শিরোনাম নেই
১৮ ই জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
পৃথিবী অদ্ভুত ভাবে পাল্টে যাচ্ছে বাবা...........
এখানের বর্ণ, গন্ধ, স্বাধ কোন কিছুই সেই আগের মত নেই........ছুঁটছে তো ছুঁটছে.....প্রাণহীন, মায়াহীন এই চলায়, আমি পারিনা বাবা তাল মেলাতে.....তুমিও পারতেনা কখনো। জানো এখনও এক দিনের জন্য মনে হয় না তুমি নেই। প্রতি রাতেই তুমি আস, স্বপ্নে না বাস্তবে, আমার প্রতিটি একাকিত্বে, প্রতিটি নিরবতায় তোমার অস্তিত্ব খুজে পাই। বাবা তুমি খুব ভালবাসতে মানুষকে.....আশেপাশের মানুষগুলোর সাথে আড্ডা দেয়া, সময় কাটাতে তুমি খুব ভালবাসতে। আমরা কেউ অমনটা হইনি বাবা। এই প্রথম তা অনুভব করলাম। আমরা কি তাহলে অনেকটা স্বার্থপর?....... হয়তো তাই হয়তো তার চেয়ে বেশি কিছু। লক্ষী বাবা.......মাঝো মাঝে খুব রাগ হতো তোমার উপর! .....কেন এত বাহিরের মানুষের প্রতি টান তোমান......কেন যারা প্রয়োজন ছাড়া যোগাযোগ করবে না তাদেরই খোঁজ নিতে হবে তোমার। কিন্তু এখন বুঝি এ-জন্যই তুমি সবার থেকে আলাদা, এ-জন্যই আজ তারা তোমাকে মনে করে। তোমার অভাবটা অনুভব করে।
জানো বাবা তোমার রেখে যাওয়া সেই বাসাটা এখন আর আগের মত নেই .....কেমন চুপচাপ নিরিবিলি। কেউ যে এখন আর তোমার মত করে গল্পে মেতে যায় না সময় অসময়ে। সামান্য একটা বিষয় নিয়ে ঘন্টার পর ঘন্টা গল্প করার মানুষ এখন আর এ বাসায় নেই। তোমার সেই অতিরিক্ত মাতামাতি তখন বিরক্ত লাগলেও এখন তারই যে খুব প্রয়োজন। .......
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন
মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত...
...বাকিটুকু পড়ুনপ্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন