somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

৩ ঘন্টার সফরনামা

১১ ই মে, ২০১৩ সকাল ১১:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই ইট পাথরের জঙ্গলে তেমন
একটা বের হইনা ।তার ওপর
রাস্তায় অসংখ্য যান ও তাদের
জটের
কথা মনে হলে মনটা পিছিয়ে আসে ।
তবুও নানা কারণে মনটা খারাপ ,
আবার ছেলেমেয়ে দুটোও
বাইরে ঘুরতে
যেতে চাচ্ছে ,তাই গতকাল আসরের
পর
বের হলাম ।উদ্দেশ্য
বসুন্ধরা শপিং মল ।কিছুদুর
গিয়ে বাইকের ড্রাইভার ছুটলো
মতিঝিল ।
ওপথে কেনো জানতে চাইলে বলে শাপলা চত্বরটা দেখেই যাই ।
আমার হাত পা শীতল হয়ে গেলো ।
চুপ করে রইলাম ।আর
দেখতে লাগলাম"
হেফাজতি তান্ডব"আইল্যান্ড গুলি ।
একসময় পৌঁছে গেলাম
শাপলা ফুলটির
পাশে ।
ঝকঝকে তকতকে রাস্তা ঢাকার
শহরে বড়ই বেমানান ।আর
মতিঝিলের
রাস্তা তো আয়নার মত পরিস্কার ।
মনে পড়ে গেলো ,চাচাতো বড়ভাই
সিগারেট
খেলে এলাচদানা চিবুতো ,যাতে বাবা টের
না পায় ।
শুভ্র শাপলার চিত্কার
শুনতে পেলাম যেন ,না -হাহাকার
আর আর্তনাদ !
চোখ কান বুজে ছুটলাম আবার ।
শিশুপার্কের সামনে একটু
স্লো চলছিলাম।
দুটো ছেলে এসে দাড়ালো সামনে ,রং তুলি নিয়ে ।একটু দাড়ান বলে
ছেলে মেয়েদের হাত
টেনে দুটো টানে একটা করে পাখি
একে দিয়ে বখশিশ চাইলো ।
ততক্ষণে মেয়ে ছবি তুলে ফেলার
কাজ শুরু করে দিয়েছে ।কারণ
প্রাণীর ছবি হাতে আঁকলে
গুনাহ হয় ।যাই হোক একশ
টাকা দিয়ে
দিলাম ।এটাও একধরণের
চাঁদা বাজি ।আর চারুকলার
ছেলেরা চাঁদা কলাও
জানে ,সেটা জানতে পারলাম ।
ছোটাখাটো কয়েকটা জট
পারি দিয়ে বসুন্ধরার
সামনে গিয়ে দেখি ইউটার্ণ
নিয়ে বিশাল জ্যাম
পারি দিয়ে ঢুকতে ঘন্টা পেরিয়ে যাবে ।
সিদ্ধান্ত পাল্টালাম ।
নিউমার্কেটের
পথে যেতে আবারো জ্যাম ।
একটা হকার পিচ্চি ডাক
দিলো ,আপা আজকেই
একটা জুতো কিনে নিয়েন ।
চমকে উঠে তাকালাম পায়ের
দিকে ।জুতোর দিকে কতদিন
তাকাইনা
কে জানে !সুখতলি ঝুলে আছে ।
ছেলেটা
ভাইকেও খোঁটা দিলো ।
জুতা কিন্যা দেন না কেন ?
বেচারা লজ্জা পেয়ে ছেলেটার
দিকে চেয়ে হাসছিলো ।
নিউমার্কেট ঢুকে সোজা মসজিদে ।
অবাক
হয়ে দেখলাম মসজিদ
ছাড়িয়ে বাইরে চারকাতার
মুসল্লি ।ধুর দেশটা মূর্খ আর
অন্ধতে ভরে যাচ্ছে ।অশিক্ষিত
ছাড়া কেউ এইযুগে নামায পড়ে !
তাও আবার
নিউমার্কেট মসজিদে মসজিদ
ছাড়িয়ে চার কাতার !জামাত শেষ
হবার পরও
একা একা অসংখ্য মুসল্লি নামায
পড়ছে ।ফেরার পথে একই দৃশ্য
দেখেছি সূত্রাপূর থানার মসজিদে ।
কষ্টও পেয়েছি ।এই পুলিশই মন্ত্রীর
হুকুমে হাকীমের
হুকুমকে ভুলে যাবে হয়তো . . . .
জুতো কেনাটা আমার জন্য ভয়াবহ
একটা পরীক্ষা ।কোনো জুতাই পছন্দ
হয়না ।শেষমেশ আগের জুতোটাই
কিনে ফেললাম ।এই নিয়ে পরপর
৩বার এক ই জুতা পড়ছি. . .।ছেলের
জন্য জুতো
কিনতে পারলাম না ।কারণ প্রাণীর
ছবি
বা কার্টুন ছাড়া কোনো জুতো নেই ।
কি ভয়াবহ ব্যাপার ।গেঞ্জি ও
ফতুয়াও একই কারবার ।মন মেযায
তিক্ত হয়ে গেলো ।
মেয়েকে খেলনা কিনে দিয়ে ফিরতি
পথে ছুটলাম ।

৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“মনে রাখিস”: খুন হওয়া পরিবারগুলির মুখে কয়েক লক্ষ টাকা গুঁজে দেওয়ার জন্য রাষ্ট্র নয়

লিখেছেন শরৎ চৌধুরী, ২৬ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৪৮

এ বছর আমি ঈদ করার চেষ্টা করেছি অনেক। ফিলিস্তিনের মুখগুলি এখন আর আগের মতো বিরক্ত করে না। অ্যালগরিদম সরিয়ে রাখে; ইরানের মুখগুলি মিডিয়ার রাজনীতিতে সামনে আসে কম। তবে ঈদের শুরুতেই... ...বাকিটুকু পড়ুন

২০২৯ পর্যন্ত ক্ষমতায় থাকার অফার পেয়েছিলাম, কিন্তু সায় দেইনি

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:৫৫



অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‍আমরা যখন সরকারের দায়িত্বে ছিলাম, শুরুর দিকে আমাদের বিভিন্ন শক্তিশালী ইনস্টিটিউশন, যাদের আসলে ডিপ স্টেট বলা হয়,... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ মা'কে লেখা প্রীতিলতার শেষ চিঠি

লিখেছেন ইসিয়াক, ২৬ শে মার্চ, ২০২৬ রাত ৯:০৯




আমায় তুমি পিছু ডেকো না'গো মা
আমার ফেরা সম্ভব  না।
দেশ মাতৃকায় উৎসর্গিতা আমি
আমি তো সেই ক্ষণজন্মা! 

আমায় তুমি আশীর্বাদ করো মা,
মোছো তোমার চোখের জল।
নিপীড়িতদের আর্তনাদ শুনছো... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-২)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ২:০৮



সূরাঃ ২ বাকারা, ২১ নং আয়াতের অনুবাদ-
২১। হে মানব সম্প্রদায়! তোমরা তোমোদের সেই রবের ইবাদত কর যিনি তোমাদেরকে ও তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন, যেন তোমরা মোত্তাকী হও।

সূরাঃ ২... ...বাকিটুকু পড়ুন

নিনাশ গ্রহাণুপুঞ্জের অধিবাসী - সাইন্স ফিকশন

লিখেছেন আরাফাত৫২৯, ২৭ শে মার্চ, ২০২৬ ভোর ৫:১০




১/
বিজ্ঞান একাডেমির প্রধাণ মহামতি গ্রাহাম উনার অফিসের বিশাল জানালা দিয়ে আকাশের দিকে তাকিয়ে ছিলেন। সময়টা প্রায় শেষ বিকেল। সন্ধ্যার রক্তিম আভা দূর আকাশে দেখা যাচ্ছে। মনে হচ্ছে পুরো আকাশটাতে... ...বাকিটুকু পড়ুন

×