somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে এমন বক্তব্য আশা করিনি !

১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জঙ্গিবাদ দমনে যুক্তরাজ্যের সাহায়তা কামনা প্রধানমন্ত্রীর -

যুক্তরাজ্যভিত্তিক জঙ্গিরা বাংলাদেশে সন্ত্রাসবাদে মদদ দিচ্ছে অভিযোগ কোরে, জঙ্গিবাদ দমনে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সহায়তা কামনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রভাবশালী ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানে, বাংলাদেশে ধর্মীয় উগ্রবাদের বিস্তার ও ইউরোপ-আমেরিকা ফেরত চরমপন্থীদের ভূমিকা নিয়ে এক প্রতিবেদনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতামত তুলে ধরা হয়েছে।

আইএস, আল কায়েদা ও জেএমবির সাথে সংশ্লিষ্ট বেশ কজন ব্রিটিশ বাংলাদেশির নাম সামনে এসেছে গত কয়েকমাসে। আগস্টে সিরিয়ায় আন্তর্জাতিক জোটের বিমান হামলায় মারা যায় আইএসের দুই জঙ্গি- বাংলাদেশি বংশোদ্ভুত ব্রিটিশ নাগরিক রুহুল আমিন ও রিয়াদ খান। এছাড়া আইএসে যোগ দিতে সিরিয়ার উদ্দেশ্যে পাড়ি জমিয়ে বিশ্ব গণমাধ্যমে শিরোনাম হয় বাংলাদেশি বংশোদ্ভুত তিন ব্রিটিশ স্কুলছাত্রী। সম্প্রতি ব্লগার অভিজিত ও অনন্ত হত্যার ঘটনায় জড়িত সন্দেহে ব্রিটিশ নাগরিক তৌহিদুর রহমান ঢাকায় গ্রেপ্তার হয়।

এসব ঘটনা পর্যালোচনা করে নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন, বর্তমান বিশ্বের সবচেয়ে বড় ত্রাস- আইএসের নজর পড়েছে বাংলাদেশের ওপর। ঢাকার গোয়েন্দা ও নিরাপত্তা বিশেষজ্ঞদের বরাত দিয়ে প্রভাবশালী ব্রিটিশ পত্রিকা গার্ডিয়ান জানায়, ব্রিটেনে বাঙালি কমিউনিটিতে আইএসের সমর্থক বাড়ছে। এদের অনেকেই বাংলাদেশের তরুণদের তথাকথিত জিহাদে অংশ নিতে উৎসাহ দিচ্ছে, আইএসের সদস্য হতে প্ররোচিত করছে। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতামত জানতে চাইলে গার্ডিয়ানকে তিনি বলেন, মাঠ পর্যায়ে আরো তৎপর হতে হবে ব্রিটিশ সরকারকে। বিশেষ করে, পূর্ব লন্ডনে জামায়াতে ইসলামীর শক্ত অবস্থান আছে বলে সতর্ক করেন শেখ হাসিনা। জঙ্গি তৎপরতা চালাতে তারা অর্থ সংগ্রহ করে বাংলাদেশে পাঠাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। জঙ্গিদের অবৈধ অর্থ ও অস্ত্রের যোগান ঠেকাতে আন্তর্জাতিক সহায়তার কোন বিকল্প নেই বলেই মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সূত্র : ইন্ডিপেন্ডেন্ট টিভি
সর্বশেষ এডিট : ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৩৪
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×