somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভারতে ২০০১'র পর কোন বোমাবাজী ও হত্যার বিচার হয়নি। লজ্জার কথা !!

২৮ শে নভেম্বর, ২০০৮ রাত ১০:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভারত তো দেখা যাচ্ছে সন্ত্রাসী কাজকর্মের লীলা ভূমি হয়ে উঠছে।
একটা "গণতান্ত্রিক" দেশে এ যেন হত্যার মিছিল।
জালিয়ান ওয়ালাবাগের হত্যাকান্ডে ফুঁসে উঠার দেশ ইন্ডিয়ায় একি হত্যার লীলা খেলা? এত বোমাবাজী আর শত শত হত্যার বিপরীতে ইন্ডিয়ান সমাজ কতজনকে বিচারে দাঁড় করিয়ে সাজা দিতে পেরেছে? ২০০১এর পর গেল ৭ বছরের কোন হত্যাকান্ডেরই সাজা দিতে পারেনি তারা। যেখানে বাংলাদেশ বহুল আলোচিত জে এম বি 'র বোমাবাজী আর হত্যাকান্ডের ২ বছরের মাথায় মৃত্যুদন্ডে দন্ডিত করতে পেরেছে অপরাধীদের। এবং সেটা করেছে প্রচলিত বিচারিক কাঠামোতেই। কোথায় তবে সিভিলাইজড ইন্ডিয়ার মানবাধিকারের অহংকার? নাকি নিরস্ত্র সাদামাটা মানুষদের অধিকার "মানবাধিকারের" মধ্যে পড়েনা।
ইন্ডিয়াতো পরমানু শক্তি অর্জন করেছে, মহাশূন্যে যাতায়ত করছে, জ্ঞান বিজ্ঞানের অনেক শাখাতেই প্রভূত উন্নতী করে বিশ্বকে তাক লাগিয়েছে অথচ ৭ বছরেও এধরনের মানবতা বিরোধী হত্যাকান্ডের একটা বিচারের নজির স্থাপন করতে পারলো না। এতই ঠুনকো ও অকার্যকর ওদের জ্ঞান বিজ্ঞান, আইন ও বিচার ব্যাবস্থা!!
লজ্জার কথা।
নোট:
২০০৫ এর ২৯ অক্টোবর দিওয়ালির উৎসবে দিল্লির বোমা হামলায় ৬২ জন নাগরিককে হত্যা করে ও ২১০ জনকে আহত করে।
২০০৬ এর ৭ মার্চ ভারানাসিতে হিন্দু ধর্মীয় মন্দিরে উপাসনারত অবস্থায় বোমা হামলায় হত্যা করে ২৮ জনকে ও আহত করে ১০১ জনকে।
২০০৬ এর ১১ জুলাই দিল্লিতে ট্রেনের যাত্রীদের বোমা মেরে হত্যা করে ২০৯ জন ও আহত করে ৭০০ 'রও বেশী নাগরিককে।
২০০৬ এর ৮ সেপ্টেম্বর মালগাঁওয়ে শবে বরাতের দিনে মসজিদ ফেরতদের উপর বোমা হামলায় ৩৭ জনকে হত্যা ও ১০০ র বেশী জনকে আহত করে।
২০০৬ এর ১৩ সেপ্টেম্বর দিল্লিতে সিরিজ বোমা হামলায় হত্যা করে ৩০ জন, আহত করে ১০০ জনেরও বেশী নাগরিককে।
এছাড়াও শুধু ২০০৭ - ২০০৮ এ ১২ টিরও বেশী বোমা হামলায় ৫০০ রও বেশী নাগরিককে হত্যা করা হয়েছে ইন্ডিয়ায়।
সর্বশেষ এডিট : ২৮ শে নভেম্বর, ২০০৮ রাত ১০:৪৭
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সেই মেয়েটিকে খোঁজ....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫



সেই মেয়েটিকে খোঁজ....

ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।

ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৮:২৩



তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-

বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন

ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯



Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

লিখেছেন দানবিক রাক্ষস, ০২ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১:১২



১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

×