somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কবিরা যে ভাষায়ই কথা বলুন না কেন তারা সব সময় বৈষম্য, নির্যাতন ও চরমপন্থার বিরুদ্ধে উচ্চকন্ঠ : ফরীদ আহমদ রেজা

২৬ শে অক্টোবর, ২০০৯ সকাল ৭:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্ট্রাটফোর্ড লাইব্রেরীতে সেবা ট্রাস্টের উদ্যোগে মালটিকালচারেল পয়েন্ট্রি শীর্ষক মনোজ্ঞ কবিতা পাঠ অনুষ্ঠিত

গত ২৪ অক্টোবর শনিবার লন্ডনের স্ট্রাটফোর্ড লাইব্রেরীতে সেবা ট্রাস্টের উদ্যোগে মালটিকালচারেল পয়েন্ট্রি শীর্ষক এক মনোজ্ঞ কবিতা পাঠের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। কবি ফরীদ আহমদ রেজার স¡াগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। স¡াগত বক্তব্যে ফরীদ আহমদ রেজা বলেন, এটা খুবই আনন্দের বিষয় যে বহুজাতিক সংস্কৃতির দেশ বৃটেনে বসবাসকারী বিভন্ন ভাষার কবিরা এখানে সমবেত হয়েছেন। কবিরা যে ভাষায়ই কথা বলুন না কেন তারা সব সময় বৈষম্য, নির্যাতন ও চরমপন্থার বিরুদ্ধে উচকন্ঠ। আমরা সবাই মিলে এ দেশকে সকল ভাষা, ধর্ম এবং যারা কোনো ধর্মে বিশ¡াসী নয় তাদের সকলের জন্য নিরাপদ বাসভূমি হিসেবে গড়ে তোলার জন্যে কাজ করছি। প্রকৃতি এবং পশুপাখির নিরাপত্তার ব্যাপারেও আমরা উদ্বিগ্ন। তিনি জোর দিয়ে বলেন, আমরা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এখানে এলেও বৃটেনই বতর্মানে আমাদের দেশ। এ দেশের উন্নতি এবং সমৃদ্ধির জন্য আমাদের সবাই মিলে কাজ করতে হবে। স¡াগত বক্তব্যের পর অনুষ্ঠানের সাফল্য কামনা করে কবি বেনজামিন যেফানিয়ার পাঠানো একটি বানী পাঠ করা হয় এবং উদ্বোধনী সংগীত পরিবেশন করেন মুজিবুল হক মনি।
মূল অনুষ্ঠান চার পর্বে বিভক্ত ছিল এবং এর সার্বিক পরিচালনায় ছিলেন তাবাসসুম ফেরদৌস এবং রাবি নিয়াম। দুটো পর্ব ছিল ইয়াং পিপল পোয়েট্রি শিরোনামে। সেখানে স¡রচিত ইংরেজি কবিতা পাঠ করেন রিদা হিসান, ওয়ারদা নিসওয়ান, তাহসিনা মকসুদ মৌরি, শের শাহ চৌধুরী অপূর্ব, রুজহান আহমদ রিভু, সৈয়দা সামিহা রাহমান এবং সাইদুল মকসুদ সিফাত। কবিতা আবৃত্তি করেন সাদেক আলম, একক হিন্দি ও বাংলা গান পরিবেশন করেন আনিকা বুশরা। এর পর আনিকা বুশরা এবং শাদমান ইসলাম দ্বৈতকন্ঠে একটি বাংলা গান গেয়ে শোনান।
অনুষ্ঠানে বাংলা কবিতার জন্যেও দুটো পর্ব ছিল। সেখানে স¡রচিত কবিতা পাঠ করেন কাউন্সিলার আয়শা চৌধুরী, মোহাম্মদ শরীফুজ্জামান, মাজেদ বিশ¡াস, শাহাদত করিম, রেজওয়ান মারুফ, আবু মকসুদ, তাবাসসুম ফেরদৌস এবং সৈয়দ রুম্মান। আবৃত্তিতে অংশ নেন বিশিষ্ট আবৃত্তিশিলী মুনিরা পারভিন, আবু সায়িদ আনসারী এবং তাসলিমা সুলতানা।
ইংলিশ পোয়েট্টি শীষর্ক পর্বে স¡রচিত কবিতা পাঠ করেন স্যামুয়েল জিমা, নাফে আনাম এবং রাবি নিয়াম। উর্দু, ফার্সী এবং হিন্দি পর্বে কবিতা পরিবেশন করেন ড. আবু মুসা আরিফ বিল্লাহ, আমজাদ খাজা এবং আব্দুল জব্বার। সব শেষে তরুণ সঙ্গীতশিলী জুবায়ের পারভেজের স¡রচিত ইংরেজি গানের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
ব্যতিক্রমধর্মী এ অনুষ্ঠানে বিপুলসংখ্যক কবি এবং কবিতা প্রেমিক অংশ নেন। সময়ের স্বল্পতার জন্য যারা কবিতা পাঠে অংশ নিতে পারেননি তাদের মধ্যে রয়েছেন আব্দুল কাইয়ূম, আহমদ ময়েজ, শাহনাজ সুলতানা, সৈয়দ মবনু, মোহাম্মদ মারুফ, ফায়সাল আইয়ূব প্রমুখ।
সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০০৯ সকাল ৭:৫৫
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কে আমারে ডাকে?

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১১:২০

কিছু কিছু গান তৈরির পর সৃষ্টির আনন্দে আমি অত্যধিক উচ্ছ্বসিত হই। এ গানটার ফিমেইল ভার্সনটা তৈরি করেও আমি অনেক অনেক তৃপ্ত। আপনারা যারা ফোক-ক্ল্যাসিক্যাল ফিউশন ভালোবাসেন, এটা তাদের জন্য উপযুক্ত... ...বাকিটুকু পড়ুন

ইরানের ভুল বনাম যুদ্ধকৌশল

লিখেছেন আলামিন১০৪, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১২:০৯






ইরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করেছিল এবং তার মাশুল দিচ্ছে হাড়ে-হাড়ে। যখন গাজার শিশু-মহিলা-আপামর জনসাধারণকে নির্বিচারে বোমা-ক্ষেপনাস্ত্রের আঘাতে নির্মমভাবে হত্যা করা হচ্ছিল তখন আম্রিকা বলেছিল ঈসরাইলের উপর হামলায় ইরানের ভূমিকা নেই- মানে... ...বাকিটুকু পড়ুন

লোভে পাপ, পাপে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১:৫২


"মাংস সমিতি।" এরকম নাম শুনলে প্রথমে হাসি পায়। সঞ্চয় সমিতি শুনেছি, ঋণ সমিতি শুনেছি, এমনকি মহিলা সমিতিও শুনেছি। কিন্তু মাংস সমিতি? তারপর একটু ভাবলে হাসি থেমে যায়। কারণ... ...বাকিটুকু পড়ুন

চর্যাপদঃ বাংলা ও বাঙালির ঐতিহ্য

লিখেছেন কিরকুট, ২০ শে মার্চ, ২০২৬ সকাল ৭:০৮

চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হিসেবে স্বীকৃত হলেও, এর ভাষা ও উৎস নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলে আসছে। ১৯০৭ সালে নেপালের রাজগ্রন্থাগার থেকে হরপ্রসাদ শাস্ত্রী এই পদগুলি আবিষ্কার করেন এবং... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

×