বিএসএফ নিয়েছে ১ জন, বিজিবি ধরেছে ২ জন
লালমনিরহাটের হাতিবান্ধা সীমান্ত থেকে শুক্রবার এক বাংলাদেশিকে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।
একইদিন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরাও দুই ভারতীয় সদস্যকে আটক করেছে সীমান্তের এপার থেকে।
শুক্রবার সকাল ৭টার দিকে গোতামারি ইউনিয়নের দইখাওয়া এলাকায় নিজ জমিতে কাজ করার সময় বাসেত আলীকে (৩৫) নিয়ে যায় বলে বিজিবি জানিয়েছে।
বাসেত আলী গোতামারী ইউনিয়নের আমঝোল গ্রামের নয়ন উদ্দিনের ছেলে।
দইখাওয়া ৩১ বিজিবির কোম্পানি কমান্ডার রুহুল আমিন বলেন, পশ্চিমবঙ্গের কুচবিহার জেলার লালবাজার ২১ বিএসএফ ব্যাটালিয়ন ক্যাম্পের টহল দলের সদস্যরা বাসেতকে নিয়ে যায়।
তিনি বলেন, অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করায় সকাল ৯টার দিকে আমঝোল সীমান্তের ২০০ গজ ভিতর থেকে ভারতীয় যুবক নগেন বর্মণ (৪০) ও মনোরঞ্জন রায় (৪১) নামের দুই ভারতীয়কে আটক করেছে বিজিবি।
তারা কুচবিহারের শীতলকুচি থানার টটিয়া গ্রামের বাসিন্দা।
বিজিবির কমান্ডার রুহুল আমিন বলেন, “আমাদের কৃষককে ছেড়ে না দিলে আমরাও দুই ভারতীয়কে ছেড়ে দেব না।”

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


