১৯৪৭ সালে পাকিস্তানের সূচনালগ্ন থেকে যে অবিচার আর অন্যায় বাঙ্গালী জাতির সাথে করাহয়েছিলো তার পরিপ্রেক্ষিতে ১৯৭১ সালে এক রক্তাক্ত যুদ্ধে লাখ লাখ শহীদ আর বীরাঙ্গনার ত্যাগের বিনিময়ে প্রতিষ্ঠিত হয় আজকের স্বাধীন বাংলাদেশ।
আমাদের মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা নিয়ে অসংখ্য বই, গল্প, উপন্যাস, কাব্য, নাটক, সিনেমা তৈরী হয়েছে । এসব শিল্প কর্মে যুদ্ধচলাকালীন সময়ে তাদের ভুমিকা এবং তাদের এদেশীয় দালালদের চেহারা ফুটে উঠেছে । তাদের গণহত্যা এত বিভৎস যা মানব সভ্যতার যে কোন যুদ্ধের ইতিহাসকে হার মানায়।
কিন্তু আমাদের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা নিয়ে অসংখ্য বই, গল্প, উপন্যাস, কাব্য, নাটক, সিনেমায় পাকি¯হানী বাহিনীকে ”পাক বাহিনী” বলে সম্বোধন/অভিহিত করা হয়।
আমাদের এই সংখ্যাগুরু মুসলিমের দেশে ”পাক” শব্দটি অতি গুরুত্বপূর্ন , এই শব্দটিকে অত্যন্ত মর্যাদার সাথে হৃদয়ে লালন করা হয়। যেমন আল্লাহপাক, রাসুলপাক, আউলিয়া পাক, পাক দরবার শরীফ, গাউসে পাক ইত্যাদি ইত্যাদি।
কিন্তু পাকি¯হানীদের নৃশংসতা, বর্বরতার বনর্নায় আমরা ব্যবহার করছি ”পাক বাহিনী”
একজন মুক্তিযুদ্ধে ক্ষতিগ্রস্ত পরিবারের সন্তান হিসেবে আমি ”পাক” শব্দটি এখন থেকে না ব্যবহারের জন্য সকলকে বিনীত অনুরোধ করছি । ”পাক বাহিনী” পরির্বতে আমরা ”পাকি বাহিনী” লিখতে/বলতে পারি।
প্রযোজনে বর্তমান গণতান্ত্রিক মুক্তিযুদ্ধের সরকার ভবিষ্যতে সকল লিখিত এবং বক্তব্যে ব্যবহারের জন্য একটি নাম সংশোধনী প্রস্তাব পাশ করতে পারেন । আসুন আমরা আজ থেকে আমাদের নতুন প্রজন্মকে আমাদের সকল লেখায়, বলায়, নাটকে, গানে , সিনেমায়, ভাষনে, বক্তব্যে ১৯৭১ এর বর্বর পাকিস্তানী হানাদার বাহিনীকে পরিচিত করাই ”পাকি বাহিনী” নামে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

