somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ওয়ার্ডপ্রেসের আজ ১০ বছর পূর্তি। শুভ জন্মদিন ওয়ার্ডপ্রেস

২৭ শে মে, ২০১৩ বিকাল ৫:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ওয়ার্ডপ্রেস সম্পর্কে আমরা সবাই কম বেশী জানি। ফ্রি ও ওপেন সোর্স ব্লগ ইঞ্জিন এবং সি এম এস হিসাবে ওয়ার্ডপ্রেস অধিকাংশ মানুষের পছন্দের তালিকায় শীর্ষে থাকে। ১০ বছর আগে এই দিনে মে ২৭, ২০০৩ Matt Mullenweg ও Mike Little এর হাত ধরে b2/cafelog এর পরবর্তী ধাপে এই ওয়ার্ডপেস জনসম্মুখে আসে। আজ তার ১০ বছর পূর্তি। ১০ বছর পূর্তি ও জন্মদিনে ওয়ার্ডপ্রেস সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা।

১০ বছর আগে যে যাত্রা শুরু হয়েছিল এখন সে যাত্রায় বিশ্বের কোটি কোটি মানুষ সহযাত্রী হয়েছে। ৬ কোটিরও অধিক ওয়েবসাইট বর্তমানে চলছে ওয়ার্ডপ্রেসে। ওয়ার্ডপ্রেস এখন বিশ্বের সর্বাপেক্ষা জনপ্রিয় সি এম এস। বিশ্বের মোট ওয়েবসাইটের প্রায় ১৫% চলে ওয়ার্ডপ্রেস ইঞ্জিনে। নতুন ওয়েবসাইটগুলোর প্রায় ২২% তৈরি হচ্ছে এই ওয়ার্ডপ্রেসেই। সর্বশেষ ভার্সন ৩.৫ এ পর্যন্ত ১ কোটি ৮০ লক্ষ বারের বেশী ডাউনলোড হয়েছে। বিশ্বের শীর্ষ ওয়েবসাইটগুলোর ১০ লক্ষ ওয়ার্ডপ্রসের উপরেই তৈরি হয়েছে। ই বে থেকে নিউইয়র্ক টাইমস অনেক বিখ্যাত সাইটের নেপথ্যে রয়েছে এই ওয়ার্ডপ্রেস।
(সূত্র)

বাংলাদেশে বর্তমানের কমিউনিটি ও ব্যক্তিগত ব্লগ বিপ্লবের জন্য এই ওয়ার্ডপ্রেসের অবদান অনেক। অনেক নামকারা ব্লগ চলছে ওয়ার্ডপ্রেসে।

এর সহজ ইন্টারফেস ও ব্যবহারবিধি সবাইকে আকর্ষন করে। হাজার হাজার থিম ও প্লাগিন্স ওয়ার্ডপ্রেস ব্যবহারকারীকে দেয় অফুরন্ত স্বাধীনতা। ফ্রি ও ওপেনসোর্স এবং জি পি এল লাইসেন্সে রিলিজ হওয়াতে ব্যাবহারকারীর রয়েছে যে কোন ভাবে কোড পরিবর্তন করার অধিকার, এমনকি বিক্রি করার অধিকারও রয়েছে।

বিশ্বের লক্ষ লক্ষ মানুষ এই সি এম এস টির উপরে নির্ভরশীল। ওয়ার্ডপ্রেসের ফ্রি ও বিক্রিত থিম, প্লাগিন্স ডেভেলপ ও সার্ভিসের মাধ্যমে তাদের জীবন জীবিকা চলছে। আপনার জীবন জীবিকার জন্য আপনি ওয়ার্ডপ্রেস কে নিশ্চিন্তে বেছে নিতে পারেন। থিম, প্লাগিন্স ডেভেলপমেন্ট সহ অনেক কাজ করার ক্ষেত্র রয়েছে ওয়ার্ডপ্রেসে। বাংলাদেশেও রয়েছে হাজার হাজার ফ্রিল্যান্সার যারা এই ওয়ার্ডপ্রেসের মাধ্যমেই তাদের জীবন জীবিকা চালাচ্ছে। বাংলাদেশী ডেভেলপার হাসিন হায়দার ওয়ার্ডপ্রেসের উপর উল্লেখযোগ্য একটি বই লিখেছেন যা আন্তর্জাতিক অংগনে বেশ সমাদৃত। বাংলাদেশী ডেভেলপারদের থিম সর্বাপেক্ষা জনপ্রিয় তালিকার ৫ম অবস্থানেও ছিল দীর্ঘদিন। দেশের নতুন প্রজন্মের ডেভেলপারদের একটি বড় অংশই ওয়ার্ডপ্রেস কেন্দ্রিক দক্ষতা অর্জন করছে।

অন্য দেশের মত বাংলাদেশেও পালিত হচ্ছে ওয়ার্ডপ্রসের ১০ বছর পূর্তির উৎসব। ধানমন্ডির রবীন্দ্র সরোবর ও মহাখালীর ক্যাপ্টেনস ওয়ার্ল্ডে প্রধান ২ টি মিট আপ হওয়ার কথা। সর্বস্তরের ওয়ার্ডপ্রেস প্রেমীরা সেখানে অংশগ্রহন করছে।

ওয়ার্ডপ্রেস আরো এগিয়ে যাক। সকল প্রযুক্তি মানবতার কল্যানে কাজে লাগুক। ওয়ার্ডপ্রেসের জন্য শুভকামনা।
সর্বশেষ এডিট : ২৭ শে মে, ২০১৩ বিকাল ৫:৩০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বুনো মহিষের পাল!

লিখেছেন রাজীব নুর, ০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:২৯



ঘনিয়ে এসেছে প্রস্থানকাল; অনেককিছুর মতো আমিও
হারিয়ে যাবো কালের গর্ভে বা কৃষ্ণচুড়ার লালে লালে।
মূলত হারিয়ে যাওয়ার জন্যই আবির্ভূত হয়ে,
মাঝখানে সবার সাথে খেলে গেলাম বনভোজন বনভোজন।

অনেকদিন ধরেই মগজে... ...বাকিটুকু পড়ুন

দেশ ভ্রমনঃ মেহেন্দীগঞ্জ উলানিয়া_জমিদার বাড়ি

লিখেছেন মৌন পাঠক, ০২ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭

আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন

I Have a plan / মুচলেকা দিয়ে যাওয়া এবং মুচলেকা দিয়ে ফেরত আসা সরকারের রাষ্ট্র ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা আগস্ট, ২০২৬ ভোর ৫:৪৬





ওয়াশিংটন – যদিও তিনি এমন একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন যার বৈধতা নিয়ে ব্যাপক প্রশ্ন রয়েছে, এবং শক্তিশালী মহলের প্ররোচনায় যাদের হস্তক্ষেপ কখনোই সন্দেহের বাইরে ছিল না, তারেক... ...বাকিটুকু পড়ুন

মাইক্রোপ্লাস্টিক: অদৃশ্য প্লাস্টিক কীভাবে আমাদের খাবার ও শরীরে ঢুকছে?

লিখেছেন কাবিল, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:০৪


মাইক্রোপ্লাস্টিক (Microplastic) হলো খুব ছোট প্লাস্টিকের কণা। সাধারণভাবে ৫ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এর থেকেও অনেক ক্ষুদ্র কণা আছে—সেগুলোকে ন্যানোপ্লাস্টিক বলা হয়। এগুলো এত ছোট হতে... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

×