somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা
কি যে লিখি ছাই মাথা ও মুণ্ডু আমিই কি বুঝি তার কিছু?/হাত উঁচু আর হ'ল না ত ভাই, তাই লিখি ক'রে ঘাড় নীচু!

স্বদেশ

১৯ শে জুলাই, ২০১৯ রাত ৮:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গুণ ধরেনি, ঘুণ ধরেছে তোমার মেরু-মজ্জাতে
হে দেশ, আমি তোমার মতোই, লুকোইনে আর লজ্জাতে।
চলুক বয়ে নরক-নদী, মড়ক লাগুক গোড়ায়,
শেকড় তোমার উপড়ে গেলেও করব কেয়ার থোড়াই।


ধর্ষণে রোজ সেঞ্চুরি হোক, তাতে আমার কী আর!
স্বদেশ, আমি তোমার মতোই করব শুধু “চিয়ার”।
শাস্তি না আর, মাস্তি হবে, আকাম করো যতোই—
দেখেও আমি দেখব না আর, হে দেশ তোমার মতোই!
থাকব আমি দু-চোখ বুঁজে, রাখব এঁটে ঠুলি
বললে কিছুই জ্বলবে আগুন, চলবে শুধুই গুলি।


গুলির কেতন, খুলির মাতন শুনেও চতুর্দিকে
তোমার মতোই বলব স্বদেশ—সব তো আছে ঠিক হে!
থাকুক ঠিক হে, থাকুক টিকে অন্ধকারের আভাস,
আলোর টুটি ধরলে টিপে বলব আমি—সাবাস!
অন্ধকারে বন্দী হয়ে গুমরে মরুক সবাই,
মানবতা লাস্য মুখে প্রকাশ্যে হোক জবাই।
হাস্য মুখে দাস্য করুক সবাই ইতর নেতার,
মনের ভিতর বাজুক সবার নৃশংসতার সেতার।
লাজুক হাসি মুছুক এবার ধর্ষকামীর ছোঁয়ায়,
তোমার মতোই বলব তবু—ক্যান্ এতো সুখ? হোয়াই?


সুখে যখন থাকছ তুমি, সুখেই তখন থেকো;
মিথ্যেটাকে নিত্য তুমি সত্য দিয়ে ঢেকো।
সত্যটাকে হত্যা করে মিথ্যেটাকে বরো—
এমনি করে নিজের দোষেই হে দেশ, তুমি মরো।


তোমার মরণ তোমার হাতেই আত্মপ্রকাশ করুক,
শীর্ণ তোমার ছিন্ন দেহে ঘৃণ্য পঁচন ধরুক।
পঁচন-ধরা তোমার গোড়ায় মরণ-মড়ক লাগুক—
তোমার মৃত ভিতের উপর নতুন স্বদেশ জাগুক।

—স্বদেশ
আহমদ মুসা
১৯ জুলাই, ২০১৯।




সর্বশেষ এডিট : ১৯ শে জুলাই, ২০১৯ রাত ৮:৪৯
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“নির্বাচিত সরকার যখন সেনাবাহিনী মাঠে নামায়, গণতন্ত্র তখন নিজের সত্ত্বা নিয়ে চিন্তিত হয়ে পড়ে।”

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৪



“নির্বাচিত সরকার যখন সেনাবাহিনী মাঠে নামায়, গণতন্ত্র তখন নিজের সত্ত্বা নিয়ে চিন্তিত হয়ে পড়ে।”

এই বক্তব্যের মূল তাৎপর্য নিহিত রয়েছে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার মৌলিক দর্শনে। গণতন্ত্রের ভিত্তি হলো জনগণের... ...বাকিটুকু পড়ুন

=কিছু গোপন ব্যথা রেখে দিলাম অন্তরে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৪ শে জুন, ২০২৬ রাত ৯:৪৩



আমার হয়ে থাকুক কিছু
মন কুঠুরির আড়াল হয়ে
দুঃখগুলো যাক না নিরব
একটু করে ক্ষয়ে ক্ষয়ে।

বাড়ুক ব্যথা বুকের গহীন
কেউ না জানুক গোপন থাকুক
ব্যথার কাঁপন উঠুক না হয়;
হেলা বুকে কষ্ট আঁকুক।

যাক না এমন... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ সময়ের ব্যবধানে তারা দুজন

লিখেছেন সামিয়া, ২৪ শে জুন, ২০২৬ রাত ১১:৫৩



কোর্টের সামনের চত্বরে দাঁড়িয়ে ছিলাম আমি। দুপুরের রোদটা তখন কিছুটা নরম হয়েছে। মানুষের ভিড়, আইনজীবীদের কালো কোট, চায়ের দোকানের ধোঁয়া আর ফাইল হাতে ছুটে চলা লোকজন মিলে জায়গাটা যেন... ...বাকিটুকু পড়ুন

ধর্মের অবমাননা রুখতে গিয়ে নিজের ধর্মকেই ছোট করছেন না তো?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুন, ২০২৬ রাত ৩:৩৫


সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার আবার একটা ঘটনা ঘটলো। ২৩ জুন ২০২৬। প্রিন্স রায় দীপ্ত নামের পঁচিশ বছরের একটা ছেলে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে... ...বাকিটুকু পড়ুন

ভারতীয় মুসলিমদের অসহনীয় জীবন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৫ শে জুন, ২০২৬ সকাল ৯:১৫


পশ্চিমবঙ্গের পুরুলিয়ার সুপুরডিহি গ্রামের ঠেলাগাড়িতে বাসনপত্র বিক্রেতা দরিদ্র মুসলিম আকবর ‘জয় শ্রীরাম’ স্লোগানধারী জঙ্গি হিন্দুদের হাতে প্রাণ দিলেন, আর মুক্তি পেলেন অসহনীয় যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার হাত থেকে। পুরুলিয়ায়... ...বাকিটুকু পড়ুন

×