পাঞ্জাবে চরমপন্থী উস্কে দিতে সৌদি আরব এবং আরব আমিরাতের অর্থ সহায়তা
২২ শে মে, ২০১১ রাত ১১:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সৌদি আরব এবং আরব আমিরাতের কয়েকটি কথিত স্বেচ্ছাসেবী সংস্থা পাকিস্তানের দক্ষিণ পাঞ্জাবে চরমপন্থা উস্কে দিতে বিপুল পরিমাণ অর্থ সহায়তা দিয়েছে। দেশ দু'টি দীর্ঘদিন ধরে প্রতি বছর প্রায় ১০ কোটি ডলার অর্থ সহায়তা দিয়েছে বলে জানা গেছে। এ সব অর্থ দেওবন্দী ও আহলে হাদিসের অনুসারী ধর্মীয় নেতাদের কাছে গেছে। অনুসন্ধানীমূলক ওয়েবসাইট উইকিলিকসের বরাত দিয়ে পাকিস্তানের দৈনিক ডন পত্রিকা এ খবর দিয়েছে। উইকিলিকস দাবি করেছে, ২০০৮ সালে পাকিস্তানে কর্মরত মার্কিন দূতাবাসের প্রিন্সিপাল অফিসার ব্রায়ান হান্ট গোপন তারবার্তায় ওয়াশিংটনকে এ তথ্য জানিয়েছিলেন।
উইকিলিকস আরো দাবি করেছে, সৌদি আরব ও আরব আমিরাতের দেয়া অর্থ আট/দশ বছরের শিশুদেরকেও চরমপন্থী হিসেবে গড়ে তোলার জন্য ব্যয় করা হয়।
এ খবর সম্পর্কে এক প্রশ্নের জবাবে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওসামা নুগালি বলেছেন, "আমরা উইকিলিকসের দেয়া কোনো খবরের ওপর মন্তব্য করব না বলে প্রথম দিনই জানিয়ে দিয়েছি। কারণ উইকিলিকসের খবরের কতটা ভিত্তি আছে তা নিয়ে সন্দেহ রয়েছে। এ ছাড়া, সৌদি আরব এ খবর প্রচারের জন্য দায়ী নয়"।#
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রিয় আকাশ,
মাঝে মাঝে তোমার দিকে তাকিয়ে মনে হয়, তুমিই সৃষ্টিকর্তার সবচেয়ে নিঃশব্দ প্রাঙ্গণ। তাই আমার সমস্ত অভিযোগ, অনুযোগ, ক্ষোভ, দীর্ঘশ্বাস আর অব্যক্ত আর্তনাদ তোমার দিকেই ছুড়ে দিই। তুমি নির্লিপ্ত,...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের উন্নতি হতে হলে, গ্রামগুলোর উন্নয়ন ছাড়া উপায় নাই। গত ৫৬ বছরে আমাদের দেশের গ্রামবাসীদের উন্নয়ন খুবই কম হয়েছে। সেখানকার মানুষ অবহেলার সম্মুখীন হয়ে নিম্ন সেলারির জব...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১০:৩২
বাকস্বাধীনতা নাকি বাকসন্ত্রাস?
বাকস্বাধীনতা একটি গণতান্ত্রিক সমাজের মৌলিক অধিকার। কিন্তু বাকস্বাধীনতা মানে যা খুশি তাই বলা নয়; অন্যের সম্মান, নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতাকে উপেক্ষা করারও নাম নয়।
কোনো ব্যক্তি, পরিবার, গোষ্ঠী বা... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
মেহবুবা, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৪৩
আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন

মরুভূমির গরম বাতাস আর লোহিত সাগরের নোনা জলীয় বাষ্প যেখানে এসে মেশে, বাব এল মানদেব প্রণালীর সেই জায়গাটায় রাতের অন্ধকার নামলেই একটা অদ্ভুত নীরবতা ছেয়ে যায়। কিন্তু সেই নীরবতা...
...বাকিটুকু পড়ুন