আমরা পাড়ি দেবো অনেক ঋতু
১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৩:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আরো কিছু রাত লেখা বাকি
আরো কিছু গান পড়ে আছে
ম্লান নরসুন্দায়।
এইখানে তারায় তারায়
রাত ঘন হলে
তবু জেগে থাকে কেউ
বুকে নিয়ে আহ্বান।
আমরা জাগিনি বহু রাত
চোখে রেখে চোখ,
আমাদের চোখ ভরা দারুণ খরা;
আমরা জাগিনি বহুকাল
আমাদের বুক ভরা
শীতের নদী।
হৃদয়ে বেড়েছে অসুখ
হৃদয়ে তুমুল ক্ষত;
তবু নরসুন্দায়
কে তুমি দারুণ সকাল
লাউয়ের সাদা ফুলে
কোমল শিশির?
কে তুমি কবরের ঘাসে
টলোমলো প্রার্থনা?
দাও কিছু বেদনা আমাকে;
রাত জাগার ক্লান্তি একা
অনেক বয়েছো তুমি;
আজ এ সকালে না-হয়
করো সঙ্গী আমায়
না-বলার দূরত্ব ঘুচিয়ে
টলোমলো প্রার্থনায়;
নি:শ্বাসের সঙ্গ নিয়ে
আমরা পাড়ি দেবো অনেক ঋতু।
১০ই ডিসেম্বর ২০১৮
সর্বশেষ এডিট : ১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৩:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
তুমি আমার আধো আধো সকাল হবে?
-মোঃ মুসা (গাঙচিল)
তুমি আমার আধো আধো সকাল হবে?
ঘর কাপলের জোড়া শালিক!
শেষ শিশিরের নরম আলো
তোমার মনে মুখটা একটু ধুইতে দেবে?
তুমি আমার নৌকা বিহীন নদী হবে?
বৈঠা... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের রাজনীতি অঙ্গনে বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের
পদত্যাগ কেবল একজন ব্যক্তি বা কোন একটি বিশেষ পদের পরিবর্তন নয় বরং এটি দেশের...
...বাকিটুকু পড়ুন
গণঅধিকার পরিষদ ছেড়ে আসা বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, ‘ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পাওয়ার পর নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করেছিলেন।’ জুলাই বিক্ষোভ নিয়ে শুক্রবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া...
...বাকিটুকু পড়ুন
খাস খাতার পাতায় কলম চালাচ্ছিলেন ফরিদা বেগম (৪৫)। রাত তখন সাড়ে সাতটা। চশমাটা নাকের ডগায় নামিয়ে পাশে বসা ছোট ছেলে সিয়ামকে (৯) বললেন, "হাতের লেখা এত দ্রুত শেষ করলে হবে?...
...বাকিটুকু পড়ুন
আজকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুকলে মনে হয় ভারতের ভাগ্য নির্ধারণের গুরুদায়িত্ব বুঝি এদেশের মানুষের ওপর এসে পড়েছে। ভারতে কোথাও একটু আন্দোলন বা উত্তাপ ছড়ালেই এপারে যেন উৎসবের ধুম পড়ে যায়।...
...বাকিটুকু পড়ুন