somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মিসকল্ টু আজরাইল এক্সপ্রেস্

০৬ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মিসকল্ টু আজরাইল এক্সপ্রেস্
.
একটা বিষ্ময়কর ব্যাপার খেয়াল করলাম। কারো ৩২ টুকরা লাশের খবরেও এ দেশের অন্তত ৮৫ ভাগ মানুষ বলে বসে, তার মৃত্যুটা ওভাবেই লেখা ছিলো!!! যার মৃত্যুর ডাক যখন যেভাবে আসবে তাকেতো তখন সেভাবেই যেতে হবে; না! যে কোন ঘটে যাওয়া ঘটনাকে পূর্ব নির্ধারিত ভাবা মানুষের বোধ হয় পৌরাণিক রোগ।
.
প্রত্যেকটা জীবনেরই একটা মেয়াদ কাল বা এক্সপায়ার ডেট আছে। তার মানে এই না যে বিশ বছরের টগবগে কারো খুন হয়ে যাওয়া মানে তার এক্সপায়ার ডেট বিশ বছরেই লেখা ছিলো। তাহলেতো যে খুন করলো তার এইপার ঐপার কোন পারেই বিচার হওয়ার কথা না। কারণ দোষতো তার না। যে তার হাতে খুনের মাধ্যমে মৃত্যুটা লিখে রেখেছিলেন দোষতো তার হওয়ার কথা!!!
.
পরপারের ডাক আসলে যেতে হয়। কিন্তু ডাক বা কল্ আসার আগেই কি আমরাই ওপারে মিস্ কল্ দিয়ে বসি নাতো প্রায়ই। যার উত্তর হিসাবেই মূলত ওপার থেকে পুর কল চলে আসে আর ওটাই তখন লিখিত হয়ে যায়।
.
মনেতো হয়, কিছু কাজ করে আমরাই মূলত মৃত্যুকে মিস্ কল্ দেই, আর উত্তরে পুরা কল পাই বসি যা অটো রিসিভ হয়ে যায়। যেমন-
.
১. যে কোন নেশায় আশক্ত হওয়া। নিকোটিনের নেশা করা মানেই তো নিয়ত মিস্ কল দিয়ে যাওয়া। তা সে পোড়াই ধোঁয়া খাই আর পানের সাথে মিশিয়ে সাদা হিসেবে খাওয়া।
২. কানে হেড ফোন বা মোবাইল লাগিয়ে বাস রেল যে কোন রাস্তা পার হওয়া। মোবাইল বা ল্যাপটপ চার্জে লাগিয়ে মাথার নিচে দিয়ে ঘুমিয়ে পড়া।
৩. বয়েসের সাথে লাইফ স্টাইল এ্যাডজাস্ট না করা। বেশি বয়সেও ইচ্ছা মত খাওয়া, ঘুরাফিরা বা জার্নি করা। ঠিক মত না ঘুমানো।
৪. শরীরে যে কোন বড়সড় রোগের লক্ষণ দেখেও ‘আল্লাহ-ভরসা’র নাম করে কোন চিকিৎসা না করানো। অথচ চিকিৎসাটাও আল্লাহরেই দান।
৫. থাকার জায়গাটাকে অনিরাপদ করে রাখা। আগুন, দা-ছুরি, ব্লেড, রেজর, ওষধ নিরাপদে না রাখা। বাড়ি থেকে সহজে বের হওয়ার রাস্তা বন্ধ রাখা। বাড়ির ছাদে বা যে কোন উঁচু জায়গায় অকারন পা ঝুলিয়ে বসে থাকার অভ্যাস।
৬. বাচ্চাদের মুরগীর মত ছেড়ে দিয়ে রাখা। যে কোন সময়েই তারা যে কোন অঘটনে পড়তে পারে।
৭. সাঁতার না শিখেও একা একা সাতরানো বা একা একা সাতার শিখার চেষ্টা করা। অপরিচিত পুকুর, লেক, বিচে একা একা নিরবে নেমে পড়া।
৮. ড্রাইভিং পুরোপুরি না শিখে মূল রাস্তায় গাড়ি বা বাইক চালানোর চেষ্টা করা। ইনষ্ট্রাক্টর ছাড়া নিজে নিজে ড্রাইভিং শিখার চেষ্টা করা। রাস্তায় অকারন রেসে নামা অন্য গাড়ীর সঙ্গে। গাড়ীর ড্রাইভারের দিকে নজর নাদেয়া। তার কি ঘুমঘুম ভাব আছে কিনা, খালি পেটে চালাচ্ছে কিনা, মোড় গুলাতে তাকে সাবধান না করা।
৯. যে কোন বয়েসে, যে কোন বাসায় এক দম একা থাকা। যে কোন অঘটনে উদ্ধার করার কেউ থাকেনা যখন।
১০. আশপাশের মানুষদের সাথে নিয়মিত দূরব্যাবহার এবং অপমান করে সম্পর্কের চরম অবনতি ঘটনো। আর বাজে সম্পর্ক নিয়ে দিনের পর দিন একসাথে বসবাস করতে তাদের বাধ্য করা।
অযাচিত লাইফটা বিলিয়ে লাভ কি! আশরাফুলের মত হাফ ইনিংস না খেলে টেন্ডুলকারের মত ফুল ইনিংস খেলাইতো ভালো।
০৩৩১২০১৫
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×