somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভিডিও প্রজেক্টর।

১৮ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বর্তমানে প্রযুক্তির কল্যাণে সব কিছুকেই ছোট করার প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। তেমনি ভিডিও প্রজেক্টরকে ক্ষুদ্র রূপ দেয়ার প্রচেষ্টা চলছে। ভিডিও প্রজেক্টরকে আরো বহনযোগ্য করে তোলার জন্যই শুরু হয়েছে এ গবেষণা। হয়তো সেদিন খুব দূরে নয়, যেদিন আপনার বহনযোগ্য ডিজিটাল ক্যামেরা, মিডিয়া প্লেয়ার কিংবা ফোনেই থাকবে এ প্রজেক্টর। ড্রেসডেনের গবেষণাকারী প্রতিষ্ঠান ফ্রানহফার ইনস্টিটিউট ফর ফটোনিক মাইক্রোসিস্টেমস [আইপিএমএস] এবং জেনায় অবস্থিত ফ্রানহফার ইনস্টিটিউট ফর অ্যাপ্লাইড অপটিকস অ্যান্ড প্রিসিশন ইঞ্জিনিয়ারিং আইওএফ, ক্ষুদ্রাকৃতির প্রজেক্টরের জন্য কাজ করে চলেছে। প্রচলিত প্রজেক্টরে ব্যবহৃত ক্ষুদ্র অ্যারের পরিবর্তে, এখানে ব্যবহার হয়েছে নতুন ধরনের একক এবং ক্ষুদ্র আয়না বা দর্পণ যা দুই অক্ষ বরাবর ঘুরতে সক্ষম। ফলাফল চিনির দানার আকৃতির ভিডিও প্রজেক্টর, প্রজেক্টরের আকৃতি ছোট করার প্রথম ধাপ ছিল এর বাহ্যিক গঠন ছোট করা। বিশেষ করে মাইক্রো মিরর অ্যারে যা মিলিয়ন সংখ্যক দর্পণ নিয়ে গঠিত তার আকৃতি ছোট করা। এ জন্য এর পরিবর্তে ব্যবহার হলো দর্পণ। আলোক উৎসের অভিমুখী বা বিপরীতমুখী হয়ে উৎপন্ন করা হলে আলো বা অনধকার পিক্সেলের যারা একত্রিতভাবে প্রজেক্টে ইমেজ তৈরি করে। শুধু যে অ্যারের পরিবর্তন করা হলো তাই নয়, বরং এর দামও অনেকাংশে হ্রাস করা হয়েছে। পরবর্তী ধাপ হলো আলোক উৎস, কেননা এটিও প্রজেক্টরের আকৃতি নিয়ন্ত্রণ করে। যদি প্রজেক্টরকে ছোট করে চিনির দানার আকৃতি দেয়া হয় তাহলে এতে প্রচলিত উচ্চ চাপের ল্যাম্পের পরিবর্তে ক্ষুদ্র ডায়োড লেজার ব্যবহার হবে। প্রজেক্টরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি ডায়োড লেজার হলো লাল, সবুজ ও নীল। লাল ও নীল ডায়োড লেজারের আকৃতি ছোট হলেও সবুজটির আকৃতি বড়। বর্তমান প্রযুক্তি যে আরজিবি প্রজেক্টর গ্রহণ করছে তার পার্শ্বিক দৈর্ঘ্য ১০, প্রস্থ ৭ এবং উচ্চতা প্রায় ৩ সেন্টিমিটার। যদিও এটি চিনির কণার তুলনায় অনেক বড়, তবে সাধারণ প্রজেক্টরের তুলনায় এক-চতুর্থাংশ। আলোর উৎস এবং লাল ও নীল ডায়োডের সঙ্গে সামঞ্জস্য রেখে সবুজ ডায়োডের আকৃতি কমিয়ে ফেলার গবেষণা হচ্ছে, তাই অদূর ভবিষ্যতে চিনির দানার আকৃতির প্রজেক্টর দৃশ্যমান হওয়া অবাস্তব কিছু নয়।
এ ধরনের গবেষণায় সফল হওয়া গেলে অন্যান্য ক্ষেত্রেও প্রচুর লাভবান হবে। যেমন অটোমেটিক ইন্ডাস্ট্রি সেন্সর হিসেবে ক্ষুদ্রাকৃতির এবং সহজলভ্য লেজার অ্যারে ব্যবহার করতে পারবে যা পার্কিং করা গাড়ি এবং কাছাকাছি অবস্থিত কোনো বস্তুর দূরত্ব সহজেই মাপতে পারবে। এ ধরনের সেন্সর রোবট এবং ইনস্টেলেশন প্রযুক্তিতেও ব্যবহার করা যাবে। এ ছাড়া ডিজিটাল প্রজেক্টরের সমন্বয়ের দরুন একে মোবাইল যন্ত্রেও ব্যবহার করা যাবে, যেমনটি করা হয়েছে ল্যাপটপ কিবা পিডিএতে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজনীতি নাকি ক্ষমতানীতি

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।

কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯৮

লিখেছেন রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫



আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন

যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৩


আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন

শরাব পিনে দে.....

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১



মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন

বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩৬

প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”

বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

×