somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের কি তবে ব্যক্তিগত/সামাজিক সেনাবাহিনী দরকার ?

০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সামাজিক বা যৌথ সেনাবাহিনীর ধারণাটা এই যুগে এই দেশে কি একটু বেশি বেমানান ? সেভেন সামুরাই'র গ্রামবাসীর মত আমরা তো আর কোন বাহিনী ভাড়া করতে পারব না, তাই নিজেরা মিলেই সেনাবাহিনী গড়ে তুললে কেমন হয় ?

বিষয়টা একটু খোলসা করি। আমরা সরকারকে ট্যাক্স দেই বিভিন্ন সুযোগ-সুবিধাসহ নিরাপদে থাকার জন্য। কিন্তু কতটুকু নিরাপদ আমরা ? প্রতিদিন পত্রিকার পাতায় চোখ বুলালেই বোঝা যায় কী পরিমান নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে এদেশের মানুষ। খুন-ধর্ষণ-ছিনতাই-চাঁদাবাজী এখন নৈমত্তিক ব্যাপার।

কারণ কি ? কারণ হল অপরাধীদের হাতে হাতে ঘুরছে আগ্নেয়াস্ত্র। কিন্তু ভাল মানুষরা নিরস্ত্র। যাদের হাতে আইনত অস্ত্র থাকে তারা বিপদের সময় থাকে অনুপস্থিত। কখনো কখনো তারা নিজেরাই জড়িয়ে পড়ে এ ধরণের অপরাধে। আর যদি তারা কোন অপরাধীকে ধরে আইনের হাতে তুলে দেয়ও আইন ব্যবসায়ীদের বদৌলতে তারা ছাড়া পেয়ে যায়। ফলে দেশের সাধারণ মানুষ হয়ে পড়েছে চুড়ান্ত অরক্ষিত।

এ অবস্থা থেকে পরিত্রানের উপায় হতে পারে সামাজিক সেনাবাহিনী। রাষ্ট্রের অনুমতি সাপেক্ষে কোন এলাকার লোকেরা মিলে গড়ে তুলবে নিজস্ব সেনাবাহিনী। এদেরকে ট্রেইন্ড আপ করবে নিয়মিত সেনাবাহিনী। এদের হাতে অস্ত্র থাকবে। নিজস্ব কমিউনিকেশন ব্যবস্থা থাকবে। থাকবে গোয়েন্দা বাহিনী। সদস্য পরিবারগুলো নিজেদের নিরাপত্তার খাতিরে একের বিপদে অন্যে এগিয়ে আসবে। নিজের নিরাপত্তার ব্যাপার জড়িত থাকবে বলে তারা অপরাধীদের সাথে হাত মিলাবে না। ফলে অপরাধীদের অপরাধের পরিমান কমে আসবে। স্থানীয় পুলিশ এবং জনতা মিলে যদি এই যৌথ বাহিনী গড়ে তোলা সম্ভব হয় তাহলে সেটা আরো কার্যকর হতে পারে।

আমার এই প্রস্তাবনার কারণে কেউ আবার বইলেন না দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ। সত্যি বলতে কি বর্তমানে বাংলাদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি মুক্তিযুদ্ধের সময়কার পরিস্থিতির চেয়ে ভাল আছে। আমি তো বলবো হাজার বছরের মধ্যে সবচেয়ে ভাল অবস্থা এখন। এই যেমন ধরেন ক'দিন আগে আমাকে একজন ফোন দিয়ে টাকা চাইলো। না দিলে খবর আছে বলল। আমার পকেটে তখন মোটে দেড় হাজার টাকা। এত কম টাকা অমন সম্মানিত একজন সন্ত্রাসীকে কিভাবে দেয়? আমি তাই দিতে পারব না বলে দিলাম। কিন্তু তারা এখনো আমার কোন ক্ষতি করেনি। অন্য যে কোন সময় হলে নিশ্চয়ই এতক্ষণে আমার দফা রফা করে ফেলত!

যারা অপরাধ করে পুলিশ কি চাইলে এই শ্রেণীটাকে নির্মূল করতে পারে না ? অবশ্যই পারে। কিন্তু একটা কথা আছে না " চোরকে ডাকিয়া কহে চৌকিদার। তুমি না থাকিলে বন্ধু হইতাম বেকার।" আমরা নিজেরাই যদি পুলিশ/সেনা হইয়া যাই। তাইলে তো অপরাধী শ্রেণীটাকে বাঁচাইয়া রাখার কোন প্রয়োজনই থাকবে না।
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সেই মেয়েটিকে খোঁজ....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫



সেই মেয়েটিকে খোঁজ....

ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।

ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৮:২৩



তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-

বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন

ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯



Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

লিখেছেন দানবিক রাক্ষস, ০২ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১:১২



১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

×