ডিজ্যুস সংস্কৃতি - ভয়ের কিছু নেই
১১ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমি যখন গাড়ি নিয়ে রাস্তায় বের হই তখন ড্রাইভার পিছনের সিটে বসে থাকে। আমি নিজেই ড্রাইভ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। (কেউ আমাকে চালাচ্ছে এটা বোধ হয় আমার ভেতরটা মানতে পারে না)। ড্রাইভিং সিটে বসার পরেই সাধারনত: এফ এম টিউন করি। বছর ক্ষানেক হোল এ অভ্যাসটা হয়েছে, আর এফ এম এসেছে তাও বেশী দিন হয়নি। যতক্ষন স্টেয়ারিং এ থাকি গানের মিছিলের মাঝে ৪ টি সেন্টারে সার্ফিং করাটাই আমার কাজ হয়। তবে "আর জে" দের বাংলা উচ্চারন আমার ভালো লাগে না। অনেকে বলে শহুরে বাংলার তিনটা রকমফের - কোলকাতিয় বাংলা (অতিব শুদ্ধ), ঢাকার বাংলা (সেমি আন্চলিক মিস্রন), ডিজ্যুস বাংলা (বাংলিশ)। এফ এম চালায় "ডিজ্যুস" স্টাইলে। এতে কেউ কেউ আশংকা করেন বাংলা বুঝি আরো এক ধরনের বিকৃতির দিকে যাচ্ছে। আমি মনে করি এটা কোন সমস্যাই না। ডিজ্যুস স্টাইল বেশী দিন থাকবে না। এফ এম ওয়ালারা হয়তো ভাবছে তার শ্রোতারা যেহেতু বয়সে তরুন সেজন্য এরা সবাই বুঝি ডিজ্যুস ঘরানার। আসলে এদের সংখ্যা নিতান্তই কম। নতুন এফ এম - এ বি সি রেডিও বোধ হয় ঠিক ধরেছে, তারা ডিজ্যুসের রাস্তায় যায়নি। পরীক্ষামূলক সম্প্রচারে থেকেও তারা এখনি বেশ জনপ্রিয়।
গান, সুর, ভাষা, উচ্চারন, সাহিত্য এ সব নিয়ে কত শত পরীক্ষা যে হয়েছে, তার অনেক টিকেছে আবার অনেক হারিয়েও গেছে। খেয়াল করলেই দেখা যাবে এ পর্যন্ত এমন কিছুই টিকে নি যা শেষ বিচারে গ্রহনযোগ্য না। মানুষের পছন্দ না হলে কোন কিছু টিকে না। ছল চাতুরী কিংবা "অনুপ্রবেশ" দিয়ে মানুষের পছন্দকে কেউ বদলাতে পারে না। আর যত বেশী পরীক্ষা নিরীক্ষা হবে ততই ভালো। ভয়ের কিছু নেই।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:২৯

ঘনিয়ে এসেছে প্রস্থানকাল; অনেককিছুর মতো আমিও
হারিয়ে যাবো কালের গর্ভে বা কৃষ্ণচুড়ার লালে লালে।
মূলত হারিয়ে যাওয়ার জন্যই আবির্ভূত হয়ে,
মাঝখানে সবার সাথে খেলে গেলাম বনভোজন বনভোজন।
অনেকদিন ধরেই মগজে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মৌন পাঠক, ০২ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭
আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন

ওয়াশিংটন – যদিও তিনি এমন একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন যার বৈধতা নিয়ে ব্যাপক প্রশ্ন রয়েছে, এবং শক্তিশালী মহলের প্ররোচনায় যাদের হস্তক্ষেপ কখনোই সন্দেহের বাইরে ছিল না, তারেক...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
কাবিল, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:০৪

মাইক্রোপ্লাস্টিক (Microplastic) হলো খুব ছোট প্লাস্টিকের কণা। সাধারণভাবে ৫ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এর থেকেও অনেক ক্ষুদ্র কণা আছে—সেগুলোকে ন্যানোপ্লাস্টিক বলা হয়। এগুলো এত ছোট হতে...
...বাকিটুকু পড়ুন
(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)
এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা...
...বাকিটুকু পড়ুন