নবী করীম (সা.)-এর দৈনন্দিন জীবনযাপন প্রণালি ও ব্যক্তিত্বের কিছু দিক
২৬ শে জুন, ২০১৩ বিকাল ৫:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
নবী করীম (সা.)-এর দৈনন্দিন জীবনযাপন প্রণালি ও ব্যক্তিত্বের কিছু দিক
বাইলামী ইরশাদুল কুলুব গ্রন্থে বর্ণনা : রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম পরিধানের বস্ত্র নিজ হাতে সেলাই করতেন, নিজের পাদুকা সেলাই করতেন, বকরীর দুধ দোহন করতেন, ক্রীতদাসদের সাথে বসে আহার করতেন । তিনি মাটিতে বসতেন, গাধায় আরোহণ করতেন, অন্যকে সাথে আরোহণ করিয়েছেন, কোনোরূপ লজ্জাবোধ না করে পরিবারের প্রয়োজনী দ্রব্যাদি বিপনি হতে ক্রয় করে বহন করে বাড়িতে নিয়ে আসতেন। ধনী-দরিদ্র নির্বিশেষে সকলের সাথে হাত মিলিয়ে মুসাফাহা করতেন- মুসাফাহাকারী তার হাত সরিয়ে না নেয়া পর্যন্ত তিনি তাঁর হাত সরাতেন না। যার সাথে দেখা হতো তাকেই তিনি সালাম করতেন- ধনবান, নিঃস্ব, ছোট, বড়, সকলের সাথে তাঁর এ আচরণ ছিল। কোনো খাবার গ্রহণের ডাক আসলে তিনি তা নিতান্ত নিম্নমানের খুরমা হলেও তুচ্ছ মনে করতেন না। তাঁর জীবনযাপনের উপকরণাদি মামুলি ছিল। তিনি বিরাট ব্যক্তিত্বের অধিকারী, সহনশীল ও হাস্যমুখ ছিলেন- না হাসলেও তাঁর মুখে যেন হাসি লেগেই থাকত। মুখশ্রী কুঞ্চিত করে না রাখলেও তাঁকে চিন্তাযুক্ত মনে হতো। তাঁকে সর্বদা সবিনয়-ব্যক্তি বলে মনে হতো। তিনি আপব্যয়ী না হয়েও দানশীল ছিলেন । কোমল অন্তরের অধিকারী মুসলমানদের প্রতি অতি দয়ালু ছিলেন। তিনি অতি ভোজনের দরুন ঢেকুর তুলতেন না। লোভের বশীভূত হয়ে কোনো কিছুর প্রতি আকৃষ্ট হতেন না ।
(নিউজলেটার, এপ্রিল ১৯৮৯)
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩

একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।
প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"
বেতন পেলাম মাসের...
...বাকিটুকু পড়ুন

লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩

আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে...
...বাকিটুকু পড়ুন