somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

(হে ব্লগ !ভান্ডারে তব বিবিধ রতন !) সামুতে এসে আমার যে ক্ষতি হলো তার ক্ষতিপূরণ কে দেবে ? ? ?

২৬ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বছর দেড়েক আগে ব্লগের
সাথে পরিচয় ।
পড়তে পড়তে ভালো লেগে গেল এই
প্লাটফর্মটা ।
তাই একসময় নিবন্ধন করে ফেললাম

আমি ব্লগপাঠক হিসেবে সর্বভুক নই
।শিরোনাম দেখে ভাষার
শুদ্ধতা অনুমান করে তারপর পড়ি ।
আমি যে সময়টাতে ব্লগে আসি তখন
আস্তিক নাস্তিক দ্বন্দ চরমে ।খুব
আগ্রহ নিয়ে পড়তে যাই ।কিন্তু
থমকে যাই ! ছি ছি কি ভাষা !চরম
অশ্রাব্য ভাষায় গালি গালাজ ।
যা জীবনে কখনো শুনিনি ,কখনো কল্
পনাও করিনি মানুষ মানুষের
প্রতি এমন ভাষা উচ্চারণ
করতে পারে !মাতৃজঠরে জন্ম
নিয়ে আরেকজনের
মা নিয়ে কদাচার !
আমার অন্তরটায় যেন
নোংরা লেগে গেল ।তারপর
জাশিকে লক্ষ্য
করে কিংবা কোনো কারণ ছাড়াই
পরস্পর ব্যক্তিস্বার্থে ।
রাগের বশে মুখ
ফস্কে একটা কথা বলা আর
ঠান্ডা মাথায় কি বোর্ডে টাইপ
করা অনেক পার্থক্য ।যে নিজের
মাকে সম্মান করে না অন্যের
মাকে অসম্মান করতে সেই
কুলাঙ্গারের একটুও বাধে না ।কেউ
একজন একটা অন্যায় করেছে বিশাল
বিরাট যার কোনো শেষ নেই কিন্তু
আপনি তাকে পৃথীবির কুত্সিততম
গালিটি দিলেও তার গায়ের
একটা লোমেরও
ক্ষতি হবে না কিন্তু আপনার মনের
নোংরাটা সবাই
দেখে ফেলবে ,আপনার
মুখটা কদাকার হয়ে যাবে আপনার
নিঃশ্বাসে দূর্গন্ধ বেরোবে ।
আর আমার মত কিছু মানুষ
আপনাকে চরম ঘৃণা করবে যাদের
মস্তিকে তাদের চরম
অনিচ্ছাসত্বেও আপনার
লেখা অশ্লীল
শব্দগুলি ঢুকে গেছে ।
আমার মস্তিস্ক
থেকে আমি মাঝে মাঝে সেই
শব্দগুলির দুর্গন্ধ পাই ।এটাই
আমার ব্লগে আসার সবচেয়ে বড়
ক্ষতি ।
আর পৃথিবীর কুতসিত শব্দগুলি এই
ব্লগে না এলে কখনো জানতাম না ।
*এটা মাস ছয়েক আগের পোস্ট ।এর
সাথে একটু যোগ করতে হচ্ছে ।
আগে গালির জন্য তারা অযুহাত
দেখাতেন ছাগুদের
সাথে কোনো ভালো ব্যবহার নাই ।
এখন ছাগুদের কন্ঠ প্রায় স্তিমিত
।তো গালি গালাজ বন্ধ
হয়ে যাওয়ার কথা ।না - এখন শুরু
হয়েছে ভাগাড়ের
পচা গলা নিয়ে শকুন আর কুকুর
শিয়ালের প্রাণপন লড়াই ।
গন্ধে মানুষ অস্হির ।একটি শব্দই
শুধু বলা যায় -
ছিটকে বেরিয়ে আসে বুকের ভেতর
থেকে -থুঃ
১৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধর্ম পরে, আগে আল্লাহ্‌কে মনে রাখো

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:৩৭

প্রিয় শাইয়্যান,
পরম করুণাময় সৃষ্টিকর্তা আল্লাহ্‌কে তুমি যখন সবার আগে স্থান দিবে, তখন কি হবে জানো? আল্লাহ্‌ও তোমাকে সবার আগে স্থান দিবেন। আল্লাহ্‌ যদি তোমার সহায় হোন, তোমার আর চিন্তা... ...বাকিটুকু পড়ুন

১৩তম জাতীয় সংসদ নির্বাচনঃ কেন আমি বিএনপিকে ভোট দিবো?

লিখেছেন ভুয়া মফিজ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:২৯



আসছে ১২ই ফেব্রুয়ারি ২০২৬ এ ১৩তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সরকারপক্ষ থেকে বলা হয়েছে, এই নির্বাচন হবে বিতর্কমুক্ত এবং উৎসবমুখর পরিবেশে। আমার অবশ্য এই দুই ব্যপারেই দ্বিমত... ...বাকিটুকু পড়ুন

আওয়ামিলীগ আবার মাথা উঁচু করে দাঁড়াবে

লিখেছেন রাজীব নুর, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:১৫



চাঁদগাজী বলেছিলেন,
"যেসব মানুষের ভাবনায় লজিক ও এনালাইটিক্যাল জ্ঞান না থাকে, তারা চারিপাশের বিশ্বকে সঠিকভাবে বুঝতে পারে না, কোন বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। সমাজে তাদের অবদান... ...বাকিটুকু পড়ুন

‘বাঙালি মুসলমানের মন’ - আবারও পড়লাম!

লিখেছেন জাহিদ অনিক, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:২৩



আহমদ ছফা'র ‘বাঙালি মুসলমানের মন’ বইটা আরাম করে পড়ার মতো না। এটা এমন এক আয়না, যেটা সামনে ধরলে মুখ সুন্দর দেখাবে- এমন আশা নিয়ে গেলে হতাশ হবেন। ছফা এখানে প্রশংসা... ...বাকিটুকু পড়ুন

অজানা হুমায়ুন

লিখেছেন আহমেদ রুহুল আমিন, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২৯

হুমায়ূন আহমেদের অসমাপ্ত গ্রন্থ হলো "নবীজি"। এই বইটি লিখতে শুরু করার পিছনে একটি গল্প আছে। একবার এক বইমেলায় হুমায়ূন আহমেদের সাথে একজন মাওলানার দেখা হলো। মাওলানা সাহেবের বহুদিনের শখ ছিল... ...বাকিটুকু পড়ুন

×