somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হারামীরফোন: গ্রামীণফোন। হারামীর কাস্টোমার কেয়ার:গ্রামীণফোন কাস্টোমার কেয়ার

১৬ ই নভেম্বর, ২০০৯ রাত ১০:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হারামিগুলা আমার সাথে যা করলো। আমার বাবার মোবাইল চুরি হয়েছে কয়েকদিন হলো।তো মোবাইলের সাথে তো সিমটাওতো চুরি হয়ে গেছে। এদিকে কিছুদিন আগে বাবার ব্রেইন স্ট্রোক হওয়ায় উনার ডান পাশ প্যারালাইসড ।তাই আমি সিমের কাগজ,আমার এককপি ছবি আর লোকাল রিটেইলারের কাছ থেকে ১টা বিআরটিএ২০০৬এ ফর্ম নিয়ে ইউনিয়নের মেম্বারকে দিয়ে সত্যায়িত করে নিয়ে গেলাম গ্রামীণফোন কাস্টোমার কেয়ার সেন্টারে।তো কাস্টোমার ম্যানেজার আপা আমার সব কথা শুনে বললেন, ভাইয়া আপনি যে বিআরটিএ২০০৬এ ফর্ম এনেছেন তা গ্রামীণফোনের না। তিনি আমাকে গ্রামীণফোনর লোগো মার্কা একটা বিআরটিএ২০০৬এ ফর্ম দিয়ে ঐ ফর্ম টা পূরণ করে আনতে বললেন।

আমি গতদিন ফর্ম টা পূরণ করে নিয়ে গেলাম। এখন আমার সামনে এক কাস্টোমার ম্যানেজার ভাইয়া। তিনি আমার কথা শুনে একটা কাগজ দিয়ে বললেন এখানে আপনার বাবার স্বাক্ষর লাগবে। আমি বললাম উনি প্যারালাইসড । হারামীটা বললো,তাহলে ডাক্তারের একটা সার্টিফিকেট লাগবে এই মর্মে যে উনি প্যারালাইসড ।

তো কি আর করা, পড়েছি মোঘলের হাতে খানা খেতে হবে সাথে । কষ্ট করে ডাক্তারে একটা সার্টিফিকেট জোগার করলাম । আজকে সকালে সিম আনতে বাসা থেকে বের হব এমন সময় মনে হল ১২১ এ একটা ফোন করে যাই, হারামীদের আবার কি দরকার হয় কে জানে । ১২১ এ ফোন করলাম। একজন আপা বললেন আপনাকে যে কাগজটা দেয়া হয়েছে তাতে আপনার বাবার একটা টিপসই নিয়ে যান। মনে মনে বললাম শালা হারামী। তো টিপসই নিলাম। কাস্টোমার কেয়ার সেন্টারে গেলাম। এখন একজন আপা। উনি আমার সব কথা শুনে বললেন, কিছু লাগবে না। আপনার পরিচয়পত্রটা, সিমের কাগজ, এককপি ছবি আর ১০০ টাকা দিন। আমি দিলাম। উনি ডাক্তারের সার্টিফিকেটটা একবার দেখতেও চাইলেননা।

মনে মনে আবার বললাম হারামীর দল। প্রথমদিন আমাকে বললেইতো হত
সর্বশেষ এডিট : ১৬ ই নভেম্বর, ২০০৯ রাত ১০:২২
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কে আমারে ডাকে?

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১১:২০

কিছু কিছু গান তৈরির পর সৃষ্টির আনন্দে আমি অত্যধিক উচ্ছ্বসিত হই। এ গানটার ফিমেইল ভার্সনটা তৈরি করেও আমি অনেক অনেক তৃপ্ত। আপনারা যারা ফোক-ক্ল্যাসিক্যাল ফিউশন ভালোবাসেন, এটা তাদের জন্য উপযুক্ত... ...বাকিটুকু পড়ুন

ইরানের ভুল বনাম যুদ্ধকৌশল

লিখেছেন আলামিন১০৪, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১২:০৯






ইরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করেছিল এবং তার মাশুল দিচ্ছে হাড়ে-হাড়ে। যখন গাজার শিশু-মহিলা-আপামর জনসাধারণকে নির্বিচারে বোমা-ক্ষেপনাস্ত্রের আঘাতে নির্মমভাবে হত্যা করা হচ্ছিল তখন আম্রিকা বলেছিল ঈসরাইলের উপর হামলায় ইরানের ভূমিকা নেই- মানে... ...বাকিটুকু পড়ুন

লোভে পাপ, পাপে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১:৫২


"মাংস সমিতি।" এরকম নাম শুনলে প্রথমে হাসি পায়। সঞ্চয় সমিতি শুনেছি, ঋণ সমিতি শুনেছি, এমনকি মহিলা সমিতিও শুনেছি। কিন্তু মাংস সমিতি? তারপর একটু ভাবলে হাসি থেমে যায়। কারণ... ...বাকিটুকু পড়ুন

চর্যাপদঃ বাংলা ও বাঙালির ঐতিহ্য

লিখেছেন কিরকুট, ২০ শে মার্চ, ২০২৬ সকাল ৭:০৮

চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হিসেবে স্বীকৃত হলেও, এর ভাষা ও উৎস নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলে আসছে। ১৯০৭ সালে নেপালের রাজগ্রন্থাগার থেকে হরপ্রসাদ শাস্ত্রী এই পদগুলি আবিষ্কার করেন এবং... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

×