মশার পেটের রক্ত দিয়ে গাড়িচোর শনাক্ত
২৪ শে ডিসেম্বর, ২০০৮ রাত ২:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মশার পেটে চোরের রক্ত পেয়ে গাড়িচোর শনাক্ত করেছে ফিনল্যান্ডের পুলিশ। গত জুনে হেলসিঙ্কির উত্তরে লাপুয়া থেকে একটি গাড়ি চুরি যায়। পরে কাছেই সাইনা জোকি রেলস্টেশনে গাড়িটি পাওয়া যায়। পুলিশ গাড়ি চুরির ঘটনা তদন্ত করে দেখতে পায় গাড়ির ভেতরে একটি মশা রক্ত খেয়ে ঢোল হয়ে আছে। মশাটিকে পরীক্ষাগারে পাঠানো হয়। ওই রক্ত ডিএনএ টেস্ট করে দেখা যায় পুলিশের রেজিস্টারের এক ব্যক্তির রক্তের সাথে তা মিলে গেছে। তবে সন্দেহভাজন চোর জিজ্ঞাসাবাদের পর চুরির ঘটনা অস্বীকার করে বলেছে, এক ব্যক্তি গাড়িটি চালাচ্ছিলেন। ওই সময় চালক তাকে গাড়িতে লিফট দেন।
অপরাধ দমনের জন্য ফিনল্যান্ডের পুলিশ জানিয়েছে, অপরাধ দমনের জন্য কীটপতঙ্গ ব্যবহার করার ঘটনা সহজে ঘটে না। পুলিশ প্রশিক্ষণে কখনো বলা হয় না, অপরাধ সংঘটনের স্থানে কোনো মশার ওপর চোখ রাখতে- অট্টহাস্যে মন্তব্য করেন তিনি। তা ছাড়া গাড়ির ভেতর ছোট্ট এক মশা খুঁজে পাওয়া চাট্টিখানি কথা নয়। এটি প্রমাণ করছে কত সূক্ষ্ম তদন্ত হয়েছে। মশা যতই ক্ষুদ্র হোক তারা যে উপকারেও আসতে পারে এটাও প্রমাণিত হলো।
সূত্র: নয়া দিগন্ত
Click This Link
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫

সেই মেয়েটিকে খোঁজ....
ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।
ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ...
...বাকিটুকু পড়ুন
তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু...
...বাকিটুকু পড়ুন
Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।...
...বাকিটুকু পড়ুন
হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ
সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর...
...বাকিটুকু পড়ুন
১. ক্ষুধাপৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি...
...বাকিটুকু পড়ুন