somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধূসর ফিলিস্তিন

১৮ ই অক্টোবর, ২০২৩ রাত ৮:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমি মরুর আকাশচুম্বী ইমারাতের ভিড়ে
খুঁজে ফিরি এক নুয়েপড়া কুটির—
যেখানে খেজুর পাতার বিছানা পাতা।
খোদার ভয়ে যেখানে চোখের ধারা আর তরবারির ধার একাকার হয়ে গিয়েছিল।


যে চোখে ইনসাফের জিদ ছিল, কিন্তু নিঁদ ছিল না।
যে ইনসাফের তরবারিতে সাফ হয়েছিল কুফফারের গোবর্জনা।
আর, নিদ্রাহীন যে চোখের বিনিদ্র সফরে সুফলা হয়ে উঠেছিল ফোরাতের কূল।
আর দজলার আজলা-আজলা জলে জ্বলে উঠেছিল ঈমানের আগুন।


সে আগুন ছড়িয়ে পড়েছিল অর্ধেক পৃথিবীতে।
অন্তরে আর বাহিরে ,
কায়সারে-কিসরায়-দাহিরে।


যে-বিশ্বাসের ভূমিকম্পে প্রকম্পিত হয়ে উঠেছিল গোমরাহির ভিত,
আমরা তো সেই বিশ্বাসের নিঃশ্বাসবাহী।
সেই প্রচণ্ড, প্রমত্ত প্রলয়-শিখার উত্তরাধিকারী।


কিন্তু, আফসোস।
বংশপরম্পরায় অবশেষে আমরা কিশোর থেকে যুবক হয়েছি;
আমরা যুবক হয়ে উঠেছি, কিন্তু আমরা পুরুষ হতে পারিনি—


আমরা তো সেই কাপুরুষ যারা রাতের আঁধারে বিসর্জন দিয়েছি দ্বীনকে
আর, মানবী লাইলীর প্রেমে ভাসিয়ে দিয়েছি কিয়ামুল লাইল—
শেষরাতে রবের আহ্বানে থেকেছি নীরব।
ভোরের আজানেও থেকেছি বেভোর।
আমাদেরই কাপুরুষতায় আজ পরিণত হয়েছে জেরুজালেম জালেমের ঘাঁটিতে;
অবিশ্বাসের বিষ-বাষ্প ছড়িয়ে পড়েছে আকাশে-আকাশে, মাটিতে-মাটিতে।

পাথরছোঁড়া অবুঝ শিশুর রঙ্গনের মতো রক্তে ভিজেছে আকসার প্রাঙ্গন।
শত শহীদের শাদা কাফনে মোড়ানো রক্তে তাজা হয়েছে গাজার জমিন।


আল্লাহর ভয় যখন আমরা ছেড়ে বসেছি, তখন আমাদের অন্তরে গেড়ে বসেছে জালিমের ভয়।
আর, সিজদায় মাথা নত করা যখন বন্ধ করেছি, তখনই মাথা চাড়া দিয়েছে জালিমেরা।


হে, ওমরের বংশধর, হে সালাহউদ্দীন আইয়্যুবীর সন্তানেরা, হে ঘুমিয়ে থাকা সিংহ—

ইতর তুমি, নিথর তুমি, কোথায় তোমার দ্বীন?
তোমার বুকের রক্তে আবার জাগুক ফিলিস্তিন।
জায়নামাজে যায় না দেখা তোমার চোখের জল
নতুন করে আবার জাগো—না ঘুমানোর দল ।
আকসাতে আজ একসাথে হও, ডাকছে মুকাদ্দাস
বইছে, জেনো, সব মুমিনের ভীনদেহে এক শ্বাস।

অমর ওমর শহিদ হতে আসুক ফিরে ফের—
ভিত কেঁপে যাক, হৃদ কেঁপে যাক জায়ন-জালিমদের ।

—ধূসর ফিলিস্তিন
আহমদ মুসা;
১৭ অক্টোবর, ২০২৩।
সর্বশেষ এডিট : ১৮ ই অক্টোবর, ২০২৩ রাত ৮:৩৯
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মিথ্যাবাদী কাউবয় "ট্রাম্প" এবং ইরান যুদ্ধের খবর

লিখেছেন শ্রাবণধারা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫৯


দিনের শুরুটা হলো ট্রাম্পের মিথ্যা দিয়ে। তিনি লিখলেন: "ইরানে সামরিক হামলা পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে, যা আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে।" পরে জানা গেলো, ট্রাম্প যথারীতি মিথ্যা... ...বাকিটুকু পড়ুন

আমার হারিয়ে যাবার গল্প

লিখেছেন রানার ব্লগ, ২৪ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৩২

তোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।

তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।

আমি... ...বাকিটুকু পড়ুন

মানব সভ্যতার নতুন অধ্যায়

লিখেছেন হুমায়রা হারুন, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৭


আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন

ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৫ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৩০

কাভার- সরাসরি আপলোড না হওয়াতে!!


ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

জেনারেল মাসুদের গ্রেপ্তার হতেই হঠাৎ দেখি-
সবাই একসাথে ওয়ান-ইলেভেন-কে ধুয়ে দিচ্ছে!

মনে হচ্ছে, এই জাতির কোনো অতীতই নেই।
বাঙালির স্মৃতিশক্তি আসলেই কচুপাতার পানির মতো-এক ঝাপটায়... ...বাকিটুকু পড়ুন

×