আফসার নিজাম
যখন নীল দিগন্ত ছুয়ে নেমে এলো কালো শকুনের দল
আর বিষাক্ত চঞ্চু দিয়ে ছিন্নভিন্ন করে
ছাপান্ন হাজার বর্গমাইল মানচিত্র
এবং সাড়ে সাত কোটি বনি আদম
তখন আমরা হাতে তুলে নিলাম রাইফেল, বুলেট, গ্রেনেট
পবিত্র কোরআন ছুঁয়ে শপথ নিলাম
মায়ের হাত চুম্বন করে বেড়িয়ে পড়লাম
অজানা পথের দিকে একটি পতাকার সন্ধানে
কাদা মাটি পথ পেড়িয়ে ছুটে চলল আমাদের পা
পথের পাশে পড়ে থাকতে দেখলাম লাশের সারি
ছোপ ছোপ রাক্তের দাগ
ধর্ষিত কিশোরীর উলগ্ন চিত্র
কি বিভৎস দৃশ্য যেনো নাৎসি বাহিনীর নরহত্যা
বাংলার মাটিকে করছে ছিন্নভিন্ন।
আমাদের শপথ তখন আরো মজবুত হয়
মুষ্ঠিবদ্ধ হয় আমাদের হাত
হঠাৎ গুলির শব্দ
মানুষের ছুটছুটি
একটি শিশু সামনের দিকে ছুটে যায়
চিৎকার করে কাকে যেনো খুঁজছে
জলপাই রঙের ট্রাক থেকে ছুটে আসে বুলেট
পিচঢালা রাস্তায় লুটিয়ে পড়ে শিশুটি
ফিনকি দিয়ে বের হয় রক্ত
রক্তের স্রোত দেখে নিজেকে ধরে রাখতে পারে না মোস্তফা
ছুটে যায় শিশুটির কাছে
কোলে তুলে নেয়
তার মুখ দিয়ে বেরুতে থাকে বজ্রধ্বণী
আবার ছুটে আসে বুলেট লুটিয়ে পড়ে মোস্তফা
আমরা তো জানি পতাকা চাইলেই হারাতে হয় স্বজন
বিকিয়ে দিতে হয় বোনের ইজ্জত
তবু আমরা চললাম লাশের স্তুপ ফেলে একটি পতাকার জন্য
আহ! পতাকা পতপত করে উড়বে নীল আকাশে
আর আমরা পতাকার মতো মেলে দেবো আমাদের স্বপ্নের ডানা।
অবশেষে আমরা পৌঁছে গেলাম সীমান্তের ট্রেনিং ক্যাম্পে
ট্রেনিং শেষে বেড়িয়ে পড়লাম শত্রুর মোকাবেলা করতে
প্রচন্ড আক্রশে ছুড়ে মারলাম গ্রেনেট
এক এক করে ছিন্নভিন্ন করে দিলাম শত্রুর বুক
তবু যেনো তৃষ্ণা মেটে না
ছিড়ে ফেলতে চায় জালিমের হাত
যতণ না মুক্ত হয় দেশ ততণ লড়ে গেলাম
কারণ একটি পতাকাই আমাদের স্বপ্ন।
আলোচিত ব্লগ
রাজনীতি নাকি ক্ষমতানীতি

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন
আজকের ডায়েরী- ১৯৮

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন
যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন
শরাব পিনে দে.....

মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন
বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।