somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমরা এখনও '৭১-ই আছি।

০৯ ই মার্চ, ২০১০ বিকাল ৪:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাঝে মাঝে নিজের শরীরে নিজেই চিমটি কেটেঁ দেখি ঘুমিয়ে আছি না জেগে আছি। কেননা আমার কেবলই মনে হয় আমি এই সময়ের কোন মানুষ নয়,আজ থেকে ৩৯ বছর আগে '৭১-এ বাস করা একজন মানুষ। '৭১-এর ভয়ন্কর জীবন-যাপন এর মাঝে হয়ত একটু তন্দ্রা যাচ্ছি আর সেই তন্দ্রার মাঝে দেখছি বাংলাদেশ নামক স্বাধীন, সার্বভৌম দেশটিকে। যে দেশের ক্ষমতায় মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি বলে দাবী করা একটি দল।
দাবী করা দল বলছি এই কারণে যে, যে দেশের ক্ষমতায় দেশের স্বাধীনতা অর্জনকারী একটি দল সেই দেশে কোন শক্তি বলে স্বাধীনতা বিরোধী অপশক্তির একটি দল রাজনীতি করার ক্ষমতা রাখে। কোন সে শক্তি ওদের যে শক্তির বলে ত্রিশ লক্ষ শহীদের রক্ত নিয়েও এই স্বাধীন বাংলাদেশে ওরা বীরদর্পে ঘুড়ে বেড়ায় রাজপথে, ক্যাম্পসে। আবারও দেশ জুড়ে কেঁটে নেয় মেধার রগ, কেড়ে নেয় কোন মেধার জীবন।
আসলে আমরা এখনও '৭১-ই আছি এবং একটু তন্দ্রা গিয়েছি মাত্র। তন্দ্রা ছুটলেই দেখছি, রাজাকার বাহিনী তখন যেমন পাকিস্তানী সেনার সহায়তায় এখন তেমন পুলিশের সহায়তায় রড, রামদা, চাইনিজ কুড়াল, গান নিয়ে একই রকম নৃশংসতায় ছাত্রদের উপর ঝাঁপিয়ে পড়ছে, সাধারণ মানুষের উপর ঝাঁপিয়ে পড়ছে। রাজপথে মিছিল করছে, সংসদের পবিত্র আসনে বসছে।
প্রগতিশীল রাজনৈতিকরা বলেন জামায়েত ধর্ম নিয়ে রাজনীতি করছে,ওরা ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করে সন্ত্রাস করছে। কিন্তু আমি মনে করি ওদের ধর্ম নিয়ে রাজনীতি করার ক্ষমতা আমাদের প্রগতিশীল রাজনৈতিকরাই দিয়েছেন নিজেদের রাজনীতির স্বার্থে। ধর্ম নিয়ে তাঁরাও রাজনীতি করছেন আর তাই জামায়েতী ইসলাম এদেশে নিষিদ্ধ হয় না। তাঁদের বলে'ই বলিয়ান হয়ে নিজামী প্রকাশ্যে শিবিরকে নৃশংসতা করার হুকুম দেবার ক্ষমতা রাখে (‘বাংলাদেশ থেকে ইসলামি রাজনীতি নিষিদ্ধ করার সাধ্য কারও বাবার নেই। আমরা বসে বসে আঙুল চুষব না। ছাত্রশিবির একটি দুর্গ। এ দুর্গে আঘাত হানলে পাল্টা আঘাতে আঘাতকারীরাই ধ্বংস হয়ে যাবে।’
‘আমাদের কাজ বাধাগ্রস্ত করতে পারবেন না। বাধাগ্রস্ত করলে পানির ১০ হাত নিচে গিয়েও আত্মরক্ষা করতে পারবেন না। সরকারের প্রতিটি কর্মকাণ্ড শিবির নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।’
যাঁরা আমাদের বারবার নিষিদ্ধ করতে চান, তাঁদের আমরা কী করতে চাই, তা আর বলতে চাই না।)। আর আমরা স্বাধীন দেশে বাস করছি ভেবে নিশ্চিতে ঘুমাই।
আসাদ, ফারুকদের প্রতি আমার কোন সহানুভুতি বা বেদনা নেই। যে ছেলেরা, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হরণকরী রাজাকারদের উত্তরসূরিদের কাছে হার মেনে ক্যাম্পাস ছেড়ে পালায় তাদের প্রতি আমার অনুকম্পা ছাড়া আর কিছুই নেই।
সর্বশেষ এডিট : ০৯ ই মার্চ, ২০১০ বিকাল ৪:১৯
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সেই মেয়েটিকে খোঁজ....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫



সেই মেয়েটিকে খোঁজ....

ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।

ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৮:২৩



তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-

বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন

ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯



Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

লিখেছেন দানবিক রাক্ষস, ০২ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১:১২



১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

×