somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তল্লাশ,দ্যা সার্চ !!

২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৩:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

-এইটুকু ভাত নিছিস কেন্ ?
-কি দিয়া খাবো ! খালি মাছ আর সবজি !
-প্রতিদিন কি মাংশ খাওয়া লাগবে নাকি ? আর খালি মাংশ খাইলে স্বাস্থ্য টিকবে?
-বলছে তোমারে। মাংশে সব ভিটামিন থাকে....হে হে হে..... :D
.........
.........

মোটামুটি সপ্তাহে ৩/৪ দিন এই কনভারসেশন হতই আম্মুর সাথে। হেতু একটাই - " মাছ সবজি রান্না ,আর না আর না !! " ঘটনাটা পুরোটাই উল্টে যায় ঠিক দেশের বাইরে আসার পর থেকে। জার্মানিতে অন্য কারো কি অভিজ্ঞতা বলতে পারব না ,কিন্তু বনের চিত্র হলো শাক-সবজির তুলনায় আরাবিয়ান শপের গরু-মুরগির দাম কম। আর একবেলা রান্না করলে বাকি ২/৩ বেলা নিশ্চিন্ত। লজিক মতে, আমার সেইই রকম ফুর্তিতে দিনাতিপাত করা উচিত !

কিন্তু সমস্যার শুরু হয় প্রথমত রন্ধন -প্রণালী নিয়ে। দেশ থেকে নিয়ে আসা, প্লাস মিনি-এশিয়া থেকে কেনা - হাজারটা পদের মশলার কম্বিনেশন করলেও বাসার মত রান্না আর হয় না। বিশ্বাস করেন ,মাংশ রান্নার ট্রায়াল যে কত প্রকার ও কি কি ,একটা বই লিখে ফেলতে পারব এখন ! কয়েকটি উদাহরণস্বরূপ : প্রথমে পেয়াজ ভাজা এবং পরে মুরগি অথবা আগে মুরগি ভাজা, পরে পেয়াজ ও মশলা অথবা আগে শুধু মশলা ভাজা ,পরে মুরগি,পেয়াজ..... ইত্যাদি ইত্যাদি। যদিও শুনতে একই মনে হচ্ছে ,আমি ১০০% গেরান্টি দিতে পারি প্রত্যেকটা ট্রায়াল এর টেস্ট আলাদা (বিফলে মুল্য ফেরৎ :P ) এবং বলাবাহুল্য, সব প্রকারেই দেশী স্বাদ অনুপস্থিত :( ।

সমস্যা নাম্বার-২ , যেটা আমি এখন পর্যন্ত আমার মার কাছে স্বীকার করিনি । এই আমিষ খাদ্যটা এখন সবচেয়ে বিরক্তিকর খাদ্য ! কোনো ভেরিয়েশন ছাড়া একটা খাওয়া ,কয়দিন খাওয়া যায় এই জিনিস ! চিরশত্রু সবজি এখন অমৃতের মতো। আর মাছের কথা তো ......কিছু বললাম না আর। অগত্যা স্থান ,জাতি নির্বিশেষে ,সবসময়ই চলতে থাকে দেশী স্বাদের খোঁজ !

গত বছর বড়দিনের ছুটিতে প্যারিস যাওয়া হয়েছিল। যাওয়ার আগে বিশ্বস্তসূত্র(!) মতে পাওয়া খবর,প্যারিস এর "গার দে লিস্ট " এলাকায় বাংলাদেশী ক্যাফে আছে, যেখানে নাকি সম্পূর্ণ দেশী আবহাওয়ায় ,দেশী স্বাদের খাবার পাওয়া যায় ! খবরটা শোনামাত্রই সে যে কি এক শিহরিত অনুভূতি ... ;) । উদ্দেশ্য ,আইফেল টাওয়ার দেখি বা না দেখি ,ওই ক্যাফের দর্শন করতেই হবে। কিন্তু সেই আকাঙ্খিত সফরখানা খুব একটা সহজ ছিল না। কারণ প্রথমত "গার দে লিস্ট " এলাকাটা ভালই বড় ,এরপর তো ইনফিনিটি সংখ্যক গলি আছেই !

মোটামুটি তিন থেকে চার ঘন্টা লাগলো সেই বহুকাংখিত ক্যাফে খুঁজে বের করতে। বাইরে থেকেই দাড়িয়ে দেখলাম কিছুক্ষণ। খুব একটা বড় না ক্যাফেটা , ছোট্ট ঢোকার দরজা, রাস্তার পাশের অংশটা গ্লাস করা আর উপরের সাইনবোর্ডটাতে লিখা "বাংলা ক্যাফে"। ভেতরে যাবার পর ,ওপাশ থেকে প্রথম উক্তি - "ভালো আছেন? কোথা থেকে আসছেন? " .. আহা....সেই চেনা ভঙ্গী ,সেই চেনা খাবারের ঘ্রাণ ! ভেতরে দেশের হোটেলের মতই চেয়ার-টেবিল গুলো সাজানো। আরো কিছু দেশী লোক সেখানে ভোজনে ব্যস্ত ,রাজনৈতিক আলোচনাও চলছে তুমুল গতিতে। আমি আর খাব কি,শুধু এগুলোই দেখছি !

প্রাথমিক আলাপচারিতার পর খাবারের অর্ডার দেয়া হলো। যেহেতু লাঞ্চ আওয়ার চলছিল,সুতরাং ভাতই খেতে হবে ,সাথে মাছ ,সবজি,ভর্তা,ডাল। কথা বলতে বলতেই কিছুক্ষণ পরই খাবার সার্ভড ! এতদিনের সেই তল্লাশ আজ যেন তার সার্থকতা পেল,একদিনের জন্য হলেও। বেশ তৃপ্তি করে খেলাম ,আর মনে মনে ভাবছিলাম - "আমি পাইলাম , আমি উহাকে পাইলাম ....!"

বি.দ্র. : যেই তিনদিন প্যারিস এ ছিলাম অন্তত খাওয়া নিয়ে কোনো ঝামেলা পোহাতে হয় নি। আই উইশ ,পৃথিবীর সবগুলো শহরে যদি এইরকম বাংলাদেশী রেস্টুরেন্ট থাকতো ! :P
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চন্দ্রপ্রভা

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:০৭

চন্দ্রপ্রভা
সাইফুল ইসলাম সাঈফ

তোমাকে দেখে মোহিত হই চন্দ্রপ্রভা
রোদ পড়লে চকচক করে
এতই সুন্দর লাগে
একদৃষ্টে তাকিয়ে থাকি।
তোমাকে ছুঁতে ইচ্ছে করে
কিন্তু পাই না যে সাহস।
তুমি নাই বলে কি এত ঝড়?
তুমি পাশে নাই বলে... ...বাকিটুকু পড়ুন

আপনি কি পেলেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৬



বাংলার দুই নোবেল জয়ী রবি ঠাকুর আর ডঃ ইউনুসের পিছনে অনেক কথাই তো বললেন।
ব্লগ লেখায় ভরিয়ে ফেললেন!
খোদা তাঁদেরকে যে জায়গা দিয়েছেন, তা থেকে এক চুল কি নিচে নামাতে... ...বাকিটুকু পড়ুন

তোমরা নেহা বোরা কে বাংলাদেশের কথা বোলো না

লিখেছেন শ্রাবণধারা, ১৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:০২


নেহা বোরাকে তোমরা বাংলাদেশের কথা বোলো না। বোলো না যে, তিনি যখন বাংলাদেশের ছাত্র আন্দোলনের ভূয়সী প্রশংসা করছেন, তখন বাংলাদেশে একটি বিশ্ববিদ্যালয়ের তরুনেরা ক্যাম্পাসে গরু জবাই করে জেয়াফত খাওয়ার আন্দোলন... ...বাকিটুকু পড়ুন

জগন্নাথবাসীগণ, আমার কথা শুনছেন কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই অক্টোবর, ২০২৬ রাত ৯:০৩

জগন্নাথবাসীগণ,
আপনাদের গরু কোরবানি যদি হযরত জাবের (রাঃ)-এর মতো
নবীজীর সম্মানে হয়ে থাকে, তাহলে মোবারকবাদ।
আর, শুধু প্রতিবাদ দেখাতে একটি অবলা পশুকে হত্যা করে থাকলে,
তার জন্যে খোদার দরবারে বিচার দিলাম।
...বাকিটুকু পড়ুন

অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

লিখেছেন কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮


কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন

×