somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভাসা ভাসা ভালোবাসার আধো আধো গল্প.....

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১. ছোট্ট মেয়েটা স্কুলের রাস্তায় ময়লা বস্তা জড়িয়ে পরে থাকা লোকটার হাতে নিজের আইস্ক্রীমটা ধরিয়ে দিলো। মা বকে উঠলো- "এই এ্য়াডিক্টেডদের কাছে যাবেনা,বলেছি না!"
"- মা, ও এ্য়াডিক্টেড কেন?" মেয়ের প্রশ্নে চকিত লোকটার সাথে চোখাচোখি হয়ে যায়। নেশা আর ধূলো চেহারা অপিরিচিত করলেও হাজার বছরের পরিচিত সেই চাহনি যেন এখনো কাঁপিয়ে দিচ্ছে!!
.
২. বিয়ের পর থেকেই খাবারে চুল পড়া নিয়ে দীঘল চুলের বৌয়ের সাথে খিট খিট করা লোকটা ইদানিং চুল ছাড়া খেতেই পারছে না। চার নাম্বার কেমোতে বৌ'টা পুর ন্য়াড়া হয়ে যাওয়ায় প্লেটে এখন আর চুল পড়ে না। তাই ঝড়ে যাওয়া চুলগুলোই লোকটা যত্নে কুড়িয়ে রেখেছে। সামনের দীর্ঘ জীবন একা একা খাওয়ার একাকিত্ত্ব কাটাতে একটা করে চুল প্লেটে রাখবে বলে।।।"
.
৩. মেয়েটা প্রায়ই বলে বাইকের পেছনে দুহাত মেলে সে উড়তে চায়। তাই বাইক শেখার ধকলে দু মাস পঙ্গু হসপিটালে কাটায় ছেলেটা। আর জানালা দিয়ে তার পাড়াতো ভাইয়ের বাইকে মেয়েটার ওড়াউড়ি দেখে।।।
.
৪. বিয়ের পর থেকেই দুজনে এক প্লেটে খেতো। এখন বুড়োবুড়ী দুই প্লেটে খায়। এক প্লেটের ভালোবাসায় জন্মানো দু সন্তান তাদের দায়িত্ত্ব দু'ভাগ করে নিয়েছে বলে...!!
.
৫. মেয়েটাকে হারানোর ভয়ে ছেলেটা এতই ভীত ছিলো যে শেষমেষ তাকে ভীত কাপুরুষ বলে মেয়েটা সত্য়ি সত্য়ি হারিয়েই গেলো!!!
.
৬. গত ক'বছরের মত এই বছরও তারা ঠিক করলো এবার না, আগামী বছরের ভালোবাসা দিবসে এক সাথে ঘুরে বেড়াবে। তাই গার্মেন্ট ফ্য়াক্টোরীটার সিঁড়ি ভাঙতে ভাঙতে তারা দু শ্রমীক আজকের ভালোবাসা দিবসেও ওভার-টাইম করার সীদ্ধান্ত নিলো!
.
৭. অনেক দিন পর আয়নায় পাকা চুল দেখে চমকে উঠলো মেয়েটা। তাদের এক সাথে বুড়ো হওয়ার কথা থাকলেও আজ অনেক বছর কেউ কাউকে দেখেনা। তবু বুড়ো হওয়া ঠেকেনি!! সময় সত্য়িই কিছুর তোয়াক্কা করেনা।
.
৮. মেয়েটা অবিরত ফোনে কথা বলে যাচ্ছে। তার মা বেড থেকে দূরে ডাক্তারের পাশে দাঁড়িয়ে চোখ ভরা পানি নিয়ে দেখছেন গত পাঁচ বছরের পরিচিত দৃশ্য়। মেয়েটা ফোনে কখনো হাঁসছে, কখনো কাঁদছে, কখনোবা রাগ দেখাচ্ছে। মাঝে মাঝে লাজুক মুখে আদর দিচ্ছে ওপাশের ছেলেটাকে যে ফোনে হেডফোন লাগিয়ে মেয়েটার সাথে কথা বলতে বলতে ট্রেনে কাটা পড়েছিলো ঠিক পাঁচ বছর আগের এক ভোরে।
.
৯. কবি গুনের মত ছেলেটাও বাইরে থেকে দরজা খুলতে খুলতে ক্লান্ত ছিলো। তাই বিয়ে করে নিলো ভেতর থেকে কেউ দরজা খুলে দিবে বলে।। কিন্তু কর্পোরেট বউ অফিস ফিরে তারও অনেক পরে। তাই দরজাটা এখনো সে বাইরে থেকেই খোলে।
.
১০. একই সৃষ্টিকর্তাকে দু জন দুই নামে ডাকে বলে যার যার সমাজ তাদেরকে এক হতে দিলো না।
.
০২১৩২০১৬
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আ-তে আনন্দবাজার, আ-তে আওয়ামী লীগ

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৫


ইন্টারনেটে খবর পড়তে পড়তে হঠাৎ একটা শিরোনাম সামনে এলো। পড়েই কয়েক সেকেন্ডের জন্য মনে হলো, বাংলাদেশের বিদ্যুৎ খাতে বুঝি বিশাল কোনো ঘটনা ঘটে গেছে। শিরোনাম, “আধ পয়সা বেশি... ...বাকিটুকু পড়ুন

২০১৮ সালের পর ঢাকাতেই ৪টা এক্সপ্রেসওয়ে

লিখেছেন মাথা পাগলা, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৫৩



একটা দেশের উন্নয়ন কতটা এগিয়েছে, সেটা বোঝার অনেকগুলো উপায় আছে। তবে সবচেয়ে সহজ উপায় হলো সেই দেশের রাস্তা, সেতু আর যোগাযোগব্যবস্থা। কারণ এগুলোর পরিবর্তন সরাসরি মানুষের দৈনন্দিন জীবনে চোখে... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯৭

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৪



শরতের সকাল! সকাল ৮ টা।
ভাদ্র মাস। ইংরেজি সেপ্টেম্বর মাস। ২০২৬ সাল। ঘটনাটা কি হয়েছে, আমি বলি। মোটামোটি ভয়াবহ ঘটনা বলা যেতে পারে! যে কোনো সময় রোদ উঠবে।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বর্তমান গ্যাস-বিদ্যুৎ সংকট: দায় কার?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:০৭


সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও... ...বাকিটুকু পড়ুন

যাপিত জীবন.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭


১।মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে জুম্মার নামাজ পড়ার সুযোগ হয়েছে। ১২.৫০ এ আজান তারপর ১.১৫ দিকে জুম্মার নামাজের সকল আনুষ্ঠানিকতা শেষ। আজানের কিছুক্ষণ পর খুতবা শুরু তারপর... ...বাকিটুকু পড়ুন

×