somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হারিয়ে যাচ্ছে আগৈলঝাড়ার ঐতিহ্যবাহী মৃৎ, বাঁশ ও বেত শিল্প

০১ লা মে, ২০১০ রাত ৮:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রতিবেদন তৈরী করেছেন-
অপূর্ব লাল সরকার
০১৭১২৬৪৯২৬৯

হারিয়ে যাচ্ছে আগৈলঝাড়া উপজেলা সহ পার্শ্ববর্তী এলাকার উৎপাদিত ঐতিহ্যবাহী হস্ত শিল্প মাটির তৈরী নানান রকম নিত্য প্রয়োজনীয় দ্রব্য এবং বাঁশ-বেত দ্বারা তৈরী ফুলের ডালা, তরকারীর ঢাকনী, চালুনী, মোড়া, বুক সেলফ, আরাম কেদারা সহ অন্যান্য তৈজসপত্র। নির্মাণ শ্রম এবং উপকরনের অত্যাধিক মূল্য কিন্তু তদানুযায়ী বিক্রয় মূল্য না পাওয়ায় এসব হস্তশিল্প কারিগররা এখন চরম হতাশায় ভূগছে। পাশাপাশি বিকল্প কর্মসংস্থানের চেষ্ঠা চালাচ্ছে। এভাবেই হারিয়ে যাচ্ছে আগৈলঝাড়ার এক কালের নামকরা গ্রামীণ তাঁতের বস্ত্র সামগ্রী। বাজারে এর চাহিদা থাকলেও আনুপাতিক মূল্য না পাওয়ায় তাঁত শিল্প এখন বিলুপ্ত হয়ে গেছে। আর এরই পাশাপাশি উপজেলার উত্তর শিহিপাশা এবং বিলগ্রামের মৃৎশিল্প, নাঘার, মোল্লাপাড়া, অশোকসেন, পশ্চিম সুজনকাঠী গ্রামের বাঁশের বেতের তৈরী তৈজসপত্র বিলুপ্ত হতে চলেছে। এসব কারিগরদের কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, বংশানুক্রমে কিংবা হাতে-কলমে শিখে মৃৎশিল্পী ও বাঁশ-বেত সামগ্রী তৈরী করতে শেখা শতাধিক পরিবার এখন প্রায় বেকার দিনযাপন করছে। বাঁশ-বেত শিল্পীদের তৈরী জিনিষ পত্র এখন শুধু বিভিন্ন গ্রামীণ মেলা উৎসবে দেখা যায়। প্রকৃত মূল্য না পেয়ে শুধু মাত্র নাম মূল্যে এসব তৈজসপত্র বিক্রি করেও এক শ্রেনীর মেলা পরিচালনাকারীদের দফায় দফায় চাঁদা দিতে হয়। তাছাড়াও রয়েছে নান রকম হয়রানী। আর একারণেই এসব শিল্প বিলুপ্তর পথে। মৃৎশিল্পীদের বিভিন্ন হিন্দু ধর্মীয় পূজা পার্বনে মূর্তি সহ কিছু আনুসঙ্গিক মৃৎ সামগ্রীর চাহিদা রয়েছে। সেটাও সারা বছর ধরে না। মৌসুম ভিক্তিক কাজ ছাড়া তারা মিষ্টিজাত দ্রব্য যেমন বিশেষ করে দই এর হাড়ি তৈরী করেই তাদের জীবিকা নির্বাহ করতে হয়। তাও সবাই এ কাজ পায় না।
তাই এক সময় অশোকসেন, ভদ্রপাড়া, মোল্লাপাড়া, ছয়গ্রাম, আস্কর, বাকাল, আহুতি বাটরা ও শিহিপামার কারিগর স¤প্রদায়ের তাঁত শিল্পের মত এসব হস্ত শিল্পও মুখ থুবরে পরবে। এসব শিল্প বাঁচিয়ে রাখার মতো কোন প্রতিষ্ঠানই সহযোগীতার হাত বাড়িয়ে এগিয়ে আসছে না।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

লিখেছেন শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮



একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

আগে নিজেকে বদলে দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪১



"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

×