নামে ব্যবহার আইনত শাস্তিযোগ্য অপরাধ বলিয়া গণ্য হইবে।
সর্বশেষ এডিট : ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



