somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আস্থা ১০০% =p~ =p~

১৩ ই মে, ২০১২ বিকাল ৫:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘোর কলিকাল উপস্থিত। প্রভুর প্রতি মানুষের বিশ্বাস কমে গেছে। পুজারীরাও এখন আর আগের মত পুজা অর্চনা করেনা। প্রভু দ্বিধায় পড়ে গেলেন। চিত্রগুপ্তকে ডেকে এর একটা বিহিত করাবার জন্য আজ্ঞা দিলেন।

মাথা চুলকিয়ে চুল তুলে ফেলার জোগাড় করল চিত্রগুপ্ত তবু কোন উপায় পাওয়া যাচ্ছেনা। ঈশ্বরের কানে কানে কিছু কুমন্ত্রণা দেয়ার লোভ সামলাতে পারলনা বেচারা। বর্জ্র, সুনামী, বন্যা, ভূমিকম্পের মত করে কিছু হুমকি ধামকি দেবার কথা বলল প্রভুকে। এতেও কাজ না হলে বিদ্যুতের তার আউলাইয়া দেয়া, গুম কইরা ফেলা, খুন কইরা ফেলা, রাস্তায় সবার সামনে মাইর দেয়া সহ নানাবিধ উপায় প্রভুকে বাতলানো হলো। প্রভু এগুলোর সবই একে একে প্রয়োগ করিলেন।

কিন্তু বিধিবাম। এইবার মানুষ এমন খ্যাপা খ্যাপছে যে তারা কোন কিছুতেই প্রভুর নিন্দা হইতে বিরত থাকিতে পারিতেছেনা। কোন যাদুমন্ত্রবলে তারা এত উজ্জীবিত হইয়া প্রভুর নিন্দা করিতেছে তাহা কাহারো বোধগম্য হইতেছেনা। প্র্রভু এইজন্য নাস্তিকদিগকে দোষ দিলেন। উহারা নিজেরা অবিশ্বাস তো করেই পুজারীদেরও তাহাদের দলে ভিড়াইয়া লইয়াছে। উহাদিগকে মারিয়া ফেলার কোন বিকল্প তিনি দেখিলেন না।

বেশুমার মানুষ মরতে লাগল। তবু প্রভুর প্রতি মানুষের আস্থার কোন উন্নতি হইতেছেনা দেখিয়া প্রভু তার স্বর্গীয় উদ্যানে দেবতাদের একটা মিটিং ডাকিলেন। তাহাদিগকে বলিলেন, এখানে একটা জরীপ চালানো হইবে। আমি দেখিতে চাই আমার প্রতি তোমাদের আস্থা কতটুকু আছে। জরীপে দেখা গেল ৮০% দেবতাই ভগবানের উপর আস্থা রাখিয়া চলিয়াছে।

ইহাতে ধূর্ত চিত্রগুপ্তের মাথায় একটি বুদ্ধি ঝিলিক খেলিয়া গেল। সে প্রভুকে বলিল, ইউরেকা। প্রভু আপনার বিপদ আসান হইয়াছে। আর আপনাকে চিন্তা করিতে হইবেনা। এই জরীপের ফলই পৃথিবীর মানুষের মইধ্যে প্রচার করার ব্যবস্থা করুন যে, আপনার প্রতি ১০০% মানুষেরই আস্থা রহিয়াছে। ৫১% সমর্থন নিয়া যদি দেশে দেশে সরকার গঠন সম্ভব হয় তাইলে আপনার প্রতি ৮০% সমর্থনকে ১০০% বলতে তো দোষ হইবে কেন ?

প্রভু বলিলেন কিন্তু উহারা তো আর মানুষ না। সবাই দেবতা।' চিত্রগুপ্ত বলিল, আপনাকে কে বলিতে বলিয়াছে যে জরীপে অংশগ্রহণ কারী কারা ছিল। শুধু বলিয়া দিলেই চলিবে যে,পৃথিবী থেকে দৈবচয়ন পদ্ধতিতে কিছু মানুষ বাছাই করে এই জরীপ চালানো হইয়াছে। প্রভু খুশীতে নাকে তেল দিয়া ঘুমাইতে চলিয়া গেল।

বি.দ্র. প্রভুর নাকে দেয়া তেলে কোন কোন বদমাইশ কিভাবে যেন ভেজাল মিশাইয়া দিয়াছিল।
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আমন্ত্রণ জানাবেন না, প্লিজ!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:২৭



জনাব তারেক রহমান,
আসসালামু আলাইকুম।

আমি প্রথমেই জানাতে চাই, ভারতের সাধারণ জনগণের সাথে বাংলাদেশের মানুষের কোন বিরোধ নেই। ঐ দেশের সাধারণ জনগণ আমাদের সাথে শত্রুতা পোষণ... ...বাকিটুকু পড়ুন

রাজাকারনামা-২ (অপরাধির জন্য আমাদের,মানবতা ! বিচিত্র এই দেশের মানুষ!!)

লিখেছেন ক্লোন রাফা, ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৫৫



সনজীদা খাতুন তখন ইডেন কলেজে কর্মরত ছিলেন । ইডেনের মেয়েরা 'নটীর পূজা' নামে একটা নাটক করেছিলো। সেই নাটকে একেবারে শেষের দিকে একটা গান ছিলো। তিনি ছাত্রীদের সেই গানটা শিখিয়েছিলেন।... ...বাকিটুকু পড়ুন

সুস্থধারায় ফিরছে রাজনীতি; আম্লিগের ফেরার পথ আরো ধূসর হচ্ছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১০:১০


গত শনিবার (১৪ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন তারেক রহমান। তিনি বলেন, নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বিতার কারণে একে অপরের মধ্যে কোথাও কোথাও... ...বাকিটুকু পড়ুন

দেশে টেকসই পরিবর্তন আনতে এই 'প্ল্যান'-গুলো আমাদের পরবর্তী প্রধানমন্ত্রীর লিস্টে আছে কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৪৮



আসসালামু আলাইকুম।
দেশে টেকসই পরিবর্তন আনতে নিচের বিষয়গুলোর উপর নজর দেওয়া জরুরী মনে করছি।

প্ল্যান - ১
বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর প্রত্যেকটিতে গবেষণার জন্যে ফান্ড দেওয়া দরকার। দেশ - বিদেশ থেকে ফান্ড... ...বাকিটুকু পড়ুন

পবিত্র হজ্জ্ব- ২০২৫ এর মায়াময় স্মৃতি….(৮)

লিখেছেন খায়রুল আহসান, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:১০

আমরা ০৯ জিলহজ্জ্ব/০৫ জুন রাত সাড়ে দশটার দিকে মুযদালিফায় পৌঁছলাম। বাস থেকে নেমেই অযু করে একসাথে দুই ইকামায় মাগরিব ও এশার নামায পড়ে নিলাম। নামাযে ইমামতি করেছিলেন আমাদের দলেরই একজন,... ...বাকিটুকু পড়ুন

×