somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নাহাজুল বালাগাহ থেকে,ইমাম আলীর(আঃ)প্রার্থনা মঞ্জুর হওয়ার শর্তাবলী

২৭ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


তাঁর করুণার ভান্ডারসমূহ থেকে এমন কিছু চাও যা তিনি ব্যতীত অন্য কেউ দিতে পারবেন না। যেমন-দীর্ঘায়ূ, সুস্বাস্থ্য ও রিজিক বৃদ্ধি। তিনি তাঁর ভাণ্ডারের চাবিসমূহ তোমার হাতে দেবেন, আর সে চাবি হল প্রার্থনা। সুতরাং যখনই তুমি ইচ্ছা করবে প্রার্থনার দ্বারা প্রভুর রহমতের দরজা খুলতে পারবে এবং এর ফলে রহমতের বারিধারা তোমার উপর বর্ষিত হবে।
তোমার প্রার্থনা মঞ্জুর হতে বিলম্ব হলে কখনো হতাশ হয়ো না। কেননা তোমার নিয়াতের ভিত্তিতেই প্রার্থনা মঞ্জুরী হয়ে থাকে। কখনো কখনো যাচনাকারীকে অধিক পুরস্কার ও পূর্ণরূপে দানের উদ্দেশ্যেই প্রার্থনা বিলম্বে মঞ্জুর হয়ে থাকে। আবার কখনো তুমি হয়ত কিছু যাচনা করেছো কিন্তু তা তোমাকে দেয়া হয় নি।
কেননা, তুমি দেখবে অতিশীঘ্রই অথবা নির্ধারিত সময়ে হয় তোমাকে যাচনাকৃত জিনিসটি অপেক্ষা উত্তম কিছু দেয়া হয়েছে অথবা তোমাকে যাচনাকৃত জিনিসটি অপেক্ষা উত্তম কিছু দেয়ার কারণে তোমার প্রার্থনা কবুল হয় নি। কেননা, তোমার চাওয়া জিনিস সমূহ যদি দেওয়া হতো তাহলে হয়তবা তোমার ধর্মীয় জীবনে পতন নেমে আসতো। অতএব প্রভুর কাছে এমন কিছু চাইতে হবে যার সৌন্দর্য তোমার জন্য স্থায়ী হবে এবং তোমার থেকে দুঃখ-কষ্ট দূর করবে। সুতরাং সহায়-সম্পদ তোমার জন্য স্থায়ী নয় আর তুমিও এই দুনিয়ার সহায়-সম্পদের জন্য টিকে থাকবে না।
মৃত্যুকে স্মরণ করার গুরুত্ব
হে আমার সন্তান! মনে রেখো, পরকালের জন্য তোমাকে সৃষ্টি করা হয়েছে-দুনিয়ার জন্য নয়। তোমাকে সৃষ্টি করা হয়েছে এ দুনিয়া থেকে প্রত্যাবর্তনের লক্ষ্যে; এখানে স্থায়ীভাবে থাকার জন্য নয়। [তোমাকে পৃথিবীতে অবস্থান দেওয়া হয়েছে] মৃত্যুর জন্য, অনন্তকাল দুনিয়াতে বেঁচে থাকার জন্য নয়। তাই যেকোন মুহুর্তে তুমি দুনিয়া থেকে প্রত্যাবর্তিত হতে পারো এবং পরকালে যেয়ে উপস্থিত হবে। [এটা প্রস্তুতি নেয়ার ঘর] এবং পরকালের দিকে যাত্রার পথ। তোমাকে মৃত্যু দ্বারা পাকড়াও করা হবে এবং এ থেকে পালিয়ে নিস্তার পাবার কোন উপায় নেই। কারণ যে কাউকে পরাভুত করতে মৃত্যু ক্ষমতাবান।
সুতরাং মৃত্যু থেকে সর্বদা সতর্ক থাক! এজন্য যে পাপাচারে লিপ্ত অথবা তওবা করার অপেক্ষায় থাকাকালে মৃত্যু যেন তোমাকে গ্রাস না করে। অতপর তোমাকে মৃত্যু সে সুযোগ না দিয়ে তোমার ও তওবার মাঝে চিরদিনের জন্য ব্যবধান রেখে যাবে। এমনটি হলে তুমি নিজকেই ধ্বংস করবে।
পুত্র আমার! মৃত্যুকে বেশি বেশী স্মরণ করো এবং যেদিকে তুমি অগ্রসর হচ্ছো সে সম্পর্কে সর্বদা চিন্তা কর। আরও চিন্তা কর মৃত্যু আসার পর হঠাৎ তোমাকে কোন্‌ স্থানে চলে যেতে হবে সে সম্পর্কে। মৃত্যুর আগমুহুর্ত পর্যন্ত এভাবে তুমি সমস্ত দিক থেকে প্রস্তুত থাক। এভাবে তোমার শক্তি বৃদ্ধি কর এবং সাহসীকতার সাথে অবস্থান কর তাহলে মৃত্যুর হঠাৎ আগমনে তুমি পরাজিত হবে না। সাবধান, দুনিয়াদার লোকদের দুনিয়ার প্রতি চরম আসক্তি এবং পৃথিবীর প্রতি তাদের লোভাতুর আগ্রাসন তোমাকে যেন প্রতারিত না করে। কেননা, এসকল বিষয় সম্পর্কে আল্লাহ্‌ তোমাকে অবগত করে দিয়েছেন। আর স্বয়ং দুনিয়াও তার অবস্থা সম্পর্কে তোমাকে অবহিত করেছে এবং নিজের কলুষিত রূপ হতে তোমার কাছে আবরণ উম্মোচিত করেছে।
দুনিয়াদার লোকদের চেহারা
নিশ্চয়ই, দুনিয়ার লোকেরা হিংস্র কুকুরের মতো ঘেউ ঘেউ করতে করতে শিকারীর পিছে ছুটে বেড়ায়। কোন কোনটা অন্যদের উপর আক্রমণ করে; এদের শক্তিশালীরা দুর্বলকে খেয়ে ফেলে এবং বড়গুলো ছোটগুলোকে পদদলিত করে। এরা এমন এক উটের পালের ন্যায় যাদের কতেক পা বাধাঁ অবস্থায়, আর কতেক ফাঁকা বিশাল মাঠে ছেড়ে দেওয়া হয়েছে, এরা পথ হারিয়ে অজানা পথে ছুটে চলেছে। তারা দূর্যোগপূর্ণ প্রান্তরে এবং বালুময় চারণভূমিতে যেখানে পথচলার গতি একবারে ধীর হয়ে আসে সেখানে আটকা পড়েছে। তাদের চারণভূমিতে নিয়ে যাওয়া অথবা বাধা দেয়ার মতো কোন রাখাল নেই।
এ দুনিয়া তাদেরকে অন্ধ করে রেখেছে এবং হেদায়েতের রশ্মি থেকে তাদের চোখ ফিরিয়ে নিয়ে গেছে। সে জন্য তারা বিভ্রান্তিতে ঘুরপাক খাচ্ছে এবং দুনিয়ার আনন্দে ডুবে আছে। তারা দুনিয়াকে তাদের খোদা মনে করে আর দুনিয়া তাদের সাথে খেলা করছে; তারাও দুনিয়ার সাথে খেলায় মগ্ন হয়ে আছে। তারা পরকালকে ভুলেগেছে। সামান্য সুযোগ দাও, অন্ধকারাচ্ছন্নতা ক্রমশ দূরীভূত হয়ে যাচ্ছে। এখন এটা এরূপ যেন ভ্রমণকারীরা নিজ গৃহে এসে পৌছে যাবে আর যারা দ্রুতগামী হবে কাফেলায় পৌছাতে পারবে। হে বৎস, জেনে রাখো, যে রাত ও দিনে নিজের বাহনকে প্রস্তুত রেখেছে সে সার্বক্ষণিকভাবে পথ অতিক্রম করছে যদিও সে নিজেকে স্থির ভাবে এবং সে যদি নিজস্থানে দাঁড়িয়ে ও আরামেও থাকে (তবু সে দূরত্ব অতিক্রম করে চলছে)।
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×