somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আমি বিবেক বলছি
মুক্ত চিন্তা ও বুদ্ধি, আমাদের বিজয়ের চেতনা।

ওয়াও আশরাফুল!!!

০৪ ঠা জুলাই, ২০০৯ বিকাল ৩:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রথম আলোর খেলার পাতায় একটা সাক্ষাৎকার দেখলাম, আমাদের প্রাক্তন ক্রিকেট দলের অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের। উনার কথা মত,

বাংলাদেশে নাকি ভাল সময়েই সবাইকে পাশে পাওয়া যায়, খারাপ সময়ে সবাই দূরে সরে যায়!!!

অসাধারন এক মন্তব্য! আজ ৯ বছর হল বাংলাদেশ ক্রিকেট দল টেস্ট স্ট্যাটাস অর্জন করেছে। জানিনা অর্জনটা কতটুকু সার্থক, তবে আমাদের খেলার পারফরম্যান্সে যে অর্জনটা অনেক কম তা আমি মনে করি। কিন্তু তারপরও বাংলাদেশ শত ম্যাচ হারার পরেও যদি একটা ম্যাচ ভাল করে, হেরেই যাক না কেন, অসংখ্য বাঙ্গালী টিভি সেটের সামনে বসে হাততালি দেয়; রাস্তায় রাস্তায় টিভিওলা দোকানগুলোতে ভীর করে, ঠাসাঠাসি করে দেশের খেলা দেখে! একটা উইকেটের পতনে গর্জে ওঠে "বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ" রবে!! হতাশ হই আমরা, কিন্তু পরের ম্যাচেই আবার আশায় বুক বেঁধে খেলা দেখি, ভুল করেও আমরা আশা করিনা বাংলাদেশ বিশ্বচ্যাম্পিয়ন হবে; শুধু এটুকুই আশা করি হারলেও যেন বাঘের মত খেলে হারি... ক্রিকেট দলের কারনেই তো আমরা এই প্রবাদটা শিখেছি... "পরাজয়ে ডরেনা বীর!"

আর আমাদের প্রাক্তন অধিনায়ক অবলীলায় বলে দিলেন আমরা নাকি পাশে থাকিনা খারাপ সময়ে! তাহলে ভাল সময় কবে কখন ছিল বলতে পারবেন আপনি? বছর শেষে একটা জয় যদি ভাল সময় বলে মনে করেন, তাহলে আপনি ভুল করছেন!!! ওটা কিন্তু সান্তনা। আর সেই সান্তনা পেয়ে আমরাও শান্তি পাই, আপনাদের দোষারোপ করিনা, কারন আমরা জানি এ দেশের ক্রিকেটের অবকাঠামো খুবই রুগ্ন।

সদ্য শেষ হওয়া টি২০ ক্রিকেট বিশ্বকাপে ভারত দলের ব্যর্থতার পরে অসাধারন সাফল্য অর্জন করা অধিনায়ক ধোনি পুরা ভারতবাসীর কাছে ক্ষমা চেয়েছেন। কেন চেয়েছেন? কারন তাঁর দ্বায়বদ্ধতা, দেশবাসীর কাছে সরল স্বীকারক্তি ও শ্রদ্ধা। আর আপনি তো অবলীলায় অনেক বড় কথা বলে দিতে পারছেন দেখি!!!

আপনি একজন পরিক্ষীত পারফরমার, এ ব্যাপারে নতুন করে কিছু বলার নেই। আরও চেষ্টা করুন, আরও ভাল করবেন, দেশে অনেক মানুষের দোয়া পাবেন। আর এটা তো অনেক জানাশোনা কথা, যে বাঙ্গালীরা অল্পতেই তুষ্ট একটা জাতি! কিন্তু এভাবে দেশের মানুষের সম্পর্কে কথা বলতে যার বাঁধেনা, এরকম অভব্য আচরণের অধিনায়ক আমাদের দরকার নেই।
৮টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"জাগো বাহে কোনঠে সবাই"....

লিখেছেন জুল ভার্ন, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১০:৩৬



ফেসবুক মেমোরিঃ
৩২ জুলাই এই পোস্ট লিখেছিলাম.....

"জাগো বাহে কোনঠে সবাই"....

ভালো থাকার চেষ্টা সবসময় করি, বেঁচে থাকার উপাদান খুঁজে নিতে চেষ্টা করি- পুঞ্জিভূত ক্ষোভ আর কিছু করতে না পারার আফসোস... ...বাকিটুকু পড়ুন

সিনেমা সীমানা পেরিয়ে - বালির দাগে রাজনীতি

লিখেছেন রাজসোহান, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:০২



১৯৭০ সালের ১২ নভেম্বর রাতে পৃথিবীর ইতিহাসে রেকর্ড হওয়া সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড় আঘাত হানে। ভোলা সাইক্লোন। দশ মিটার উঁচু জলোচ্ছ্বাস উঠে আসে ব-দ্বীপের নিচু চরে। মৃতের সংখ্যা তিন থেকে পাঁচ... ...বাকিটুকু পড়ুন

কথার বুলেট ছুড়ি

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ১২:৫০



ভাবতে তোমার দোষটা কোথায়?
ভেবে দেখো পাপ করোছো নাকি
সংসারে কেনো জাহান্নামে পুড়ো-
ভাবতে তোমার দোষটা কোথায়?

দোষটা তোমার নিজের ভুলগাড়ি
কেমনে চালাও ব্রেক ফেল হয় আড়ি
অহমিকার ভুলটা তোমার নয় কি
দোষটা তোমার নিজের ভুলগাড়ি।

এক্সিডেন্ট... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরি - ১৯৫

লিখেছেন রাজীব নুর, ০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:১২



আজ সকালে হোটেলে নাস্তা করেছি।
ইচ্ছা ছিলো ঘুম থেকে উঠবো ১২ টায়। কিন্তু এক ছাগলে অকারণে ফোন করে ঘুমটা নষ্ট করে দিয়েছে। রাতে যে মোবাইলের সাউন্ড বন্ধ করে... ...বাকিটুকু পড়ুন

দেশ ভ্রমনঃ মেহেন্দীগঞ্জ উলানিয়া_জমিদার বাড়ি

লিখেছেন মৌন পাঠক, ০২ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭

আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন

×