somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মদন (অনূগল্প)

২২ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৩:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

'মাহমুদ, তুই একটা মদন'।
কি এক প্রসঙ্গে ফারিয়ার এ মন্তব্য।
শুনে মাহমুদের চোখ কি একটু চকচক করে উঠলো? ঠোঁটের কোনে হাসির ঝিলিকটা কি কারো নজরে পড়লো! হয়তো কয়েক মুহুর্তের জন্য। তারপরই স্বভাবসুলভ গাম্ভীর্য। এবং তারও কিছুটা পরে বিষ্ফোরণ।
মাহমুদ: তুই জানিস মদন কে?
ফারিয়া: কে?
মাহমুদ: কামের দেবতা।
ফারিয়া কি একটু চুপসে গেলো? বিষয়টা হয়তো সেখানেই শেষ হতে পারতো। কিন্তু, স্বর্গে বসে মদন যে তখন মুচকি মুচকি হাসছেন!
ঘটনা একটি জন্মদিনের পার্টির। বিশ্ববিদ্যালয় জীবনের এক বান্ধবীর জন্মদিন। বান্ধবীর বাসায় কেক-কাটাকাটি। এই সুযোগে নিজের বয়ফ্রেন্ডকেও বাসায় ঢোকানো। একটু ভালো মন্দ খাওয়া। যারা হলে থাকে তাদেরতো পোয়াবারো। তাই মধ্যবিত্ত সেই বান্ধবীর ছোট্ট ফ্লাটটির ড্রয়িংরুমটা সেদিন সন্ধ্যেতে উপচে পড়ার মতোই অবস্থা। ছেলে-মেয়ে, জুটি, সিঙ্গেল মিলে জনা কুড়ি বই কম না। ড্রয়িংরুমেই পাতা একটি খাটে শুয়ে বান্ধবীর অসুস্থ বাবা। একসময় তিনিও হয়ে গেলেন পার্টির অংশ।
এই পার্টির ফারিয়াও একজন। বলা যায় টপচার্টের নাম্বার ওয়ান। নিজেকে সিঙ্গেল দাবি করলেও তা নিয়ে জনমনে ব্যাপক বিভ্রান্তি, ধারণা, গল্প এবং গুজব বিদ্যমান এবং প্রচারিত। তবে মিস ফারিয়া বিশ্ববিদ্যালয়ের হার্টথ্রবদের একজন, কোনো সন্দেহ নেই। যথারীতি স্নবিশ। সমবয়েসীরা তার কাছে পাত্তা পায় না। স্বাভাবিক। তার পেছনে বিসিএস আংকেলদের সিরিয়াল ঈর্ষা জাগার মতো। আংকেলরা তখন রীতিমতো তার হলের গেটে লাইন দেয়। হলের রুমে দীর্ঘসময় নিয়ে ম্যাডাম চোখে কাজল আঁকেন। বাইরে আংকেলদের ধৈর্যচ্যূতি ঘটে কিংবা ঘটে না।
সেই ফারিয়া মাহমুদের এই মন্তব্যে নিশ্চুপ। কিন্তু সদ্য টাইটেল পাওয়া মদন কি আর ছেড়ে দেয়ার লোক! চশমা পড়া গ্রন্থকীট মদনের বই পড়া জ্ঞানের এমনধারা বাস্তব অ্যাপ্লিকেশন থাকবে এটাই বা কে বুঝেছে।
কেক কাটা হবে। মোমবাতিতে অগ্নিসংযোগ হবে। সবার নজর তখন সেদিকে। এমন সময় দেখা গেলো মাহমুদ ভোঁ দৌড়। তার হাতে ফারিয়ার তৃতীয় বস্ত্রখানি। তার পেছনে ছুটছেন বস্ত্রখন্ডের মালিক। বস্ত্রখন্ড উদ্ধারের আগে মিনিটখানেক চললো সেই মেরি-গো-রাউন্ড।

দশ বছর পেরিয়ে গেছে তারপর। ফারিয়া কি এর পর আর কাউকে মদন বলে ডেকেছে?

(ডিসক্লেইমার: এই কাহিনী এবং এর সকল চরিত্র কাল্পনিক। বাস্তব কোনো ঘটনার সাথে যদি এর কোনো মিল থাকে, তা অনভিপ্রেত কাকতালমাত্র।)
সর্বশেষ এডিট : ২২ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৩:০৯
৫টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"জাগো বাহে কোনঠে সবাই"....

লিখেছেন জুল ভার্ন, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১০:৩৬



ফেসবুক মেমোরিঃ
৩২ জুলাই এই পোস্ট লিখেছিলাম.....

"জাগো বাহে কোনঠে সবাই"....

ভালো থাকার চেষ্টা সবসময় করি, বেঁচে থাকার উপাদান খুঁজে নিতে চেষ্টা করি- পুঞ্জিভূত ক্ষোভ আর কিছু করতে না পারার আফসোস... ...বাকিটুকু পড়ুন

সিনেমা সীমানা পেরিয়ে - বালির দাগে রাজনীতি

লিখেছেন রাজসোহান, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:০২



১৯৭০ সালের ১২ নভেম্বর রাতে পৃথিবীর ইতিহাসে রেকর্ড হওয়া সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড় আঘাত হানে। ভোলা সাইক্লোন। দশ মিটার উঁচু জলোচ্ছ্বাস উঠে আসে ব-দ্বীপের নিচু চরে। মৃতের সংখ্যা তিন থেকে পাঁচ... ...বাকিটুকু পড়ুন

কথার বুলেট ছুড়ি

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ১২:৫০



ভাবতে তোমার দোষটা কোথায়?
ভেবে দেখো পাপ করোছো নাকি
সংসারে কেনো জাহান্নামে পুড়ো-
ভাবতে তোমার দোষটা কোথায়?

দোষটা তোমার নিজের ভুলগাড়ি
কেমনে চালাও ব্রেক ফেল হয় আড়ি
অহমিকার ভুলটা তোমার নয় কি
দোষটা তোমার নিজের ভুলগাড়ি।

এক্সিডেন্ট... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরি - ১৯৫

লিখেছেন রাজীব নুর, ০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:১২



আজ সকালে হোটেলে নাস্তা করেছি।
ইচ্ছা ছিলো ঘুম থেকে উঠবো ১২ টায়। কিন্তু এক ছাগলে অকারণে ফোন করে ঘুমটা নষ্ট করে দিয়েছে। রাতে যে মোবাইলের সাউন্ড বন্ধ করে... ...বাকিটুকু পড়ুন

দেশ ভ্রমনঃ মেহেন্দীগঞ্জ উলানিয়া_জমিদার বাড়ি

লিখেছেন মৌন পাঠক, ০২ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭

আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন

×