somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভাল্লাগে (একটি অরাজনৈতিক কবিতা)

২৫ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রঙ্গে ভরা বঙ্গদেশের নীতি এখন চকচকা,
শোষণ-ত্রাসন নিপাত গেছে, দেশ যে এখন ফকফকা!
হচ্ছে দেশের অগ্রগতি, বলবে কি কেউ হয়না তা?
আমিও তা করব স্বীকার, ধড়ে আমার কয় মাথা?

এখন দেশে সাম্য দেখে আমার ভীষণ সুখ লাগে—
মানুষ-কুকুর দুইজনাতেই আস্তাকুঁড়ে ভিখ মাগে;
আস্তাকুঁড়েয়, রাস্তাজুড়েই —চলছে সুখের বর্ষণ এ।
সেঞ্চুরি রোজ হচ্ছে খেলায়, হচ্ছে আবার ধর্ষণে।

দেশের-দশের উন্নয়নে এখন আমার ভাল্লাগে
তিলের ঘুষে হয়না তো কাজ, এখন পুরো তাল লাগে।
তেলা-মাথা হচ্ছে তেলা আরও তেলের সয়লাবে;
উন্নয়নে যাচ্ছি ভেসে, আমজনতার জয়লাভ এ।

বুকে সুখের পুলক লাগে, তাইতো আমি ভাব মারি—
ঘুষের টাকাই শুল্ক এখন, ঘুষই এখন আবগারি।
অর্থনীতি বদলে গেছে, বদলে গেছে গাছতলা;
মাইনে থেকে উপরি বেশি—খুপরি এখন পাঁচতলা।

এখন আমার বুকের ভেতর নতুন করে জোশ জাগে—
ক্রস ফায়ারে ফায়ার্ড হতে এখন কি আর দোষ লাগে?
এখন শুধু চতুর্দিকে চতুর লোকের হল্লা রে!
ভালোই বাঁচি, ভালোই আছি আর্তনাদের মল্লারে।

বুকে আমার তাপ লাগে—
স্বদেশপ্রেমিক হতে এখন গালে ফ্ল্যাগের ছাপ লাগে।
হিন্দি বুলির গুলির গুঁতোয় বাংলা ফিকে আজ, তবে
স্বদেশপ্রেমের চেতন নিয়ে বেশতো আছি বাস্তবে।

সবার এখন ভাল্লাগে—
যুবার কাছে সব মেয়েকেই এখন নাকি “মাল” লাগে।
লাগুক না মাল, লাগুক না ঝাল—বেশতো আছে দেশখানা,
বিয়ের আগেই বাচ্চা প্রসব—ওসব তো আর কেচ্ছা না।

সব সমানের এদেশখানায় এখন আমার বেশ লাগে—
হে দয়াময়, পৌঁছেছি কি অন্ধকারের শেষভাগে?


—ভাল্লাগে
আহমদ মুসা,
২৪ ডিসেম্বর, ২০১৮।






সর্বশেষ এডিট : ২৫ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৪৯
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভ্রমণব্লগ: আলোছায়ার ঝলকে এক অপার্থিব যাত্রা”

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫৬

মালয়েশিয়া আমার বেশ পছন্দের একটি দেশ। আমার জীবনের একটি অংশের হাজারো স্মৃতি এই দেশে। একটা সময় ছিল যখন এই দেশ ছিল আমার সেকেন্ড হোম।‌ এখন ও আমার আত্নীয়-স্বজন, ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবের... ...বাকিটুকু পড়ুন

কোরআন-হাদিস মানতে বলার ওয়াজ একটি ভুল ওয়াজ

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৫২



সূরা: ৯ তাওবা, ১২২ নং আয়াতের অনুবাদ-
১২২। আর মু’মিনদের এটাও উচিৎ নয় যে (জিহাদের জন্য) সবাই একত্রে বের হয়ে পড়বে। সুতরাং এমন কেন করা হয় না যে, তাদের... ...বাকিটুকু পড়ুন

Will you remember me in ten years!

লিখেছেন করুণাধারা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৫৫



উপরের ছবিটি ২০১৫ সালের জানুয়ারিতে একজন ব্লগার তার এক পোস্টে দিয়েছিলেন। জানতে চেয়েছিলেন দশ বছর পর কেউ তাকে মনে রাখবে কিনা!! গতমাসে এই পোস্ট যখন আমার নজরে এলো, হিসাব... ...বাকিটুকু পড়ুন

মানুষ

লিখেছেন বিপ্লব০০৭, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৫৭



মানুষ আসলে কী?

Sophies Verden কেতাবে নরওয়েজিয়ান ইয়স্তেন গার্ডার (Jostein Gaarder) এক বিশাল বয়ান পেশ করেছেন ছোট্ট মেয়ে সোফির জীবনের গল্প বলতে বলতে। নীতি-নৈতিকতা, জীবন-জগৎ, সৃষ্টি নিয়ে সোফির ধারণা ছিলো... ...বাকিটুকু পড়ুন

শোনো হে রাষ্ট্র শোনো

লিখেছেন রানার ব্লগ, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:০২


নিশ্চল শহরে আজ ক্ষুধারা হাঁটে পায়ে পায়ে
ফুটপাথে শুয়ে রয় ক্ষুদার্ত মুখ।
চালের বস্তার সেলাই হয়নি ছেড়া,
রুটির দোকানে আগুন ওঠেনি জ্বলে।
ক্ষুদার্ত আধার জাপটে ধরে আষ্টেপৃষ্টে।

আমার চোখ লাল, ভেবো না নেশায়... ...বাকিটুকু পড়ুন

×