লুকাইয়া ফেলো ওই টলোমলো চোখ তোমার; লুকাইয়া ফেলো।
আমার বড় এলোমেলো লাগে আর খালি মরে যেতে মন চায়।
সংসার ফাঁকা মনে হয়। মনে হয়, চারিদিকে ঘনায় নিদান।
আমারে নিদান দিয়া তোমার তো প্রাপ্তি কিছুই নাই।
ছাই! আমারে তরাও। নাও, লোকাও;
লোকাও ওই টলমলটল চোখ তোমার।
না হয় কসম খোদার, হেমন্তের এই মিঠা রোদ পিছে ফেলে
আমি যাবো চলে ওই চোখের ভেতর; চিরতরে তোমারে ডুবায়ে নিদানে।
২৬.১০.১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

