somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সোনিয়া গান্ধী লজ্জা পেলে কি হবে। ভারতের ধর্ষণকারীরা তো আর থামছে না!

২৪ শে মার্চ, ২০১৩ রাত ৩:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


দিল্লির পর এবার মধ্যপ্রদেশ। ভারতে যেন থামছেই না ধর্ষণের মহোৎসব। ধর্ষকদের উন্মক্ততা থেকে রক্ষা পাচ্ছেন না বিদেশী পর্যটকরাও। ধর্ষণকারীরা হামলে পড়ে এক সুইস নারীর ওপর। স্বামীর সামনেই গণ ধর্ষণের শিকার হন ভারতে ঘুরতে আসা এই নারী পর্যটক।

মধ্যপ্রদেশের এক গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে। ধর্ষণকারীদের হাতে এ সময় প্রহৃত হন ওই সুইস নারীর স্বামী।

ওরচা থেকে আগ্রা যাওয়ার পথে রাত কাটানোর জন্য মধ্যপ্রদেশের দাতিয়ার একটি মন্দিরের কাছে ক্যাম্প স্থাপন করেছিলেন ওই দম্পতি। স্থানটি দাতিয়া শহর থেকে আট কিলোমিটার দূরে অবস্থিত।

ধর্ষিতা নারীর স্বামীর বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানায়, স্থানীয় সময় রাত সাড়ে নয়টার দিকে ওই দম্পতির ওপর হামলে পড়ে দুর্বৃত্তরা। এ সময় স্বামীকে পিটিয়ে আহত করে তার সামনেই স্ত্রীকে ধর্ষণ করে তারা।

ধর্ষণের শিকার ওই নারীকে গোয়ালিয়রের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি উপর্যুপরি ধর্ষণের শিকার হয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এদিকে উপর্যুপরি এসব ধর্ষণের ঘটনায় শুধু দেশেই নয় আন্তর্জাতিক মহলেও ক্ষুন্ন হচ্ছে ভারতের ভাবমূর্তিই। উদ্বেগ প্রকাশ করেছে খোদ কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী।

সম্প্রতি এক বিশ্ববিদ্যালয়ে দেওয়া বক্তৃতায় তিনি বলেছে ধর্ষণের এসব ঘটনায় লজ্জায় তার মাথা হেট হয়ে যায়।

তবে সোনিয়া গান্ধী লজ্জা পেলে কি হবে। ভারতের ধর্ষণকারীরা তো আর থামছে না!


৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কে আমারে ডাকে?

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১১:২০

কিছু কিছু গান তৈরির পর সৃষ্টির আনন্দে আমি অত্যধিক উচ্ছ্বসিত হই। এ গানটার ফিমেইল ভার্সনটা তৈরি করেও আমি অনেক অনেক তৃপ্ত। আপনারা যারা ফোক-ক্ল্যাসিক্যাল ফিউশন ভালোবাসেন, এটা তাদের জন্য উপযুক্ত... ...বাকিটুকু পড়ুন

ইরানের ভুল বনাম যুদ্ধকৌশল

লিখেছেন আলামিন১০৪, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১২:০৯






ইরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করেছিল এবং তার মাশুল দিচ্ছে হাড়ে-হাড়ে। যখন গাজার শিশু-মহিলা-আপামর জনসাধারণকে নির্বিচারে বোমা-ক্ষেপনাস্ত্রের আঘাতে নির্মমভাবে হত্যা করা হচ্ছিল তখন আম্রিকা বলেছিল ঈসরাইলের উপর হামলায় ইরানের ভূমিকা নেই- মানে... ...বাকিটুকু পড়ুন

লোভে পাপ, পাপে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১:৫২


"মাংস সমিতি।" এরকম নাম শুনলে প্রথমে হাসি পায়। সঞ্চয় সমিতি শুনেছি, ঋণ সমিতি শুনেছি, এমনকি মহিলা সমিতিও শুনেছি। কিন্তু মাংস সমিতি? তারপর একটু ভাবলে হাসি থেমে যায়। কারণ... ...বাকিটুকু পড়ুন

চর্যাপদঃ বাংলা ও বাঙালির ঐতিহ্য

লিখেছেন কিরকুট, ২০ শে মার্চ, ২০২৬ সকাল ৭:০৮

চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হিসেবে স্বীকৃত হলেও, এর ভাষা ও উৎস নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলে আসছে। ১৯০৭ সালে নেপালের রাজগ্রন্থাগার থেকে হরপ্রসাদ শাস্ত্রী এই পদগুলি আবিষ্কার করেন এবং... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

×