somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

অগ্নি সারথি
একটা বৈষম্যহীন সমাজের স্বপ্ন নিয়ে, আমি প্রান্তিক জনতার কথা বলতে এসেছি...!

বৈদ্যনাথ মন্ডলঃ একজন ‘শূকর রাখালে’র গল্প

২৬ শে জুলাই, ২০১৬ রাত ১২:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



“হামরা হচি বাহে অচ্ছুতের এমন অচ্ছুত
যে হামাক দেখি, কুকুরগুলা পর্যন্ত ঘাউ ঘাউ করি উঠে’’
(আমরা হচ্ছি বাবা এমন অচ্ছুতের অচ্ছুত, যে আমাদেরকে দেখে কুকুর গুলো পর্যন্ত ঘেউ ঘেউ করে উঠে)

কথা গুলো বলছিলেন বৈদ্যনাথ মন্ডল। যিনি পেশায় একজন শুকর পালের রাখাল। বর্ষার শুরু হলেই শুকরগুলোর চারণভূমি পানিতে তলিয়ে যায় এবং দেখা দেয় খাদ্য সংকট। শুকরদের আর ঘরে রাখা যায় না সেসময়। বৃষ্টির পানিতে তখন ‘শূকর রাখালগন’ তাদের একপাল শূকর নিয়ে অজানার উদ্দেশ্যে বেড়িয়ে পড়েন। রোদ, ঝড়, বৃষ্টি মাথায় নিয়ে তারা শূকর চড়িয়ে বেরান এই পাড়া সেই পাড়া, এই জেলা সেই জেলা, এই অঞ্চল সেই অঞ্চল। বৈদ্যনাথ মন্ডল তাদেরই একজন। যিনি কিনা শূকর পাল নিয়ে অজানার উদ্দেশ্যে বেড়িয়ে পড়েছেন। ঠিক জানেন না, এবার তিনি কোথায় যাবেন। গতবার তিনি রংপুর থেকে গিয়ে ঠেকেছিলেন সাতক্ষীরা পর্যন্ত। পুরো দেশ জুড়ে খেয়ে চলা এসব শূকরেরা এই পালের মধ্যে একটা আরেকটার সাথে যৌন সঙ্গম করে, তারা গর্ভবতী হয়, বাচ্চা প্রসব করে, শাবকেরা বড় হয় আর কেউ কেউ বিক্রি ও হয়ে যায়।



রংপুরের পায়রাবন্দ গ্রামের বাসিন্দা বৈদ্যনাথ মন্ডলের এবারের যাত্রায় তার একমাত্র সঙ্গী হল শূকর নামক নিকৃষ্ট জীবগুলো, একটা ছড়ি আর সাথের একটা পোটলা। ছড়ি ঘুড়িয়ে তিনি শূকর পালকে কমান্ড করেন। আর তার প্রতিটা কমান্ড অক্ষরে অক্ষরে মেনে চলে এই শূকর সন্তান গুলো। তারা জানে কোন কমান্ডে তাদের রাস্তায় উঠতে হবে আর কোন কমান্ডে নামতে হবে চারন ভূমিতে কিংবা কখন তাদের বিশ্রামের সময়। কমান্ডের বাইরে কারো যাবার জো নেই। এক অর্থে তিনি একজন দক্ষ কমান্ডারও বটে। যেখানে রাইত সেখানে কাইত নামক তত্ত্বে যেখানেই রাত নামে সেখানেই ‘শূকর রাখাল’ তার তাবু (আসলে পলিথিন) ফেলে শুকরের সাথে রাত্রী যাপন করেন। তাদের সাথে থাকা পোটলায় থাকে খাবার-দাবার, সরঞ্জাম আর পলিথিন। খাবার দাবার মূলত মালিকেরাই দিয়ে দেন আর সেই সাথে বেতন হিসেবে প্রদেয় হয় প্রতি মাসে ৫০০০ টাকা। এই সামান্য কিছু টাকার দিকে মুখিয়ে থাকে অভাব আর দারিদ্রতার কষাঘাতে জর্জরিত শূকর রাখাল পরিবারগুলো। পরিচালিত হয় ‘শূকর রাখালে’র আস্ত একটা পরিবার। উত্তরন সেখানে অসম্ভব, ‘শূকর রাখালে’র ঘরে জন্ম হয় আরেক ‘শূকর রাখালে’র। আর মেয়েদের বিয়ে হয়ে যায় অল্প বয়সে, হয়তোবা আরেক শূকর রাখালের সাথে।



পতিত জমিতে শূকর চরালে জমি উর্বর কিংবা জমির আগাছা দমন হলেও বংশানুক্রমিক এই পেশাটি সমাজের ‘ভদ্র লোকেদের’ কাছে বিবেচিত হয় শূকরের মত নিকৃষ্ট হিসেবে। অনেক গৃহস্থ ঘর মাঝে মাঝে তাদের বাড়ির পাশ দিয়ে যেতে পর্যন্ত দেয় না এসব অচ্ছুতদের। বেশ ঘৃন্য একটা কাজ হিসেবে বিবেচিত হয়, সকলে তাদের এড়িয়ে চলে। অথচ সমাজের অনেক সম্মানিত মুসলমানও রয়েছেন এই শূকর পালের মালিক। শূকর বিক্রির টাকা দিয়ে তারা তাদের দৈনন্দিন চাহিদা পূরন করেন। এতে তাদের কোনো সমস্যা হয় না, যত সমস্যা এই শূকর রাখালদের।
সর্বশেষ এডিট : ২৬ শে জুলাই, ২০১৬ রাত ১২:০৬
১৪টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Ripe Age দুই প্রান্তের দুই মানুষঃ সামু শব্দের সেতু প্রজন্মের বন্ধন

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৪


একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।

অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়... ...বাকিটুকু পড়ুন

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তার যতসব অপরাধ।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বলতে গেলে সব মিডিয়াতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ উঠেছে। উহা দুবাইয়ে ৪ হাজার ৫০০ কোটি টাকা, সিঙ্গাপুরে... ...বাকিটুকু পড়ুন

ট্রেন টু কক্সবাজার: টিকিট পেলাম না, পেলাম বিকল্প পথের সন্ধান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৭

কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৪


মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?

লিখেছেন রাবব১৯৭১, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?
যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলনের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যে বাংলাদেশ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের ডাকসু... ...বাকিটুকু পড়ুন

×