somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পহেলা বৈশাখের পান্তা ইলিশ

১৫ ই এপ্রিল, ২০০৮ রাত ৮:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলা নববর্ষের প্রথম দিন অর্থাৎ পহেলা বৈশাখ দিনপঞ্জির হিসাবে কবে সেটি আমাদের কাছে নগন্য হলেও ১৪ এপ্রিল যে পহেলা বৈশাখ এটিই সবার জানা।
শহুরে কালচারে হালে যোগ হয়েছে পান্তা ইলিশ খাবার চল।
‍একদিন বাঙালী ছিলাম রে... কুমার বিশ্বজিতের গানটিকে শহুরে পান্তা ইলিশের আয়োজনকে যেন আর গাঢ় করে। এবার তার ব্যতিক্রম হয়নি দেশের বড় শহর থেকে শুরু করে মফস্বল শহরেও।
এত অভাবের মাঝেও একদিনের বর্ষবরণকে কেন্দ্র করে বিভিন্ন ক্লাব,সামাজিক সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে দেশের বিভিন্ন জায়গায় বর্ষবরনের অনুষ্ঠানের পাশাপাশি আয়োজন করা হয় পান্তা ইলিশের।
কেউ কেউ গ্রামের চিরাচরিত প্রথার ব্যতিক্রম করে গরম ভাতের পান্তা সঙ্গে ইলিশ মাছের ভাজি (ফ্রিজে রাখা ইলিশ,গন্ধ নেই), আলু ভর্তা (দাম তুলনামুলক কম), আর মরিচ পিয়াজের ব্যবস্থা করেছিলেন।
এ যেন আমাদের ঐতিহ্যের সঙ্গে সাময়িক সাক্ষাত!
ছোটবেলায় বাংলা ব্যকরন পড়তে গিয়ে পড়েছি পানি+ তা + পানতা।
বড় হয়ে যখন পান্তা দেখেছি এবং দুই একদিন খেয়েছি তখন বুঝেছি পান্তার ধরন।
গ্রামবাংলার মানুষেরা রাতের অবশিষ্ট ভাত যেন নষ্ট না হয় (কারন সেখানে বিদ্যুত না থাকায় ফ্রিজ নেই) সেজন্য গরমকালে ভাতে পানি দিয়ে রাখত। সকালে পানি দেয়া ভাত সামান্য তরকারি কিংবা ভর্তা ভাজি দিয়ে খাওয়া কিংবা বিশেষ পদ্ধতিতে বেঁধে ক্ষেতে খামারে নিয়ে গিয়ে দিনজুড়ে খাওয়া হতো। পান্তা এমন এক খাবার যা মানুষের শরীরে অলসতা বয়ে আনে।
এ বারের পহেলা বৈশাখে আমাদের মফস্বল শহরে সরকারী কর্মকর্তাদের একটি ক্লাবের পক্ষ থেকে পান্তা ইলিশ খাবারের আয়োজনকরা হয়েছিল। যাতে একজন কর্মকর্তা একাই ১০ প্লেট পান্তা, ৮ পিস ইলিশ, ২০টি আলু ভর্তা, ৫০টি কাচাঁ মরিচ খেয়েছেন।
কি সুন্দর তাই না!
সর্বশেষ এডিট : ১৫ ই এপ্রিল, ২০০৮ রাত ৮:২৪
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজনীতি নাকি ক্ষমতানীতি

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।

কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯৮

লিখেছেন রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫



আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন

যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৩


আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন

শরাব পিনে দে.....

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১



মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন

বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩৬

প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”

বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

×