somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি ভাল লাগা মুহুর্ত

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেকদিন আগের কথা। শাহবাগে যাচ্ছিলাম রিক্সায় করে বাটা মোর থেকে। রিক্সা ভাড়া ঠিক করেছিলাম ৫ টাকা। রিক্সা থেকে নেমে ভাড়া দিতে গিয়ে দেখি ভাংতি নেই। পরলাম সমস্যায়! খুব বেশি একটা বিপদে পরেছিলাম, ঠিক তাও না। কারন দশ টাকার নোট ছিল। ৫ টাকার লস খেতে হবে, কিন্তু ডাবল দিতে তো আসলে কারুরই ভাল লাগার কথা না। তাই নিজের উপর একটু বিরক্তই লাগছিল, যে রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করে উঠিনি কেন যে, ভাংতি আছে কি না? যাইহোক, রিক্সাওয়ালা তো খুশিই, ডাবল পেতে কারও খারাপ লাগেনা। আশেপাশে এমন কোনও দোকানও দেখছিলাম না যেখান থেকে ভাংগাতে পারি। এমন সময় সেই শাহবাগের ভীরের মধ্যে থেকে একজন ভদ্রলোক বের হয়ে আসলেন। আমার সামনে এসে ২ টা ৫ টাকার কয়েন বের করে বললেন, "ভাই, আমিও কদিন আগে আপনার মত সিচুয়েশন এ পরেছিলাম। ওদিন কেউ আমাকে ভাংতি দেয়নাই। তাই আপনার সমস্যাটা আমি বুঝি।"

উনি কথাগুলো বলছিলেন আর আমি হা করে শুনছিলাম। উনার কাছে থেকে ভাংতি করে রিক্সাওয়ালাকে বিদায় করলাম। ধন্যবাদ বলার সময়টুকু পাইনি। ব্যস্ত সেই ভীরে উনি হারিয়ে গেলেন। আমি সম্মোহনীর মত কিছুক্ষন দারিয়ে থেকে আমার কাজে চলে গেলাম।

যান্ত্রিক ও স্বার্থপর ঢাকা শহরে আজকের এই দিনে অচেনা কারও কাছে নূন্যতম সহযোগিতা পাওয়াটা আমার কাছে অনেক বড় ব্যাপার ছিল। হয়তবা আরও অনেকের কাছেও। হ্যা, ছোট সহযোগিতা, কিন্তু এর মধ্যে তো আরেকজনের প্রতি চিন্তা-ভাবনার প্রকাশ। আমি নিজেও তো অপরিচিত কাররোও জন্য সবসময় এভাবে চিন্তা করতে পারিনা। স্বার্থপরতা সবাইকেই গ্রাস করে, একটু হলেও। যাই হোক, ওই ভদ্রলোকের জন্য আসলে ধন্যবাদ উপযুক্ত মনে করছিনা, দোওয়া করছি মন থেকে, যাতে উনি এরকম চিন্তা জীবনের প্রতিটা মুহুর্তে করতে পারেন। আমরা সবাই যদি এমনভাবে চলতে পারতাম, তাহলে হয়ত পৃথিবীটা অন্যরকম হত।

অন্যের জন্য চিন্তা করে এমন মানুষ অনেক আছে বলেই পৃথিবীটা আজও টিকে আছে, আর থাকবেও, কারন অমন মানুষেরা থাকবেন বলেই।
৭টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজনীতি নাকি ক্ষমতানীতি

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।

কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯৮

লিখেছেন রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫



আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন

যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৩


আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন

শরাব পিনে দে.....

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১



মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন

বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩৬

প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”

বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

×