বৃষ্টি ভেজা সিক্ত শহুরী রাজপথ
দুপাশের কৃষ্ণচূড়া ফুলে রক্তাক্ত জীবন
কদম ফুলের মৃদু সুভাষে কেউ মাতাল
মৃত ঘাস জেগে উঠেছে কিসের আশায়
আকাশ দেওয়াল ইমারতে মন নেই বাবুদের
ছুটছে পাড়ার চা'য়ের টং'য়ে উষ্ণতা পেতে
বাকাটেরা তাই আজ এলাকা ছাড়া
কবিদের মনে নতুন গল্প কবিতা আর গান
তবু কেও বাকশুন্য অলস
তবু কেও বৃষ্টি বিলাসী নয়
তবু কেও করছে রোপণ কষ্টের চারা
ভাবছে সে জানালায় কবে বাড়বে গাছ
শাখা-প্রশাখা সহ হবে বিস্তার
করবে তার সর্বনাশ
সর্বশেষ এডিট : ০১ লা জুন, ২০১৩ সকাল ১১:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



