হরতাল কর !!!!! তার বদলে ভাত দাও ...
১৩ ই নভেম্বর, ২০১০ রাত ৯:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ভাগ্য ভাল যে মা মাইনষের বাড়িতে কাম করে। নয়তো আমগোর আইজক্যা না খাইয়্যা থাকুন লাকতো। মাইনষে কই আইজক্যা নাকি হরতাল... তাই বাপজান, রিকশা নিয়া অহন পর্যন্ত বাইর হই নাই। আমার মা সকালেই কামে গেসে... কইসে ছোডো বইনডারে দেখবার আর বাইরে না যাইবার... দুপুরে মা ভাত লইয়া আইবো। হরতাল জিনিসটা আমার কাছে মজাই লাগতেসে... বাপজান আইজ বাড়ি থাকবো, আমগোর সাথে খেলবো...... কিন্তু দুপুর পার হইয়া যাইতেসে মা এহনো আই নাই... ছোট বোইনডার ক্ষিধা লাগসে... কানতাসে... আমারো ক্ষিধা লাগসে। শুধু বাপজানের ক্ষিধা লাগে নাই, বাপজানের নাকি কুনু সময়ই ক্ষিধা লাগে না.... মা , বিকালে আইলো... তাও দুগা ভাত নিয়া... আমি আর বোইনে মিলা লবন -মরিচ দিয়া ভাত খাইলাম... কিন্তু মা খাইলো না , কইল ক্ষিধা লাগে নাই। আর বাপজানের তো ক্ষিধাই লাগে না... মা ,বাপজানরে কইলো শুনলাম... ঘোরে তো চাল নাই... রাইতে খামু কি... ও আমার আল্লাহ... বাপজান তো বিকালেও আইজ্কা রিকশা চালাইবার পাবো না... তাইলে বাপজান টাকা পাইবো কই...? আর টাকা না থাকলে চাল কিনবো কি দিয়া ...? আমি আর বোইনে খামু কি..... বাপজানের তো ক্ষিধাই লাগে না.... আর মা কি রাইতেও না খাইয়া থাকব.......?????
না ...... হরতাল ভালা না.... হরতাল মজার কিসু না.... হরতাল মানে না খাইয়া থাকা......... আইছ্যা কাইলকাও যদি হরতাল থাকে ... তাইলে আমার বাপজানের কি কাইলকাও ক্ষিদা লাগবনা ?? বোইন কি কাইলকাও কানবো ??? আমার মা কি না খাইয়া থাকবো ???????
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব...
...বাকিটুকু পড়ুনপ্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....
প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন
১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০

প্রাপ্ত মন্তব্য
১,০০,০০০!!ঐতিহাসিক!এই ব্লগের ইতিহাসে
রাজীব নুর আপনি সর্বপ্রথম
১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!
আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।
আপনি আবার এই ব্লগে
সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!সেটা নিয়ে আমি এই...
...বাকিটুকু পড়ুন