
যৌন-সন্ত্রাস প্রতিরোধ পক্ষ। একটি আন্দোলন। নাগরিক আন্দোলন। সামাজিক আন্দোলন। এদেশে গৃহে, অফিসে, রাজপথে, যান-বাহনে নারীরা যৌন-সন্ত্রাসের শিকার হচ্ছেন প্রতিদিন, প্রতিনিয়ত ।
কেবল আইন দিয়ে এই সন্ত্রাস বন্ধ করা যাবে না। এর জন্য প্রয়োজন মানসিকতার পরিবর্তন। কিন্তু মানসিকতার বদল ঘটানো সহজ নয়। এর জন্য আইনের পাশাপাশি প্রয়োজন অবিরাম সচেতনতামূলক কার্যক্রম।
আমরা ক'জন। মাত্র গুটি কয়। আমরা যৌন-সন্ত্রাস প্রতিরোধ পক্ষ নামের সামাজিক আন্দোলনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছি এই ফেসবুক পেজ-এর মাধ্যমে। সমাজে পরিবর্তন আনার কঠিণতর স্বপ্ন নিয়ে যৌন-সন্ত্রাস প্রতিরোধ পক্ষ-এর কার্যক্রম শুরু।
যৌন-সন্ত্রাস প্রতিরোধ পক্ষ
পর্যায়ক্রমে, বাংলাদেশের ৬৪ জেলায় যৌন-সন্ত্রাস প্রতিরোধ পক্ষ-এর আন্দোলন ছড়িয়ে দেয়ার লক্ষ্যে জেলা কমিটি গঠণ করা হবে। বিশ্ববিদ্যালয় পর্যায়েও চলবে এর কার্যক্রম। এছাড়া, সচেতনতা তৈরির লক্ষ্যে নিয়মিতভাবে চলবে নানামুখী প্রচারণা কার্যক্রম।
আমরা এই আন্দোলনের উদ্যোগ নিয়েছি কেবল। কিন্তু আপনিই এই আন্দোলনের অগ্রবর্তী সৈনিক। আপনিই পারেন এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে।
আপনার জেলায় বা এলাকায় বা বিশ্ববিদ্যালয়ে যৌন-সন্ত্রাস প্রতিরোধ পক্ষের কাজ শুরু করতে চাইলে আমাদেরকে ইনবক্স করুন।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



