somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

FMCG-Fast Moving Consumer Goods

১৫ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দূনিয়ায় FMCG এর মধ্যে সবচেয়ে দ্রুত চলা পণ্য, বলা যায় Fastest Moving Consumer Goods, চাল ডাল বা আটা ময়দা নয়। সেটা হলো সিগারেট! এটা প্রায় নগদ টাকার সমতুল্য। এর বিক্রেতা এক হাতে সিগারেট কিনে ঐ হাতেই তা বিক্রি করে দিয়ে লাভ সহ টাকা ফেরত পেতে পারে। পণ্য বা সেবা হাত বদলের সাথে সাথে যে কর সরকার আদায় করে তা হলো ভ্যাট। আর সিগারেট দিয়ে ক্রেতার জীবনে কোন ধরনের ভ্যালু এ্যাড না করেই তাদের থেকে সিগারেট কোম্পানীগুলো সরকারকে সবচেয়ে বেশী ভ্যাট বা ভ্যালু এ্যডিঙ ট্যাক্স যোগাড় করে দেয়!
.
নেশা জাতিয় পন্যের পরে FMCG এর জগতে দ্রতগামী চিতা হলো ‘লোভ’ মাখানো পণ্য গুলো। টোষ্টের উপর পুরু মায়োনাইজের পরতের মত যে কোন ফাঁপা বস্তুর উপর পুরু করে ‘লোভ’ মাখিয়ে সেটাকে চকচকে করতে পারলে তা হয়ে যাবে Fastest Moving Consumer Goods। এই লোভের অনেক ধরন আছে। আরো সুন্দর হওয়ার লোভ, মাথা ভর্তি চুল, চোখা নাক, ফর্সা চামড়া, চিকন স্বাস্থ মোটা বা মোটা স্বাস্থ চিকন, খাট মানুষ লম্বা হওয়া, আরো বলবান আরো ক্ষমতা বান হওয়া, অন্যকে বশ করার লোভ ইত্যাদি ইত্যাদি। এসবকে পুঁজী করে বিচিত্র সব পণ্য দূনিয়া জুড়ে বিক্রি হচ্ছে। তাদের বিজ্ঞাপন কারো কাছে হাস্যকর মনে হলেও প্রচুর টাকা কিন্তু তারা কামাই করছে।
.
লোভ মাখানো পণ্যের জগতে সব চেয়ে চাতুর্য্যপূর্ণ পণ্য হলো ‘আরো ধনী হওয়ার’ লোভ মাখানো পণ্য গুলো। কোন ধরনের দক্ষতা ছাড়াই বসে বসে ধনী হয়ে যাওয়া এবং দ্রুত ধনী হওয়া গড়পরতার প্রচুর মানুষেরই চাওয়া। তাদের জন্য আছে বিচিত্র সব সমবায় সমিতি, ভুঁইফোড় কিছু ইনসিওরেন্স কোম্পানী, ফাইন্যান্সিয়াল ইন্সটিটিউশান। ছয় মাসের মধ্যেই দ্বিগুন বা তিন গুন টাকা ফেরত দেয়ার লোভ তারা দেখায়। তাই ঐ মানুষ গুলো মানে যারা ক্রেতা তারা যে কোন ভাবে হাতে পাওয়া টাকা দিয়ে এসব ‘সঞ্চয় সেবা’ গুলো কিনে। আর ডেসটিনি বা যুবকের মতো সংগঠন গুলোর কাছে হাজার হাজার কোটি টাকা পর্যন্ত তুলে দেয়। এখানে ডেসটিনি বা যুবকের সেবা গুলোর ক্রেতা এবং বিক্রেতা দুজেনেরই একই চাহিদা- দ্রুত ধনী হওয়া। আর দুজনের মধ্যে যে বেশি ধূর্ত সেই ব্যাপারটা ঘটিয়ে ফেলছে। মানে এক জন বা কিছু লোভী মানুষ অন্য কয়েক লক্ষ বা কোটি লোভী মানুষের কাছে লোভনীয় পণ্য বিক্রি করে নিজের লোভ পূরণ করে ফেলে। শুধু বিশ্বাস করবে এমন মানুষ গুলোর কাছে বিশ্বাস যোগ্য ভাবে বলতে পারলেই নগদ টাকা হাতে চলে আসছে! হালে এদের সাথে যোগ হয়েছে ধর্মকে ট্যাগ করে নতুন ধরনের পণ্যের ব্যবসা। লক্ষী চরন যন্ত্র, হনুমান চাল্লিসা, আল্লাহ্ বিসমিল্লাহ্ লকেট। এই গুলো কিনলেই ক্রেতার ঘর টাকায় ভর্তি হয়ে যাবে! তাই তারা ঐসব ব্যবসায়ির ঘর টাকায় ভর্তি করে দিচ্ছে!
.
এই লোভ-বাজারের আরেকটা Fastest Moving Consumer Goods হলো শেয়ার বাজার। এখানে কোম্পানীর ‘শেয়ার’ কিন্তু FMCG না। এই বাজারে FMCG হলো ব্রোকার হাউজ গুলো শেয়ার কেনা বেচার যে সেবাটা দিচ্ছে সেইটা। সঠিক মানুষের কাছে গিয়ে এই বাজারের লাভের বর্ণনা ঠিক ভাবে দিতে পারলেই তার কাছে অন্তত একটা থেকে নামে বেনামে কয়েক ডজন বি.ও এ্যকাউন্ট খোলার সেবা বিক্রী করা যাবে। অর্থাৎ সে শেয়ার কেনা বেচা করার সেবাটা নিবে। আর এই ক্রেতার লাভ বা লোকসান যাই হোক ঐ ব্রোকার হাউজ কিন্তু তার কমিশন বা লাভ তুলে নিবে নগদে।
.
মহান আল্লাহতালা আমাদেরকে লোভ আর সুযোগের পার্থক্য বুজার তৌফিক দিন। আমিন।
.
০৮১১২০১৭
আফনান আব্দুল্লাহ্

সর্বশেষ এডিট : ১৫ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৪৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×