কি মন খারাপ? কেউ কথা রাখে না তাইনা? আপনি ছাড়া পৃথিবীতে সবাই খুব খারাপ? খুবই অভাগা আপনি তাইনা ? সব কিছু পেইন ? পলিটিক্স খুব খারাপ... ইশ দেশটা একেবারে গোল্লায় গেল তাইনা ?? আপনি এক্স করলা তে চড়েন আর মার্সেডিজ নাই বলে অনেক আফসোস করেন তাইনা ? আপনি সবার অনেক ভালো করতে চান তাইনা ? হুম আমি জানি আপনি অনেক মহান। আমি দেখেছি আপনাকে ঐদিন ঐ যে প্রেমিকার সাথে কোথায় যেন ঘুরতে গেলন না ? সেদিন ... ঐ যে একটা কালো পিচ্চি ছেলে আপনার গার্ল ফ্রেন্ড এর ওড়না ধরে টানছিল ? আপনার ইচ্ছে হচ্ছিল একটা থাপ্পর দিতে ? পরে প্রেমিকার মুখ চেয়ে একটা দশ টাকার নোট দিয়ে দিলেন ? হুম আপনি অনেক মহান ... আপনার ঐ দশ টাকার নোট দিয়ে ছেলেটা একটা গাড়ী কিনবে ... মা বাবা কেও ফিরে পাবে আর এতিম থাকবে না ছেলেটা...ভিক্ষা করবেনা ... ডেইলী kfc or well-food এ খাবে... আপনি সত্যি অনেক মহান এই জন্যই তো তখন গর্বে আপনার বুক ফুলে গিয়েছিল আর আপনার প্রেমিকার মুখে ছিল উজ্জ্বল গৌরবময় হাসি তার প্রেমিক এতো মহান! সে নিজেও অনেক মহান! আজকে রিকশাওয়ালা কে দুই!!! টাকা বেশি দিয়েছিল মহান এই মেয়ে। ঐ দুই টাকা দিয়ে রিকশাওয়ালা স্বপরিবারে দুই বেলা আমিষ জাতীয় খাবার তো খাবেনই সাথে ব্যাঙ্কেও কিছু জমা রাখবেন । তার ছেলেকে আই-ফোন কিনে দিবেন । তার ছেলেকে পড়াবেন প্রাইভেট ইউনিভার্সিটিতে । গরম তার ছেলে একদম সহ্য করতে পারেনা তাই এসি রূম এ বসে ক্লাশ না করলেই না!!
যাই হোক যা বলছিলাম... এই প্রেমিক প্রেমিকারা তথা এ যুগের তরূন তরূনীরা অনেক মহান।ইতিহাসে নাম লেখা থাকবে তাদের ...অনেক কিছু দিয়েছেন তারা পৃথিবীকে । বাকি সবাই খুব খারাপ ... এত্তো গুলো পচা ।
তবে কেন জানি লজ্জা লাগছে এই লেখাটা লিখে । আমিও যে তরূন ।
সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




