somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বই রিভিউঃ নজরবন্দী (মূলত লেখকের পক্ষ থেকে রিভিউ)

১০ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বইঃ নজরবন্দী
ধরনঃ প্যারা-সাইকোলজিক্যাল থ্রিলার
লেখকঃ আসাদ রহমান (ব্লগার অগ্নি সারথি)
প্রচ্ছদঃ জাদীদ
প্রকাশকঃ এক রঙা এক ঘুড়ি
প্রকাশকালঃ ফেব্রুয়ারী ২০১৯

জুলকারনাইন ইসলাম পেশায় মূলত একজন গবেষক! সমাজ গবেষনার পাশাপাশি, সমাজে বহু প্রাচীন কাল হতে চর্চিত হয়ে আসা যাদুবিদ্যা, তন্ত্র-মন্ত্র, জ্বীন-ভূত, অশরীরী প্রভৃতি বিষয়গুলো তাকে ভীষন ভাবে নাড়া দিয়ে যায়। অপার্থিব এবং অলৌকিক এসব ঘটনার পাশে সশরীরে উপস্থিত থেকে জুলকারনাইন মূলত যাদুবিদ্যা, তন্ত্র-মন্ত্র, জ্বীন-ভূত, অশরীরী ইত্যাদি ঘটনার নেপথ্যের ঘটনাগুলোকে মনোবিদ্যা, বিজ্ঞান এবং ধর্মের আলোকে যোক্তিক বিশ্লেষনের মধ্য দিয়ে অনুধাবন করবার প্রয়াস চালান। আর তাই কোন এক সোমবার, সহকর্মীর নিকট হতে বিশদ ঠিকানা নিয়ে তিনি রওনা হন রুপপুরের উদ্দ্যেশে যেখানে নারায়ন গোস্বামী নামক জনৈক সিদ্ধ পুরুষ প্রতি মঙ্গলবার মাঝ রাতে তার নিজের উপর দেবী ভর করিয়ে তার হাজারো ভক্তকুলের রোগ নিরাময় করেন।

জুলকারনাইনের যাত্রায় বাদ সাধে প্রচন্ড বৃষ্টি এবং যানবাহন অপ্রতুলতা। বাধ্য হয়ে সে মাঝ রাতে আশ্রয় নেয় রুপ্পুর হতে মাইল ত্রিশেক আগে ঘুমপুর নামক সুনশান, নীরব গ্রাম্য একটা উপশহরে যেখানে তার দেখা মেলে উক্ত বাজারের নৈশ প্রহরী ছোরাব আলীর সাথে। রাত যত গভীর হতে থাকে, পরম ধার্মিক আর অতিথী পরায়ন নৈশ প্রহরী ছোরাব আলীর জ্ঞান-প্রজ্ঞা আর ত্রিকাল দর্শনে হতবাক হয়ে যেতে থাকে ক্লান্ত-শ্রান্ত জুলকারনাইন ইসলাম।

পরের দিন সকাল বেলা ছোরাব আলীকে আর খুঁজে পাওয়া যায় না বরং বাজারের লোকজন নানান বাক-বিতন্ডায় চোর সন্দেহে তাকে নিয়ে হাজির করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সামনে যেখানে গিয়ে তিনি জানতে পারেন তিনি যেই নৈশ প্রহরী ছোরাব আলীর নাম বারবার বলছেন বছর দশেক আগেই তার মৃত্যু হয়েছে এমনকি ঘুমপুর বাজারে ছোরাব আলীর আত্মাকে ডিউটিরত অবস্থায় দেখা মানুষ শুধু সে একা নয় বরং আরো শত শত মানুষ রয়েছে এই ভূত দেখার তালিকায়।

ইউপি চেয়ারম্যানের মোটর সাইকেল চালক বিধানকে সঙ্গী করে রুপপুর যেতে যেতে ছোরাব আলীর পুরো ঘটনার মনবৈজ্ঞানিক বিশ্লেষন করতে করতে জুলকারনাইন রুপপুরে সিদ্ধ পুরুষের আশ্রমে পৌছে তো যায় কিন্তু সেখানে গিয়ে ঘটনাগুলো একটার সাথে আরেকটা প্যাচ খেয়ে যেতে থাকে। মহামায়ার সাধক সিদ্ধ পুরুষ শ্রী শ্রী নারায়ন গোস্বামী, জুলকারনাইনকে অভিহিত করে একজন সত্য মানুষ হিসেবে যার পথ চেয়ে সে দশটি বছর ধরে প্রতীক্ষা করছে। একজন তান্ত্রিকের মুখ হতে ছোরাব আলীর ঘটনা, বিগ ব্যাং তত্ত্ব, কোয়ান্টাম ম্যাকানিক্স, অটোম্যাটিজম ইত্যাদি বিশ্লেষণ শোনার পর পুরোদস্তুর তালগোল হারিয়ে রুপপুর থেকে পালিয়ে যায় সে। তবে তার পালিয়ে যাওয়া নিছক পালিয়ে যাওয়া ছিলনা, সে আবারো রুপপুরে ফেরে এবং সকল সমাধান হাতে করেই!

পুরো গল্পে রয়েছে টানটান উত্তেজনা। পুরোটা সময় চেষ্ঠা করা হয়েছে, গল্পের ভেতরে একটা আকাংক্ষা তৈরি করে পাঠককুলের জানাজানির স্তর তথা জ্ঞান ভান্ডার সমৃদ্ধ করবার। আর এ কারনেই গল্পের সাথে সঙ্গত ভূত-জ্বীন, তন্ত্র-মস্ত্র, স্বপ্ন ব্যাখ্যা, নিম্ন বর্গীয় মানুষের গল্প, সুফিজম, কমিউনিজম, পদার্থ বিদ্যা, এবং আরো বিস্তর বিস্তর তথ্যের সন্নিবেশ ঘটেছে। বইটির প্রচ্ছদ করেছেন মোজাদ্দিদ আল ফাসানী জাদীদ ভাই আর বইটি প্রকাশ করছেন নীল সাধু দাদা তার 'এক রঙা এক ঘুড়ি'র ব্যানারে।
সর্বশেষ এডিট : ১০ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:১১
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একলা আমি...

লিখেছেন জুল ভার্ন, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৫

সব মানুষের ভিতর একটা একলা 'আমি' থাকে। যে আমি হাজার মানুষের ভিড়েও নিজের একাকিত্বকে আগলে রাখে। সেখানে একটা 'তুমি'ও থাকে। যে তুমি, চিরবিরহের। যে তুমি অনেক দূরের, যাকে চোখ দেখতে... ...বাকিটুকু পড়ুন

শরাব পিনে দে.....

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১



মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন

বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩৬



প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”

বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম... ...বাকিটুকু পড়ুন

ইবাদতে মানুষের লাভ, না করলেও আল্লাহর কোন ক্ষতি নাই

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১



সূরাঃ ১০৩ আসর, ১ নং থেকে ৩ নং আয়াতের অনুবাদ-
১। মহাকালের শপথ।
২। মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্থ্য
৩। কিন্তু উহারা (ক্ষতিগ্রস্থ্য) নয়, যারা ঈমান আনে ও সৎকর্ম করে এবং পরস্পরকে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সফল অর্থমন্ত্রী কে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৫৭


বাংলাদেশে কোনো অর্থমন্ত্রীর বিদায়ের পর একটা জিনিস প্রায় দেখা যায় । তাঁর একটা লিগ্যাসি তৈরি হয় । স্মরণসভার মতো পত্রিকায় “যুগান্তকারী সংস্কার”, “সাহসী সিদ্ধান্ত”, “দূরদর্শী... ...বাকিটুকু পড়ুন

×