অসীম অভিমান নিয়ে বলেছিলাম
আমি আর আসবো না
আমি আজও আসিনি।
নিস্তব্ধ সময় গুলো সাক্ষী আমি আসিনি
আমি দেখেছি দূর থেকে তোমাকে
তুমি বসেছিলে ওখানেই
আমার ভিতর টা জ্বলে পুড়ে ছাই হচ্ছিলো।।
আমি তবুও আসিনি
আমি ঐ পথের পাশ দিয়ে কত হেটে গেছি!
তবুও আসিনি
কেন এমন করেছিলে তখন ?
তুমি চি্নতেনা না আমাকে ?
জানতে না তুমি ?
আমি যে এক বোকা অভিমানী ?
জানতে না ??
তবে কেন করলে আমাকে বন্দী ?
বন্দী আমার অভিমানের কাছেই ?
আমি আর আসবো না
আমি দূর থেকে তোমার হাতে অন্যের হাত দেখে বলছি না
আমি এমনিতেই বলেছি আর আসবো না ।
তোমার বসন্তে ফুল ফোটা বন্ধ হবে না জেনে বলছি না
আমি এমনিতেই বলছি আর আসবো না ।
আর আসবো না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




